রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬২ কার্তিক, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

বাংলাদেশ

অস্ত্রের মুখে জিম্মি করে চাঁদা আদায়, গ্রেপ্তার ৬

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ৮ আগস্ট ২০২১, ৪:২৯

শেয়ার করুনঃ
অস্ত্রের মুখে জিম্মি করে চাঁদা আদায়, গ্রেপ্তার ৬

ঠাকুরগাঁওয়ে বাড়িতে প্রবেশ করে একটি পরিবারকে অস্ত্রের মুখে জিম্মি করে চাঁদা আদায় ও চাঁদা দাবি করার ঘটনায় ৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

ঠাকুরগাঁও সদর থানার ওসি তানভিরুল ইসলাম বলেন, গত শুক্রবার (৬ আগস্ট) ভোর বেলা ঠাকুরগাঁও শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। 

আরও

শীতের সবজি বাজারে আসার আগেই চড়া দাম, টমেটো ২০০ টাকা

শীতের সবজি বাজারে আসার আগেই চড়া দাম, টমেটো ২০০ টাকা

দুপুরে আদালতের মাধ্যমে গ্রেপ্তারকৃত ৬ জনকে ঠাকুরগাঁও জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে। 

গ্রেপ্তারকৃতরা হলেন:- সদর উপজেলার সালন্দর ইউনিয়নের আরাজি সিংপাড়া গ্রামের প্রয়াত মিজানুর রহমানের ছেলে রুবেল রানা (২৯), ঠাকুরগাঁও শহরের পূর্ব গোয়ালপাড়া এলাকার প্রয়াত আজিজার রহমান ছেলে সাঈদী হোসেন (৩১), টিকাপাড়া এলাকার এহিয়া আলীর ছেলে রুস্তম আলী (৩১), পশ্চিম হাজীপাড়া এলাকার জুলহাসের ছেলে আব্দুর রশিদ (২৮), টিকাপাড়া এলাকার আশিকুর রহমানের ছেলে শফিকুল আলম (৩১) ও ফকিরপাড়া এলাকার সরোয়ার হোসেনের ছেলে রনি হোসেন (৩১)। 

আরও

কক্সবাজারের ইনানীতে রিসোর্টে ভয়াবহ আগুন, নিহত ৭, নিখোঁজ ৫

কক্সবাজারের ইনানীতে রিসোর্টে ভয়াবহ আগুন, নিহত ৭, নিখোঁজ ৫

কোনো ট্যাগ পাওয়া যায়নি

https://enews71.com/storage/ads/01M1TJ1Y03SG5Y5HBJA4PJG3XC.PNG

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

এরআগে শুক্রবার রাত সাড়ে ৩টার দিকে ভুক্তভোগী মো. রাসেল বাদী হয়ে ঠাকুরগাঁও সদর থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় গ্রেপ্তারকৃত ৬জন সহ অজ্ঞাত আরও ৭ জনকে আসামী করা হয়। 

মামলার বরাতে ওসি তানভিরুল ইসলাম বলেন, মামলার বাদী মো. রাসেল তার ৮ মাসের গর্ভবতী স্ত্রী নিয়ে শহরের সরকারপাড়া এলাকার চিকিৎসক ইদ্রিস আলীর বাড়িতে ভাড়া থাকতেন। চিকিৎসক ইদ্রিস আলীর বাড়িতে ভাড়ায় উঠার পর থেকেই স্থানীয় চাঁদাবাজরা রাস্তায় রাসেলকে দেখলেই তার কাছে চাঁদা দাবি করে আসছিল। বিষয়টি রাসেল তার মামাত দুলাভাই সলেমান আলীকে জানায়। 

ঘটনার বিস্তারিত শোনার জন্য গত ৫ আগস্ট বিকাল সাড়ে ৩টার দিকে রাসেলের ভাড়াটিয়া বাড়িতে আসেন মামাত দুলাভাই সলেমান আলী ও তার স্ত্রী রেহানা বেগম। এর কিছুক্ষণ পর গ্রেপ্তারকৃত রুবেল রানা, সাঈদী হোসেন, রুস্তম আলী, আব্দুর রশিদ, শফিকুল ইসলাম ও রনি হোসেনসহ ৫-৭ জন ব্যক্তি ধারালো অস্ত্র রাসেলের বাড়িতে প্রবেশ করে। এরপর তারা রাসেলের কাছে ৭০ হাজার টাকা চাঁদা দাবি করে; এসময় রাসেল তাদেরকে চাঁদা দিতে না চাইলে গ্রেপ্তারকৃতসহ তাদের সহযোগিরা রাসেল, তার গর্ভবতী স্ত্রী, দুলাভাই সলেমান ও তার স্ত্রীকে মারপিট করে। 

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

এরপর ভয়ে রাসেল ঐ গ্রেপ্তারকৃত ও তাদের সহযোগিদেরকে ৪০ হাজার টাকা চাঁদা দেয় এবং অবশিষ্ট ৩০ হাজার টাকা চাঁদা না দিলে ধারালো অস্ত্র দিয়ে রাসেল ও তার পরিবারকে কুপিয়ে ক্ষতবিক্ষত করা করা হবে হুমকি দেয়। 

ওসি তানভিরুল ইসলাম বলেন, প্রায় সাড়ে ৪টা পর্যন্ত গ্রেপ্তারকৃত ৬জন সহ তাদের সহযোগিরা রাসেল ও তার পরিবারের অন্যদেরকে অবরুদ্ধ করে রাখে টাকার জন্য। পরে কৌশলে রাসেল ও তার দুলাভাই সলেমান আলী বাড়ি থেকে বের হয়ে পাশ্ববর্তী স্কয়ার হাসপাতালের পাশে লুকিয়ে থাকে। পরে সেখানেও গ্রেপ্তারকৃতরা এসে রাসেল ও তার দুলাভাই সলেমানকে আটক করে ভয়ভীতি দেখায়। এক পর্যায়ে নিরুপায় হয়ে সলেমান আলী তার বিকাশ নম্বর থেকে তাদেরকে ৮ হাজার টাকা গ্রেপ্তারকৃতের বিকাশ নম্বরে চাঁদা প্রদান করে। অবশিষ্ট ২২ হাজার টাকা কিছুদিন পরে দেয়া হবে বলে রাসেল ঐ গ্রেপ্তারকৃতদের জানায়। 

তিনি বলেন, গ্রেপ্তারকৃতরা অস্ত্রের মুখে জিম্মি করে রাসেল ও তার দুলাভাই সলেমান আলীর কাছে ফাঁকা ৩শ টাকার ষ্ট্যাম্পে স্বাক্ষর করে নেয়। যদি অবশিষ্ট ২২ হাজার টাকা সময়মত না দেয়া হয় তাহলে রাসেল ও তার পরিবারের বিরুদ্ধে মামলা দায়ের করা হবে বলে গ্রেপ্তারকৃতরা হুমকি দেয়। রাত সাড়ে ৮টার দিকে রাসেল ও তার দুলাভাইকে ছেড়ে দেয় গ্রেপ্তারকৃতসহ তাদের সহযোগিরা। 

ভুক্তভোগী রাসেল বলেন, গ্রেপ্তারকৃতসহ তাদের সহযোগিরা আমাদের ছেড়ে দেয়ার পর তাৎক্ষণিক বাড়ির মালিক চিকিৎসক ইদ্রিস আলীর সঙ্গে যোগাযোগ করা হয়। তিনি আমাদের আইনের আশ্রয় নিতে বলে। পরে থানায় গিয়ে মামলা দায়ের করলে তাৎক্ষণিক পুলিশ ৬ জনকে গ্রেপ্তার করে। আমি তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি। 

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই জাবেদ আলী বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত ৬ জন জানায় তারাসহ তাদের একটি সংঘবদ্ধ গ্রুপ রয়েছে; তাদের কাজ মানুষজনকে জিম্মি করে চাঁদা আদায় করা।  গ্রেপ্তারকৃতদের আরও জিজ্ঞাসাবাদের জন্য আদালতে ৭ দিনের রিমান্ডের জন্য আবদেন করা হয়েছে। 

ওসি তানভিরুল ইসলাম বলেন, গ্রেপ্তারকৃত ৬ জনের মধ্যে রুস্তর আলীর বিরুদ্ধে ৮টি মামলা রয়েছে, এরমধ্যে ৩টি চাঁদাবাজির মামলা রয়েছে। মামলাটি আমরা তদন্ত করছি, সেই সাথে অজ্ঞাত আসামীদের গ্রেপ্তার করতে অভিযান অব্যাহত রয়েছে।

জনপ্রিয় সংবাদ

মক্কা চুক্তি নিয়ে তুরস্কের সঙ্গে আলোচনা হয়েছে: শফিকুর রহমান

মক্কা চুক্তি নিয়ে তুরস্কের সঙ্গে আলোচনা হয়েছে: শফিকুর রহমান

মাদকাসক্তি, পারিবারিক ভাঙন, তারপর কিশোরীকে ধর্ষণ ও হত্যা

মাদকাসক্তি, পারিবারিক ভাঙন, তারপর কিশোরীকে ধর্ষণ ও হত্যা

ফটিকছড়িতে নিখোঁজ তিন বছরের শিশুর মরদেহ উদ্ধার

ফটিকছড়িতে নিখোঁজ তিন বছরের শিশুর মরদেহ উদ্ধার

অটোরিকশা বন্ধের হুঁশিয়ারিতে মোহাম্মদপুরে চালকদের সড়ক অবরোধ

অটোরিকশা বন্ধের হুঁশিয়ারিতে মোহাম্মদপুরে চালকদের সড়ক অবরোধ

প্রবাসীদের স্বার্থরক্ষায় বিশেষ আদালত গঠনের উদ্যোগ নিচ্ছে সরকার

প্রবাসীদের স্বার্থরক্ষায় বিশেষ আদালত গঠনের উদ্যোগ নিচ্ছে সরকার

সর্বশেষ সংবাদ

কক্সবাজারের ইনানীতে রিসোর্টে ভয়াবহ আগুন, নিহত ৭, নিখোঁজ ৫

কক্সবাজারের ইনানীতে রিসোর্টে ভয়াবহ আগুন, নিহত ৭, নিখোঁজ ৫

ইরান প্রসঙ্গে মোহাম্মদ নাম নিয়ে বিতর্কিত মন্তব্য ট্রাম্পের

ইরান প্রসঙ্গে মোহাম্মদ নাম নিয়ে বিতর্কিত মন্তব্য ট্রাম্পের

দুই বছরের মধ্যে স্বর্ণের দামে নতুন বিশ্বরেকর্ডের পূর্বাভাস

দুই বছরের মধ্যে স্বর্ণের দামে নতুন বিশ্বরেকর্ডের পূর্বাভাস

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবন থেকে পড়ে সাবেক অতিরিক্ত সচিবের মৃত্যু

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবন থেকে পড়ে সাবেক অতিরিক্ত সচিবের মৃত্যু

হরমুজ প্রণালিতে মাইনের আঘাতে তেলবাহী সুপারট্যাংকারে বিস্ফোরণ

হরমুজ প্রণালিতে মাইনের আঘাতে তেলবাহী সুপারট্যাংকারে বিস্ফোরণ

এ সম্পর্কিত আরও পড়ুন

কক্সবাজারের ইনানীতে রিসোর্টে ভয়াবহ আগুন, নিহত ৭, নিখোঁজ ৫

কক্সবাজারের ইনানীতে রিসোর্টে ভয়াবহ আগুন, নিহত ৭, নিখোঁজ ৫

কক্সবাজারের উখিয়ার ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণহানির সংখ্যা বেড়ে সাতজনে দাঁড়িয়েছে। এ ঘটনায় এখনো পাঁচজন নিখোঁজ রয়েছেন। শনিবার (১৭ অক্টোবর) সকালে মেরিন ড্রাইভের পাটুয়ারটেক সমুদ্রসৈকত এলাকায় অবস্থিত রিসোর্টটিতে এ আগুনের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের সিনিয়র কর্মকর্তা দোলন আচার্য ঘটনাস্থল থেকে সাতটি মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। প্রাথমিকভাবে তাঁদের পর্যটক বলে ধারণা করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ফায়ার সার্ভিস

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবন থেকে পড়ে সাবেক অতিরিক্ত সচিবের মৃত্যু

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবন থেকে পড়ে সাবেক অতিরিক্ত সচিবের মৃত্যু

রাজধানীর রমনায় অফিসার্স ক্লাবের ভেতরে একটি নির্মাণাধীন ভবনের বেজমেন্টে পড়ে সাবেক অতিরিক্ত সচিব মো. মোশাররফ হোসেনের (৭২) মৃত্যু হয়েছে। শুক্রবার (১৬ অক্টোবর) সকালে রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করা হয়। পরে রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াছিন মিয়া জানান, সকাল ১০টার দিকে ছোট মেয়েকে সাঁতার শেখাতে অফিসার্স ক্লাবে যান মোশাররফ হোসেন।

ইনানীর টুপটুপ রিসোর্টে ভয়াবহ আগুন, চার পর্যটকের মৃত্যু

ইনানীর টুপটুপ রিসোর্টে ভয়াবহ আগুন, চার পর্যটকের মৃত্যু

কক্সবাজারের ইনানীতে একটি রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে চারজন নিহত হয়েছেন। আগুনে রিসোর্টটি সম্পূর্ণ পুড়ে গেছে। এ ঘটনায় আরও হতাহতের আশঙ্কা করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। নিহত ব্যক্তিরা সবাই পর্যটক বলে প্রাথমিকভাবে ধারণা করছে ফায়ার সার্ভিস। শনিবার (১৭ অক্টোবর) সকাল ৭টার দিকে মেরিন ড্রাইভের পাটোয়ারটেক সমুদ্রসৈকত এলাকার টুপটুপ রিসোর্টে আগুন লাগে। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ায় রিসোর্টটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয় এবং পুরো স্থাপনাটি পুড়ে যায়। ঘটনাস্থল থেকে

১৫ ঘণ্টা পর বিএসএফের কাছ থেকে ফিরলেন দুই বাংলাদেশি পুলিশ সদস্য

১৫ ঘণ্টা পর বিএসএফের কাছ থেকে ফিরলেন দুই বাংলাদেশি পুলিশ সদস্য

কুমিল্লার ব্রাহ্মণপাড়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) হাতে আটক বাংলাদেশ পুলিশের দুই সদস্যকে প্রায় ১৫ ঘণ্টা পর ফেরত দেওয়া হয়েছে। শুক্রবার (১৬ অক্টোবর) দুপুরে ব্রাহ্মণপাড়া উপজেলার নারায়ণপুর-শশীদল সীমান্ত এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সঙ্গে পতাকা বৈঠকের পর তাদের হস্তান্তর করা হয়। দুপুর ১টা ৩৫ মিনিটে সীমান্তের ২০৫৯ নম্বর মেইন পিলারের কাছাকাছি বিজিবির সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) ও বিএসএফের ৪৯ ব্যাটালিয়নের মধ্যে

সৌদি আরবে আটকে পড়ে অতিরিক্ত ভাড়ায় দেশে ফিরলেন ৫০ ওমরাহযাত্রী

সৌদি আরবে আটকে পড়ে অতিরিক্ত ভাড়ায় দেশে ফিরলেন ৫০ ওমরাহযাত্রী

সৌদি আরবে ওমরাহ পালন শেষে দেশে ফেরার পথে আটকে পড়া পাবনার ঈশ্বরদীর ৫০ জন যাত্রী বিকল্প পথে দেশে ফিরেছেন। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সন্ধ্যায় কাতার হয়ে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তারা। দেশে ফিরতে প্রত্যেক যাত্রীকে অতিরিক্ত ২০ হাজার টাকা বিমানভাড়া দিতে হয়েছে। ওমরাহযাত্রীদের দলের মোয়াল্লেম মোহাম্মদ রায়হান জানান, মঙ্গলবার তাদের দেশে ফেরার কথা ছিল। কিন্তু সৌদি আরবের কিং খালিদ আন্তর্জাতিক