
প্রকাশ: ১০ আগস্ট ২০২১, ২২:৫৪

রাজবাড়ীর গোয়ালন্দে ২ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে তার নিজ বাড়ী থেকে গ্রেপ্তার করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ।গ্রেপ্তারকৃত মাদকব্যবসায়ী গোয়ালন্দ পৌরসভার ৯নং ওয়ার্ড সাকের ফকির পাড়ার মৃত মফিজ উদ্দিন বিশ্বাসের ছেলে মোঃ হারুন বিশ্বাস (৪৮)।
মঙ্গলবার এক এজাহারে বিষয়টি নিশ্চিত করেছে গোয়ালন্দঘাট থানা পুলিশ।থানা পুলিশ ও এজাহার সূত্রে জানাযায়,গোয়ালন্দে জরুরী ডিউটিরত মোবাইল-৪ এর অফিসার এসআই দেওয়ান শামীম খানের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে মো. হারুন বিশ্বাসের বাড়ীতে অভিযান পরিচালনা করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে আসামি পালানোর চেষ্টা করলে তাকে আটক করা হয়। অতঃপর তার নিজ বসতঘর থেকে পলিথিনে মোড়ানো ২ কেজি গাঁজার প্যাকেটসহ তাকে গ্রেপ্তার করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল তায়াবীর জানান, ধৃত আসামী একজন পেশাদার মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে গোয়ালন্দ ঘাট থানায় ৫ টি মাদক মামলাসহ ৬ টি মামলা চলমান রয়েছে।গ্রেপ্তারকৃত আসামীর বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে মঙ্গলবার বেলা ১১ টার দিকে রাজবাড়ী বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

