
প্রকাশ: ৭ জুলাই ২০২১, ৫:১৩

গাজীপুরের কোনাবাড়ি বাইমাইল এলাকায় ঢাক-টাঙ্গইল মহাসড়কে ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। বুধবার (৭ জুলাই) দুপুর আড়াইটার দিকে এ মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলো, গাজীপুর মহানগরীর কোনাবাড়ি বাইমাইল এলাকার মৃত মুজিবুর রহমানের ছেলে সামির হোসেন (১৭) ও একই এলাকার শফিকুল মিস্ত্রির ছেলে আবুল হাসান (১৩)। ওই দুই মোটরসাইকেল আরোহী কড্ডার দিক থেকে কোনাবাড়ির দিকে যাচ্ছিলেন। এ সময় পিছন থেকে একটি ট্রাক এসে তাদের ধাক্কা দিলে ঘটনাস্থলেই দুই আরোহীর মৃত্যু হয়।

গাজীপুর মেট্রোপলিটন কোনাবাড়ি থানার উপ-পরিদর্শক শওকত ইমরান জানান, দুপুর আড়াইটার দিকে কড্ডা থেকে কোনাবাড়ি যাবার পথে পিছন থেকে দ্রুতগতির একটি ট্রাক লসে তাঁদেরকে ধাক্কা দিলে স্থলেই তাদের মৃত্যু হয়।
কোনো ট্যাগ পাওয়া যায়নি

এসময় ট্রাকটি দ্রুত গতিতে পালিয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে নিহতদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে । তবে ঘাতক ট্রাকটি পালিয়ে যাওয়ায় আটক করা সম্ভব হয়নি।