রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬১৫ অগ্রহায়ণ, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

বাংলাদেশ

বরিশালে বাড়ছে সংক্রমন, নমুনা সংগ্রহে হিমশিম খাচ্ছে স্বাস্থ্য বিভাগ

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ৪ জুলাই ২০২১, ১৮:৪১

শেয়ার করুনঃ
বরিশালে বাড়ছে সংক্রমন, নমুনা সংগ্রহে হিমশিম খাচ্ছে স্বাস্থ্য বিভাগ

বরিশালে দিন দিন ভয়াবহ আকার ধারণ করছে মহামারী করোনা। প্রতিদিনই বাড়ছে আক্রান্ত ও মৃত্যু। পূর্বের তুলনায় করোনা টেস্টে আগ্রহী হয়ে উঠছে বরিশালের মানুষ। ফলে বিভাগের ভোলা জেলা বাদে বাকি ৫ জেলার মানুষ নমুনা দিতে ভিড় করছেন বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে। তবে এখানকার ল্যাবের সক্ষমতার চেয়ে বেশি পরিমাণ করোনা পরীক্ষার নমুনা আসায় রিপোর্ট দিতে হিমশিম খাচ্ছে বরিশাল স্বাস্থ্য বিভাগ। পাশাপাশি নমুনা পরীক্ষা করতে দেয়া অধিকাংশ রোগীদেরই রিপোর্ট পেতে বিলম্ব হচ্ছে।

 শেবাচিম হাসপাতাল সূত্রে জানা গেছে, ভোলায় আরটি পিসিআর ল্যাব থাকলেও বাকি ৫ জেলাসহ পার্শ্ববর্তী উপজেলার একমাত্র ভরসাস্থল বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজের আরটি-পিসিআর ল্যাব। এ ল্যাবে দৈনিক ১৮৮টি নমুনা পরীক্ষার সক্ষমতা থাকলেও শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালেই (শেবাচিম) গড়ে প্রায় দুশ’ নমুনা জমা হচ্ছে।

আরও

পঞ্চগড়ে শীত বাড়ছে, তেঁতুলিয়ায় তাপমাত্রা ১১ দশমিক ১ ডিগ্রি

পঞ্চগড়ে শীত বাড়ছে, তেঁতুলিয়ায় তাপমাত্রা ১১ দশমিক ১ ডিগ্রি

এর বাইরে বিভাগের অপর জেলা ও উপজেলাগুলো থেকেও আসছে সাড়ে তিনশ থেকে চারশ নমুনা। বিভিন্ন উপজেলায় জিন এক্সপার্ট ও রেপিট এন্টিজেন্ট টেস্টে সর্বোচ্চ ৫০ থেকে ৬০টি নমুনা পরীক্ষা করা সম্ভব হলেও বাকিটা চলে আসে শেবাচিমে। ফলে গত কয়েকদিন ধরে সক্ষমতার কয়েকগুন বেশি নমুনা নিয়ে বিপাকে পড়েছে স্বাস্থ্য বিভাগ।

 এদিকে রোগীরর চাপ সামলাতে শুক্রবার ৩৬৬টি নমুনা ঢাকায় পাঠিয়েছে বরিশাল স্বাস্থ্য বিভাগ। কিন্তু এসব নমুনাসহ শেবাচিমের আরটি পিসিআর ল্যাবে জমে থাকা নমুনার ফলাফল পেতে ৩ থেকে ৪ দিন কারো কারো আরও বেশি সময় লেগে যাচ্ছে। নমুনা পরীক্ষার রিপোর্ট পেতে বেশি সময় লেগে যাওয়ায় অনেক রোগী চিকিৎসা ব্যবস্থাপনা না নিয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়ছেন।

শেবাচিমপিসিআর ল্যাব
https://enews71.com/storage/ads/01M1TJ1Y03SG5Y5HBJA4PJG3XC.PNG

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

আরও

চা শ্রমিক ইউনিয়নের সভাপতি রাজু গোয়ালা, সম্পাদক মুকেশ কর্মকার

চা শ্রমিক ইউনিয়নের সভাপতি রাজু গোয়ালা, সম্পাদক মুকেশ কর্মকার

আবার কারোর তেমন উপসর্গ না থাকায় অবাধে চলাফেরা করার ৩/৪ দিন পর জানতে পারছে তার করোনা পজেটিভ। অনেকের উপসর্গ থাকলেও তারা নানান কারণে নমুনা পরীক্ষা না করানোর ফলে সংক্রমিত হচ্ছে আশপাশের মানুষ। এতে করে বিভাগে প্রতিদিনই আগের দিনের চেয়ে বেশি আক্রান্তের চিত্র ফুটে উঠেছে।

এছাড়াও উপসর্গ থাকা রোগীদের নমুনা সংগ্রহ (নাক-মুখের ভেতরের লালা) সংগ্রহ থেকে শুরু করে পরীক্ষাগারে তা প্রক্রিয়াজাত করার জন্য মেডিকেল টেকনোলজিস্ট সংকট রয়েছে বিভাগের সকল জেলা ও উপজেলাগুলোতে। 

বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, ৬ জেলা ও ৪২টি উপজেলার হাসপাতালে মেডিকেল টেকনোলজিস্টের পদ প্রায় অর্ধেক শূন্য রয়েছে।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজের আরটি-পিসিআর ল্যাবের দায়িত্বরতরা জানিয়েছেন, ৫ জেলা ও শেবাচিম হাসপাতাল মিলিয়ে বর্তমানে দৈনিক গড়ে ৫শ’র অধিক নমুনা আসছে। অথচ সক্ষমতা রয়েছে ১৮৮টি নমুনা পরীক্ষার। যদিও নমুনা বেশি পরিমাণে জমে গেলে তা বিভাগীয় স্বাস্থ্য অফিসের তত্ত্বাবধানে ঢাকায় পাঠিয়ে দেয়।

কিন্তু এতে করে নমুনার রিপোর্ট পেতে অধিক সময়ক্ষেপণ হচ্ছে। শনিবার দিনশেষে তাদের হাতে দু’শ অতিরিক্ত এবং শের-ই-বাংলা মেডিকেল থেকে ১৯৮টি যুক্ত হয়েছে। এর বাইরের ৫ জেলা থেকে আরও নমুনা আসলে কমপক্ষে ৭শ’ নমুনা যুক্ত হবে বলে সংশ্লিষ্টরা জানান।

শেবাচিমের পিসিআর ল্যাবের প্রধান ও মাইক্রোবায়োলজি বিভাগের সহকারী অধ্যাপক একেএম আকবর কবীর জানান, গত কয়েকদিন ধরে সক্ষমতার অধিক নমুনা আসছে। তবে কয়েকদিন পর পর ৩ থেকে ৪শ’ করে নমুনা স্বাস্থ্য বিভাগ ঢাকায় পাঠিয়ে দিচ্ছে। তিনি আরও জানান, এ ল্যাবে বর্তমানে একজন ল্যাব কনসালটেন্ড সহ ৭ জন কর্মরত রয়েছে। এদিকে বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে দৈনিক প্রায় ১৭০ জনের নমুনা সংগ্রহ হওয়ায় সেখানে নানান অনিয়মের অভিযোগ উঠেছে।

রোগী ও তাদের স্বজনদের অভিযোগ সকাল ৮টা থেকে দুপুর ১টা পর্যন্ত করোনার নমুনা সংগ্রহ করার কথা থাকলেও বেলা ১১টা থেকে বেলা ১২টা পর্যন্ত নমুনা সংগ্রহ এবং অনেককেই ফিরিয়ে দেয়ার অভিযোগ পাওয়া গেছে। সরেজমিনে দেখা গেছে, করোনা পরীক্ষা করাতে গিয়ে এই কাউন্টার থেকে সেই কাউন্টারে ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়ে পড়ছে রোগীরা। একাধিক রোগী ও তার স্বজনরা জানান, একদিকে করোনা পরীক্ষায় ভোগান্তি অপরদিকে রিপোর্ট পেতে বিলম্ব সব মিলিয়ে দুর্ভোগ চরম আকার ধারণ করেছে। 

বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর ও শের-ই-বাংলা মেডিকেল কলেজ সূত্র জানায়, গত এক সপ্তাহ ধরেই বিভাগে গড়ে আক্রান্ত হচ্ছে দু’শ’র বেশি মানুষ। উপসর্গ ও আক্রান্ত মিলিয়ে গড়ে ১০ জনের মৃত্যু হচ্ছে। প্রয়োজনের চেয়ে কয়েকগুণ কম জনবলের শেবাচিমের ১৫০ বেডে’র করোনা ওয়ার্ডে আরো ৫০ বেড বাড়িয়ে ২শ’তে উন্নীত করলেও চিকিত্সা সেবা পাচ্ছে না রোগীরা। গতকাল ১৮৫ জন রোগী ভর্তি থাকায় চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছে কর্তৃপক্ষ।

নতুন ১০টি সহ আইসিইউ বেড রয়েছে ২২টি। এর মধ্যে ২১টি বেডে চিকিৎসাধীন রয়েছেন আশংকাজনক রোগী। এছাড়াও আরটি পিসিআর ল্যাবের সব শেষ রিপোর্টে গতকাল শনিবার করোনা শনাক্তের হার ৫৪ দশমিক ৭৩। ১৯০ জনের পরীক্ষায় ১০৪ জনের নমুনা পজেটিভ আসে। আগেরদিন শুক্রবার প্রকাশিত রিপোর্টে শনাক্তের হার ছিলো ৫৩ ভাগ। বৃহস্পতিবার শনাক্তের হার ছিলো ৫৩ দশকি ৩৬ ভাগ।

বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. বাসুদেব কুমার দাস জানান, করোনার নমুনা সংগ্রহ বিভাগ জুড়ে বর্তমানে ৭শ’র অধিক। ভোলা ও বরিশালের আরটি পিসিআর ল্যাবের বাইরে উপজেলাগুলো জিন এক্সপার্ট ও রেপিট এন্টিজেন্ট টেস্ট করা হচ্ছে।

জনপ্রিয় সংবাদ

নবম বেতন স্কেলে বৈষম্য দূর করতে কর্মচারীদের নয় দফা দাবি

নবম বেতন স্কেলে বৈষম্য দূর করতে কর্মচারীদের নয় দফা দাবি

ডিসেম্বরে পাঁচ শিশু হাসপাতাল চালু, বাড়বে দেশে চিকিৎসাসুযোগ

ডিসেম্বরে পাঁচ শিশু হাসপাতাল চালু, বাড়বে দেশে চিকিৎসাসুযোগ

যে অভিযোগে ডরিনকে গ্রেপ্তার করেছে ডিবি

যে অভিযোগে ডরিনকে গ্রেপ্তার করেছে ডিবি

বিএনপির তৃণমূল তৎপরতা বাড়াতে বিশেষ টিমে পাঁচ নেতা

বিএনপির তৃণমূল তৎপরতা বাড়াতে বিশেষ টিমে পাঁচ নেতা

৩৫ হাজার কোটি টাকার পদ্মা ব্যারাজ প্রকল্প শিগগির দৃশ্যমান

৩৫ হাজার কোটি টাকার পদ্মা ব্যারাজ প্রকল্প শিগগির দৃশ্যমান

সর্বশেষ সংবাদ

ক্ষমতার পালাবদল নয়, জনগণ চেয়েছিল ব্যাপক রাজনৈতিক পরিবর্তন

ক্ষমতার পালাবদল নয়, জনগণ চেয়েছিল ব্যাপক রাজনৈতিক পরিবর্তন

ইউপি ভোটে ফাউল আচরণ নয়, সুষ্ঠু নির্বাচন চায় কমিশন

ইউপি ভোটে ফাউল আচরণ নয়, সুষ্ঠু নির্বাচন চায় কমিশন

কথিত লকডাউন ঘিরে সেনা মোতায়েনের পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

কথিত লকডাউন ঘিরে সেনা মোতায়েনের পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

চা শ্রমিক ইউনিয়নের সভাপতি রাজু গোয়ালা, সম্পাদক মুকেশ কর্মকার

চা শ্রমিক ইউনিয়নের সভাপতি রাজু গোয়ালা, সম্পাদক মুকেশ কর্মকার

টেকনাফ বাহারছড়ায় ৩১৭ মালয়েশিয়াগামী উদ্ধার, আটক ৭ দালাল

টেকনাফ বাহারছড়ায় ৩১৭ মালয়েশিয়াগামী উদ্ধার, আটক ৭ দালাল

এ সম্পর্কিত আরও পড়ুন

চা শ্রমিক ইউনিয়নের সভাপতি রাজু গোয়ালা, সম্পাদক মুকেশ কর্মকার

চা শ্রমিক ইউনিয়নের সভাপতি রাজু গোয়ালা, সম্পাদক মুকেশ কর্মকার

দীর্ঘ আট বছর পর অনুষ্ঠিত বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের (রেজি. নং- বি-৭৭) কেন্দ্রীয় কার্যকরী পরিষদ নির্বাচন-২০২৬-এর প্রাথমিক ফলাফল ঘোষণা করা হয়েছে।  একই সঙ্গে মৌলভীবাজার জেলার সাতটি উপজেলার ১৩৫টি চা বাগানের পঞ্চায়েত কমিটি এবং বিভিন্ন ভ্যালীর কার্যকরী পরিষদের নির্বাচনী ফলাফলও প্রকাশ করা হয়েছে। শ্রম অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) ও বাছাই নির্বাচন কমিশন-২০২৬-এর প্রধান নির্বাচন কমিশনার মোহাম্মদ নূরে আলম সিদ্দিকী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে নির্বাচনী বিধিমালা-২০২৬-এর

টেকনাফ বাহারছড়ায় ৩১৭ মালয়েশিয়াগামী উদ্ধার, আটক ৭ দালাল

টেকনাফ বাহারছড়ায় ৩১৭ মালয়েশিয়াগামী উদ্ধার, আটক ৭ দালাল

টেকনাফ উপজেলার বাহারছড়া উপকূল থেকে মালয়েশিয়াগামী ৩১৭ জনকে উদ্ধার করেছে বাংলাদেশ কোস্টগার্ড। এ সময় মানব পাচারের সঙ্গে জড়িত  ৭ জন দালালকে আটক করা হয়। আটক ব্যক্তিদের মধ্যে ২ জন বাংলাদেশি ও ৫ জন রোহিঙ্গা নাগরিক। উদ্ধার হওয়া ৩১৭ জনের মধ্যে ২৭০ জন বাংলাদেশি পুরুষ, ২৬ জন রোহিঙ্গা পুরুষ, ১৭ জন রোহিঙ্গা নারী, একজন বাংলাদেশি নারী এবং চারজন শিশু রয়েছে।  উদ্ধার হওয়া ব্যক্তিরা

পাংশায় দুই ইউনিয়ন পরিষদের বারান্দায় গভীর রাতে আগুন

পাংশায় দুই ইউনিয়ন পরিষদের বারান্দায় গভীর রাতে আগুন

রাজবাড়ীর পাংশা উপজেলায় দুটি ইউনিয়ন পরিষদের বারান্দায় আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শনিবার (২৮ নভেম্বর) গভীর রাতে শরিষা ও মৌরাট ইউনিয়ন পরিষদে এ ঘটনা ঘটে। স্থানীয়দের ধারণা, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঢাকা লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে আগুন দেওয়ার ঘটনা পূর্বপরিকল্পিত নাশকতার অংশ হতে পারে। তবে সংশ্লিষ্ট চেয়ারম্যানরা জানিয়েছেন, আগুনে বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। ঘটনাকে ঘিরে স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক দেখা দিয়েছে। তাঁদের

নাশকতার আশঙ্কায় বরিশালে দূরপাল্লার বাস বন্ধ, বিকল্প যাত্রায় ভোগান্তি

নাশকতার আশঙ্কায় বরিশালে দূরপাল্লার বাস বন্ধ, বিকল্প যাত্রায় ভোগান্তি

কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ঘোষিত লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে ঢাকা-বরিশাল মহাসড়কের বরিশাল ও মাদারীপুর অংশে টায়ারে আগুন জ্বালিয়ে অবরোধ, যান চলাচল বন্ধ, যাত্রীদের দুর্ভোগ এবং নাশকতার আশঙ্কায় দূরপাল্লার বাস চলাচল স্থগিত রয়েছে। রোববার (২৯ নভেম্বর) ভোরে বাবুগঞ্জের রামপট্টি, উজিরপুর-গৌরনদী সীমান্ত ও মাদারীপুরের রাজৈর উপজেলার টেকেরহাট এলাকায় এসব ঘটনা ঘটে। তবে বরিশালের অভ্যন্তরীণ রুটে বাস চলাচল স্বাভাবিক রয়েছে। পুলিশ জানিয়েছে,

জাজিরায় এক্সপ্রেসওয়ে অবরোধে ককটেল বিস্ফোরণ অগ্নিসংযোগ যানচলাচল বন্ধ

জাজিরায় এক্সপ্রেসওয়ে অবরোধে ককটেল বিস্ফোরণ অগ্নিসংযোগ যানচলাচল বন্ধ

শরীয়তপুরের জাজিরা প্রান্তে পদ্মা সেতুর ঢাকা-ভাঙা এক্সপ্রেসওয়ে অবরোধ করে ব্যাপক তাণ্ডব চালানোর অভিযোগ উঠেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে। রোববার (২৯ নভেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে বিকেনগর এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় অন্তত শতাধিক ককটেল বিস্ফোরণ, বিএনপির সমাবেশস্থলের প্যান্ডেল, দুটি মার্কেট এবং প্রায় ২৫টি মোটরসাইকেলে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। স্থানীয় সূত্র জানায়, সকালে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বিকেনগর