
প্রকাশ: ৮ আগস্ট ২০২১, ২:৩৩

বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব এর ৯১তম জন্মবার্ষিকী উপলক্ষে নওগাঁয় দোয়া ও রান্না করা খাবার বিতরণ করা হয়েছে। রবিবার দুপুরে শহরের দয়ালের মোড়ে যুবলীগ নেতা রাজেশ মজুমদারের ব্যক্তিগত আয়োজনে খাবারগুলো বিতরণ করা হয়।
খাবার বিতরণ অনুষ্ঠানে জেলা যুবলীগের সভাপতি খোদাদাদ খান পিটু, পৌর যুবলীগের সভাপতি সৈয়দ আলমগীর বাদশা, যগ্ম সাধারণ সম্পাদক মোঃ নাহিদ, জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আপসিন হোসেন তন্ময়, প্রচার সম্পাদক অমিত দেব জিৎ সহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এসময় এক হাজার অসহায় মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়।
এ সময় জেলা যুবলীগের সভাপতি খোদাদাদ খান পিটু বলেন, বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব শুধু বঙ্গবন্ধুর সহধর্মিণী না, ছিলেন সহকর্মী, বন্ধু। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দীর্ঘ এক যুগের জেল জীবনে একদিকে যেমন পরিবারকে সামলেছেন ঠিক তেমনি সে সময়ে দলকে সামলানোর দায়িত্বও ছিল তার কাঁধে। তিনি কখনো সামনে আসেননি, পর্দার আড়ালে থেকেই তার কাজ সম্পাদন করে গেছেন। তিনি বাংলাদেশের ইতিহাসের এক বীর নারী। বঙ্গমাতার স্মৃতির গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছি।
কোনো ট্যাগ পাওয়া যায়নি
জেলা যুবলীগের সাবেক আহব্বায়ক কমিটির সদস্য ও সাবেক ছাত্রলীগ নেতা রাজেশ মজুমদার বলেন, বঙ্গবন্ধু ছাত্রজীবন থেকে আমৃত্যু এদেশের মানুষের অধিকার আদায়ে এবং মুক্তিসংগ্রামে জীবনের সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছেন।

জনগণের অধিকার আদায়ের লড়াইয়ে বঙ্গবন্ধুকে সব সময় উৎসাহিত করেছেন বঙ্গমাতা ফজিলাতুন নেছা মুজিব। ফজিলাতুন নেছা মুজিব কখনও ভেঙে পড়েননি। তিনি অসীম সাহসী বঙ্গবন্ধুর প্রতি অবিচল আস্থা নিয়ে তার স্বভাবজাত মানবিক গুণাবলি নিয়ে সবাইকে আপন করে নিয়েছেন। নিজের জীবনের কোনো চাহিদার প্রতি লক্ষ্য না রেখে তিনি বঙ্গবন্ধুর মতো বিশাল ব্যক্তিত্বের পাশে নিজের যোগ্যতায় আপন আলোয় উদ্ভাসিত ছিলেন।
এদেশের প্রতিটি আন্দোলন সংগ্রামে বঙ্গবন্ধুর পাশে থেকেছেন আমৃত্যু এই মহীয়সী নারী। আজকের এই দিনে নওগাঁর অসহায় মানুষের মাঝে কিছু খাবার তুলে দেয়ার চেষ্টা করলাম। তার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছি।