মঙ্গলবার, ১২ মে, ২০২৬৩০ বৈশাখ, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

বাংলাদেশ

নারীকে রিমান্ডে এনে নির্যাতন; মেলেনি সত্যতা

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ৭ জুলাই ২০২১, ১:২

শেয়ার করুনঃ
নারীকে রিমান্ডে এনে নির্যাতন; মেলেনি সত্যতা

বর্তমান সময়ের আলোচিত ঘটনা জেলার উজিরপুর মডেল থানায় হত্যা মামলার নারী আসামিকে রিমান্ডে নিয়ে শারীরিক এবং যৌণ নির্যাতনের ঘটনা। এ ঘটনায় ইতোমধ্যে থানার দুই ওসিকে প্রত্যাহার করা হয়েছে।

আরও

নবাবগঞ্জে সমাজে পিছিয়ে পড়া ২৫ নারী নিলেন নেতৃত্ব উন্নয়ন প্রশিক্ষণ

নবাবগঞ্জে সমাজে পিছিয়ে পড়া ২৫ নারী নিলেন নেতৃত্ব উন্নয়ন প্রশিক্ষণ

পাশাপাশি একজন সার্কেল এএসপি এবং থানার ওসিসহ ছয়জনের বিরুদ্ধে মামলাও করেছেন ওই নারী। এছাড়া অভিযোগ ওঠা পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত চলছে। ঠিক সেই মুহুর্তে নারী আসামি মিনতি বিশ্বাস ওরফে মিতু অধিকারীকে রিমান্ডে নিয়ে যৌণ নির্যাতনের ঘটনাটি ভিন্ন দিকে মোড় নিতে শুরু করেছে।

ওই নারীর করা শারিরিক ও যৌণ নির্যাতনের অভিযোগের সত্যতা মেলেনি মেডিকেল রিপোর্টে। এমনকি আঘাতের যে চিহ্ন দেখা গেছে তাও অনেক পুরানো বলে উল্লেখ করা হয়েছে ওই রিপোর্টে।

আরও

নবাবগঞ্জে সমাজে পিছিয়ে পড়া ২৫ নারী নিলেন নেতৃত্ব উন্নয়ন প্রশিক্ষণ

নবাবগঞ্জে সমাজে পিছিয়ে পড়া ২৫ নারী নিলেন নেতৃত্ব উন্নয়ন প্রশিক্ষণ

নির্যাতনরিমান্ড
https://enews71.com/storage/ads/01KQAG1VP3BB73V7HDE2DKRZ1X.jpg

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

বরিশাল শেবাচিম হাসপাতাল থেকে গত ৩ জুলাই আদালত এবং পুলিশের কাছে পাঠানো মেডিকেল রিপোর্ট থেকে বুধবার দুপুরে এ তথ্য জানা গেছে। ওই হাসপাতালের গাইনী বিভাগের ইউনিট-২ এর একজন নারী ইন্ডোর মেডিকেল অফিসার এ মেডিকেল রিপোর্ট তৈরি করেছেন।

তবে মেডিকেল রিপোর্টে কি আছে সে বিষয়টি সম্পর্কে অবগত নন বলে দাবি করেছেন শেবাচিম হাসপাতালের পরিচালক ডাঃ এইচএম সাইফুল ইসলাম। তাছাড়া ঘটনাটি বিচার এবং তদন্তাধীন থাকায় এনিয়ে কোন মন্তব্য করতে রাজি হননি জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

সূত্রমতে, শেবাচিম হাসপাতাল থেকে পাঠানো তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে মিনতি বিশ্বাস ওরফে মিতু অধিকারীর দুই কনুই, গোড়ালিসহ ছয়টি স্থানে ছয় থেকে আটটি আঘাত রয়েছে। তবে সবগুলোই অনেক পুরনো আঘাত। সবমিলিয়ে আঘাতের গুরুত্ব সিম্পল (নরমাল) বলে মেডিকেল রিপোর্টে উল্লেখ করেছেন চিকিৎসক।

মেডিকেল রিপোর্টের বিষয়ে শেবাচিম হাসপাতালের পরিচালক ডাঃ এইচএম সাইফুল ইসলাম বলেন, আদালত নির্দেশে দিয়েছে একজন নারী চিকিৎসক দিয়ে ওই ভিকটিমের পরীক্ষা করে ২৪ ঘন্টার মধ্যে রিপোর্ট দিতে। নির্দেশনা অনুযায়ী নারী চিকিৎসক দিয়ে পরীক্ষা করা হয়েছে। ওই চিকিৎসক মেডিকেল রিপোর্ট খামে ভরে আমাকে দিয়ে গেছেন। তিনি যেভাবে দিয়েছেন সেভাবেই আদালতে পাঠিয়েছি। সুতরাং রিপোর্টে কি আছে সেটা আমার দেখার সুযোগ হয়নি।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

এ ব্যাপারে বরিশাল জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শাহজাহান হোসেন বলেন, একজনের নামে অভিযোগ আসতেই পারে। কিন্তু সব অভিযোগ কি সত্য হয়? অবশ্যই অভিযোগের প্রমাণ থাকতে হয়। তারপরেও উর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে উজিরপুরের দুই ওসিকে প্রত্যাহার করা হয়েছে।

একজন এএসপি এবং দু’জন ওসিসহ ছয়জনের বিরুদ্ধে মামলা হয়েছে। ডিআইজি কার্যালয় থেকে পুরো ঘটনার তদন্ত করা হচ্ছে। পাশাপাশি এ ঘটনায় বিভাগীয় মামলা হয়েছে। আশা করছি সুষ্ঠু তদন্তে সবকিছু পরিস্কার হয়ে যাবে। তিনি আরও বলেন, আমাদের কোন অফিসারের বিরুদ্ধে অভিযোগের সত্যতা মিললে অবশ্যই তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

সরেজমিনে খোঁজ নিয়ে জানা গেছে, ইতিপূর্বে মিতু অধিকারীর আরও দু’জন স্বামী ছিলো। কিন্তু তাদের সাথে মিতুর কোন যোগাযোগ নেই। মিতু বাবা ও মায়ের পরিবার ছেড়ে জামবাড়ি গ্রামে পাঁচশ’ টাকায় ঘর ভাড়া নিয়ে একা বসবাস করেন। বাসুদেব চক্রবর্তী নামের যাকে হত্যার অভিযোগ উঠেছে তার সাথে দীর্ঘদিন থেকে মিতুর পরকীয়ার সম্পর্ক চলে আসছিল। বাসুদেব ট্রাক চালক ছিলেন। পরকীয়ার সূত্র ধরে বাসুদেবের কাছ থেকে মিতু বিপুল পরিমান অর্থ হাতিয়ে নেয়। সম্প্রতি বাসুদেব ট্রাক চালোনার কাজ ছেড়ে দেন। এরপর থেকেই তাদের দু’জনের মধ্যে সম্পর্কের দূরত্ব সৃষ্টি হয়।

সূত্রমতে, গত ২৬ জুন উজিরপুর উপজেলার জামবাড়ি এলাকার পরকীয়া প্রেমিকা মিতুর ভাড়াটিয়া বাসার পাশ থেকে বাসুদেব চক্রবর্তীর মরদেহ উদ্ধার করা হয়। ওই ঘটনায় বাসুদেবের ভাই বরুন চক্রবর্তী বাদী হয়ে ২৭ জুন উজিরপুর মডেল থানায় নিহতের পরকীয়া প্রেমিকা মিনতি বিশ্বাস মিতুকে একমাত্র আসামি করে হত্যা মামলা দায়ের করেন। ২৮ জুন থানা পুলিশ মিতুকে গ্রেফতার করে।

২৯ জুন পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে বরিশালের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট উজিরপুর আমলী আদালত মিতুকে থানায় জিজ্ঞাসাবাদের জন্য দুইদিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ড শেষে গত ২ জুলাই মিতুকে আদালতে হাজির করেন মামলার তদন্ত কর্মকর্তা উজিরপুর মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ মাইনুল ইসলাম।

আদালতে দাঁড়িয়ে বিচারকের কাছে পুলিশের বিরুদ্ধে শারিরিক ও যৌণ নির্যাতনের অভিযোগ করেন মিতু অধিকারী। আদালতের বিচারক মিতুর অভিযোগ শুনে তাকে যথাযথ চিকিৎসা প্রদান এবং নির্যাতনের বিষয়ে ২৪ ঘন্টার মধ্যে মেডিকেল প্রতিবেদন দিতে বলেন শেবাচিম হাসপাতালের পরিচালককে। 

সর্বশেষ সংবাদ

জনআস্থা ফেরাতে শৃঙ্খলা ও জিরো টলারেন্স নীতি ঘোষণা আইজিপি'র

জনআস্থা ফেরাতে শৃঙ্খলা ও জিরো টলারেন্স নীতি ঘোষণা আইজিপি'র

৯০ শতাংশ ইউরেনিয়াম সমৃদ্ধকরণের হুঁশিয়ারি ইরানের

৯০ শতাংশ ইউরেনিয়াম সমৃদ্ধকরণের হুঁশিয়ারি ইরানের

শেবাচিম হাসপাতালে দালালচক্রের বিরুদ্ধে কঠোর অভিযান, আটক ৮

শেবাচিম হাসপাতালে দালালচক্রের বিরুদ্ধে কঠোর অভিযান, আটক ৮

গোয়ালন্দে পল্লী চিকিৎসক হত্যা: তিনজনের মৃত্যুদণ্ড, ছয়জনের যাবজ্জীবন

গোয়ালন্দে পল্লী চিকিৎসক হত্যা: তিনজনের মৃত্যুদণ্ড, ছয়জনের যাবজ্জীবন

শ্রীমঙ্গলে ফলের বাগানে ঝুলছে জামরুল-চেরির সম্ভার

শ্রীমঙ্গলে ফলের বাগানে ঝুলছে জামরুল-চেরির সম্ভার

জনপ্রিয় সংবাদ

ওসমান হাদি হত্যার বিচার দাবিতে ববিতে বিক্ষোভ

ওসমান হাদি হত্যার বিচার দাবিতে ববিতে বিক্ষোভ

ভবন নির্মাণে খালের নাব‍্যতা হারাতে বসেছে শত বছরের পুরনো খাল

ভবন নির্মাণে খালের নাব‍্যতা হারাতে বসেছে শত বছরের পুরনো খাল

নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে জোর দিলেন প্রধানমন্ত্রী

নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে জোর দিলেন প্রধানমন্ত্রী

হামের ভয়াবহ থাবা, আরও ১১ শিশুর মৃত্যু

হামের ভয়াবহ থাবা, আরও ১১ শিশুর মৃত্যু

মব সহিংসতা ঠেকাতে নতুন আইন হতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী

মব সহিংসতা ঠেকাতে নতুন আইন হতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী

এ সম্পর্কিত আরও পড়ুন

শেবাচিম হাসপাতালে দালালচক্রের বিরুদ্ধে কঠোর অভিযান, আটক ৮

শেবাচিম হাসপাতালে দালালচক্রের বিরুদ্ধে কঠোর অভিযান, আটক ৮

স্বাস্থ্য খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতাল এলাকায় দালালবিরোধী অভিযান জোরদার করেছে প্রশাসন। মঙ্গলবার (১২ মে) সকালে পরিচালিত অভিযানে আটজন রোগীর দালালকে আটক করা হয়েছে। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পরিচালিত অভিযানে সহযোগিতা করে র‍্যাব-৮। হাসপাতালের ভেতর ও আশপাশে সক্রিয় দালালদের শনাক্ত করে তাৎক্ষণিকভাবে আটক করা হয়। আটকরা হলেন—মো. রুমান, মো. রুবেল, ছাবিনা আক্তার নাজমা, লাবনী খানম, সুমি

গোয়ালন্দে পল্লী চিকিৎসক হত্যা: তিনজনের মৃত্যুদণ্ড, ছয়জনের যাবজ্জীবন

গোয়ালন্দে পল্লী চিকিৎসক হত্যা: তিনজনের মৃত্যুদণ্ড, ছয়জনের যাবজ্জীবন

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দেবগ্রাম ইউনিয়নের তেনাপচা এলাকায় পল্লী চিকিৎসক মো. রেজাউল করিম ওরফে আবু ডাক্তার হত্যা মামলায় তিনজনকে মৃত্যুদণ্ড এবং ছয়জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার (১২ মে) ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১ এর বিচারক মো. রহিবুল ইসলাম আলোচিত এ মামলার রায় ঘোষণা করেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন বাবলু সরদার, টোকন সরদার ও গাজীয়ার সরকার। এছাড়া যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তরা হলেন আতর আলী চেয়ারম্যান, রায়হান

নবাবগঞ্জে সমাজে পিছিয়ে পড়া ২৫ নারী নিলেন নেতৃত্ব উন্নয়ন প্রশিক্ষণ

নবাবগঞ্জে সমাজে পিছিয়ে পড়া ২৫ নারী নিলেন নেতৃত্ব উন্নয়ন প্রশিক্ষণ

দিনাজপুরের নবাবগঞ্জে সমাজে 'নারী নেতৃত্ব' প্রতিষ্ঠা করতে পিছিয়ে পড়া আদিবাসী, সনাতন ধর্মাবলম্বী ও মুসলিম সম্প্রদায়ের ২৫ জন নারী নেতৃত্ব উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ নিয়েছেন।  গত রোববার থেকে শুরু হওয়া দুইদিন ব্যাপী উপজেলার দাউদপুরে বেসরকারি উন্নয়ন সংস্থা উত্তরবঙ্গ শিশু উন্নয়ন প্রকল্প কার্যালয়ের সম্মেলন কক্ষে এ প্রশিক্ষণ হয়। ক্রিশ্চিয়ান কমিশন ফর ডেভেলপমেন্ট ইন বাংলাদেশের (সিসিডিবি) "সমান আওয়াজ"প্রকল্পের নবাবগঞ্জ উপজেলার শাখার উদ্যোগে ও কোডি ইনস্টিটিউট অব

ধর্ষণচেষ্টায় অজ্ঞান শিশু, পরে গলাটিপে হত্যা স্বীকারোক্তি চাচার

ধর্ষণচেষ্টায় অজ্ঞান শিশু, পরে গলাটিপে হত্যা স্বীকারোক্তি চাচার

সিলেট সদর উপজেলার কান্দিগাঁও ইউনিয়নের সোনাতলা গ্রামে চার বছর বয়সী শিশু ফাহিমা হত্যাকাণ্ডে গ্রেপ্তার হওয়া প্রতিবেশী ও সম্পর্কে চাচা জাকির হোসেন পুলিশের কাছে চাঞ্চল্যকর স্বীকারোক্তি দিয়েছেন। ধর্ষণের চেষ্টা ব্যর্থ হওয়ায় শিশুটিকে গলা টিপে হত্যা করা হয়েছে বলে জানিয়েছেন তিনি। সোমবার (১১ মে ২০২৬) গভীর রাতে জালালাবাদ থানা পুলিশ নিজ বাড়ি থেকে জাকিরকে গ্রেপ্তার করে। পুলিশ সূত্র জানায়, বাড়িতে কেউ না থাকার

নেছারাবাদে ৫ মামলার আসামিসহ ৩জন মাদক কারবারি গ্রেপ্তার

নেছারাবাদে ৫ মামলার আসামিসহ ৩জন মাদক কারবারি গ্রেপ্তার

পিরোজপুরের নেছারাবাদ উপজেলায় ২০ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১১ মে) গভীর রাতে উপজেলার পূর্ব সোহাগদল গ্রামের ৭ নম্বর ওয়ার্ড এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। অভিযানে গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে একজনের বিরুদ্ধে একাধিক মাদক মামলার তথ্য পাওয়া গেছে। গ্রেপ্তারকৃতরা হলেন মো. রাসেল খান (২৮), মেহরাব হোসেন (২০) এবং শাকির মোল্লা (২০)। তাদের সবার বাড়ি নেছারাবাদ