
প্রকাশ: ৮ আগস্ট ২০২১, ৪:৩৩

ঢাকার ধামরাইয়ে অভিযান চালিয়ে অবৈধভাবে গড়ে ওঠা দুই সীসা কারখানা পুড়িয়ে দিয়েছে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)।
রোববার (৮ আগস্ট) বিকেলে উপজেলার কুল্লা ইউনিয়নের কেলিয়া এলাকায় এ অভিযান পরিচালনা করেন ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হোসাইন মোহাম্মদ হাই জকী।
এ সময় ইউএনও হোসাইন মোহাম্মদ হাই জকী বলেন, এখানে অবৈধ সীসা কারখানা গড়ে তোলা হয়েছে এমন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে সব সরঞ্জামাদি পুড়িয়ে দেয়া হয়েছে। তবে অভিযানের আগেই এটার মালিকরা পালিয়ে যায়।

খোলা মাঠে কোনোরকম আইনের তোয়াক্কা না করেই এ সকল কারখানা গড়ে উঠেছিল, যা পরিবেশের জন্য মারাত্মকভাবে ক্ষতিকর। সীসা কারখানার বিষাক্ত গ্যাসে আশপাশের গাছপালা পর্যন্ত পুড়ে মারা গেছে। আশেপাশের কয়েক কিলোমিটার এলাকার মানুষের ফসল নষ্ট হচ্ছিল। এছাড়া অনেকের গরু মারা যাচ্ছিলো। পরিবেশ দূষণীয় সকল প্রকার অনুমোদনহীন কারখানায় পর্যায়ক্রমে অভিযান পরিচালনা করা হবে।
কোনো ট্যাগ পাওয়া যায়নি
এসময় তার সঙ্গে উপজেলা কৃষি কর্মকর্তা আরিফুল হাসান ও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।