
প্রকাশ: ১১ আগস্ট ২০২১, ১:২১

চরফ্যাশনে পানিতে ডুবে সুজন (২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। ১১ আগস্ট দুপুর ১২ টায় নিজ বাড়ির পুকুরে ডুবে তার মৃত্যু হয়েছে বলে শিশুর পরিবার সূত্র জানায়। শিশুটি চর মাদ্রাজ ইউনিয়নের ২ নং ওয়ার্ড চর আফজাল বাসিন্দা শিমুলের ছেলে।
স্থানিয়রা জানায়,পরিবারের অজান্তে খেলার ছলে শিশুটি পুকুরে পড়ে যায়। তাকে না দেখে খোজাখুজির এক পর্যায়ে তার দাদি পুকুড়ের পানিতে ভাসতে দেখে।

এ সময় তার ডাকচিৎকারে বাড়ির লোকজন তাকে উদ্ধার করে চরফ্যাসন হাসপাতালে নিলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষনা করে। শিশু সুজনের অকাল মৃত্যুতে এলাকায় এখন শোকের মাতম।