
প্রকাশ: ১৫ আগস্ট ২০২১, ১৭:৫৭

দিনাজপুরের হিলিতে দিনব্যাপী বিভিন কর্মসুচীর মধ্যে দিয়ে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৬ তম শাহাদৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে রবিবার সকালে আওয়ামীলীগ এর হিলি বাজারস্হ দলীয় কার্যালয়, উপজেলা পরিষদ, মুক্তিযাদ্ধা কমপ্লেক্স, থানা চত্বর হিলি বন্দরের পানামা পার্ট এর স্ব স্ব স্হানে কালা পতাকা উত্তোলন ও জাতীয় পতাকা অর্ধনির্মিত করা হয়। পরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ ও বঙ্গবন্ধু পরিবারের নিহত সদস্যদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া করা হয়।
জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ ও এক মিনিটের নীরবতা পালন শেষে স্ব স্ব উদ্যাগে আলাচনা সভা অনুষ্ঠিত হয়। হাকিমপুর উপজেলা পরিষদের হল রুমে আলোচনা শেষে (ডেইরি ফার্ম, গাভী পালন) প্রকল্পের চেক বিতরন করা হয়। পরে হাকিমপুর পৌর সভার মেয়র জামিল হোসেন চলন্তর নিজ উদ্বোগে পৌর সভায় প্রায় ২০০ গাছের চারা বিতরন করা হয়।এছাড়া দুপুরে বঙ্গবন্ধু ও তার পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফিরাত কামনায় বিভিন মসজিদ-মন্দির-গির্জায় বিশেষ দোয়া ও প্রার্থনার আয়োজন করা হয়েছে।

এ সময় সেখানে হাকিমপুর উপজেলা চেয়ারম্যান হারুন উর রশীদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নুর এ আলম, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুর রহমান লিটন, পৌর মেয়র জামিল হোসেন চলন্ত, ভাইস চেয়ারম্যান শাহিনুর রেজা শাহীন, (হাকিমপুর ঘোড়াঘাট) সার্কেল এর সহকারী পুলিশ সুপার (এএসপি) শরীফ আল রাজিব, থানার অফিসার ইনচার্জ ওসি ফেরদৌস ওয়াহিদ, পানামা পোর্টের গণসংযাগ কর্মকর্তা সোহরাফ হোসেন মল্লিক প্রতাব, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার লিয়াকত আলী, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক তৌহিদ, যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম রব্বানীসহ অনেকে উপস্তি ছিলেন।