
প্রকাশ: ১ জুলাই ২০২১, ১৩:৫৩

ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল থানা পুলিশের অভিযানে, তিন ডাকাতকে গ্রেফতার করেছে সরাইল থানা পুলিশ। ব্রাহ্মণবাড়িয়া সার্কেলে'র নির্দেশনায় ওসির তত্ত্বাবধানে সরাইল থানা পরিদর্শক (তদন্ত )এর নেতৃত্বে সরাইল থানা পুলিশের একটি চৌকষ টিম বিশেষ অভিযান চালিয়ে, সরাইল থানাধীন কালিকচ্ছ এলাকা থেকে তিন ডাকাতকে গ্রেফতার করেছে। ৩০ জুন বুধবার আনুমানিক রাতের শেষ
প্রহরে এ অভিযান চালানো হয়।অভিযানের সত্যতা নিশ্চিত করেছেন সরাইল থানা পরিদর্শক তদন্ত মো.কবির হোসেন। সরাইল থানা পরিদর্শক( তদন্ত) মো. কবির হোসেন বলেন, ৩০ জুন বুধবার রাত ৩টার সময় গোপন সংবাদের ভিত্তিতে সরাইল থানার একদল পুলিশ
সরাইল উপজেলা কালিকচ্ছ অভিযান চালায়। এসময় তিন জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন,মো. নজরুল মৃধা নজু (৫০) পিতা- মৃত খেলু মৃধা,সুর্ষকান্দি (মৃধাবাড়ি), মো. হাদিম (৪৬), পিতা- মো. শামছুল হক শামছু,গ্রাম- ধরন্তী (চাকসার), অপর জন মো.মিলন মিয়া (২৮),পিতা- মো.রমুজ আলী গ্রাম- ধরন্ত( দৌলতহাটি) কালিকচ্ছ,সরাইল থানা জেলা-


ব্রাহ্মণবাড়িয়া। এদের বিরুদ্ধে থানায় ডাকাতি মামলা রয়েছে।গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানান পরিদর্শক তদন্ত মো. কবির হোসেন।এ ব্যাপারে সরাইল সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ আনিছুর রহমান গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে বলেন, সরাইল হবে ডাকাত মুক্ত এলাকা। এ জনপদে ডাকাতের কোন
জায়গা হবে না। যাদেরকে গ্রেফতার করা হয়েছে তাদের বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে। গ্রেফতারকৃত তিন ডাকাতকে নিয়মিত মামলায় বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে। এলাকার মানুষের শান্তি ও জানমাল রক্ষায় পুলিশের এই অভিযান অব্যহত থাকবে।