
প্রকাশ: ৮ আগস্ট ২০২১, ২০:৫২

টাঙ্গাইল জেলার কালিহাতি থানা এলাকা হতে মাদক ব্যবসার সাথে জড়িত থাকার অভিযোগে রবিবার রাতে তিন যুবককে গ্রেফতার করেছে র্যাব-১২। এ সময় তাদের কাছ থেকে উনিশ গ্রাম হেরোইন উদ্ধার করা হয় বলে জানান র্যাব।আটককৃতরা হলেন, ওই এলাকার মোঃ নুরুল ইসলামের ছেলে মোঃ আঃ রাজ্জাক (৩৫), মোঃ ইনসান আলীর ছেলে মোঃ শফিকুল ইসলাম সফি (৩২) ও মোঃ মকবুল হোসেনের ছেলে মোঃ হারুন অর রশিদ (৩৫)।
র্যাব-১২, সিপিসি-৩, টাঙ্গাইল এর ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার এএসপি মোঃ এরশাদুর রহমান জানান, রবিবার (৮অগষ্ট) রাত্রী ২ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে তিনি সহ র্যাবের একটি আভিযানিক দল টাঙ্গাইল জেলার কালিহাতি থানার কেন্দ্রীয় ঈদগাহ মাঠের পাশে অভিযান পরিচালনা করে ওই এলাকার মোঃ নুরুল ইসলামের ছেলে মোঃ আঃ রাজ্জাক (৩৫), মোঃ ইনসান আলীর ছেলে মোঃ শফিকুল ইসলাম সফি (৩২), মোঃ মকবুল হোসেনের ছেলে মোঃ হারুন অর রশিদ (৩৫) এর কাছ থেকে ১৯ (উনিশ) গ্রাম হেরোইন সহ হাতেনাতে গ্রেফতার করা হয়।

জিজ্ঞাসাবাদে তারা জানায়, দীর্ঘদিন যাবৎ মাদক দ্রব্য হেরোইন অবৈধভাবে সংগ্রহ করে টাঙ্গাইল জেলার কালিহাতি এবং ঘাটাইল থানাসহ অন্যান্য থানা এলাকায় বিক্রয়ের উদ্দেশ্যে সরবরাহ করে আসছে। আসামীগণদের বিরুদ্ধে টাঙ্গাইল জেলার কালিহাতি থানায় মাদক মামলা দায়ের করা হয়েছে।
