
প্রকাশ: ২ জুলাই ২০২১, ৩:৫৫

দিনাজপুরের হাকিমপুর হিলিতে লকডাউনের দ্বিতীয় দিনে কঠোর অবস্থানে মাঠে উপজেলা প্রশাসনসহ বিভিন্ন প্রশাসন। সরকারের নির্দেশিত দোকানপাট ছাড়া খুলতে দেয়া হচ্ছেনা অন্য কোন ব্যবসা প্রতিষ্ঠান। জরুরী প্রয়োজন ছাড়া লোকজনকে ঘরের বাইরে বের হতে দেওয়া হচ্ছেনা।
তার পরেও কোনও না কোনও অজুহাত দেখিয়ে যারা ঘরের বাইরে বের হচ্ছেন অথবা সরকারের নির্দেশ অমান্য করার চেষ্টা করছেন,তাদেরকে আইনের আওতায় আনছেন উপজেলা প্রশাসন।
হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ নূর- এ আলম বলেন, করোনার সংক্রমণ থেকে সাধারণ লোকজনকে মুক্ত রাখতে এবং সরকারের নির্দেশনা মেনে চলার জন্য উপজেলা প্রশাসনসহ বিভিন্ন প্রশাসন মাঠে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন।

কোনো ট্যাগ পাওয়া যায়নি
নির্বাহী কর্মকর্তা বলেন, আজ চলমান লকডাউনের দ্বিতীয় দিন (২ জুলাই) শুক্রবার বিকেলে উপজেলার হিলি বাজার, ছাতনী ও খাট্রাউছনা বাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে, নিষেধাজ্ঞা অমান্য করে দোকান খোলা রাখা, গনপরিবহন চালনা করা ও মাস্ক ব্যবহার না করার অপরাধে ৬ জনের ৮০০০( আট হাজার)টাজা জরিমানা করা হয়েছে।
বর্তমান সময়ে দেশে করোনার ভয়াবহ পরিস্থিতি বিরাজ করছে।তাই করোনার হাত থেকে বাঁচাতে স্বাস্থ্যবিধি মেনে চলার কোন বিকল্প নেই বলে তিনি উল্লেখ করেন।