
প্রকাশ: ৩০ জুন ২০২১, ৪:১০

ঢাকার আশুলিয়ায় ১০ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে একই এলাকার ভাড়াটিয়া রুবেলের (৪০) বিরুদ্ধে। সে স্থানীয় একটি অটো রিকশা গ্যারেজের ম্যানেজার। ঘটনার পর থেকে রুবেল পলাতক রয়েছে। এঘটনায় থানায় অভিযোগ করেছে ভুক্তভোগী পরিবার।
বুধবার (৩০ জুন) সাভারের আশুলিয়ার চারাবাগ স্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। বাড়িতে কেউ না থাকলে একা পেয়ে শিশুকে ধর্ষণ করে রুবেল।
রুবেল স্থানীয় একটি অটো রিকশা গ্যারেজের ম্যানেজার বলে জানা গেছে। সে তার বাবা মায়ের সাথে ওই এলাকায় ভাড়া থাকেন। তবে তার বিস্তারিত জানা যায় নি।

ভুক্তভোগী শিশুর বাবা জানান, তিনি ডিস্ট্রিক্ট পরিবহনের চালক ও স্ত্রী পোশাক কারখানায় কাজ করেন। তারা কাজে গেলে বাসায় তার ১০ বছরের মেয়েসহ ছোট আরও একজন শিশু সন্তান থাকেন। গতকাল (২৯ জুন) বিকেলে বাসায় কেউ না থাকার সুযোগে রুবেল ভুক্তভোগীর ছোট বোনকে ১০ টাকা দিয়ে বিস্কুট কিনতে পাঠিয়ে বড় বোনকে ধর্ষণ করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন, আশুলিয়া থানার উপ-পরিদর্শক শফিউল্লাহ। তিনি আরও জানান শিশু ধর্ষণের অভিযোগ পেয়েছি আসামীকে আটকের অভিযান চলছে।