
প্রকাশ: ২৮ জুন ২০২১, ২১:৪

আশাশুনি উপজেলার শোভনালী ইউনিয়নের বাকড়া গ্রামে নানার বাড়ীতে বেড়াতে এসে পানিতে ডুবে মারা গেল খোকা(৬)। সে কালিগঞ্জ উপজেলার ইন্দ্রনগর গ্রামের আ: রহমানের পুত্র ।
আশাশুনি উপজেলার বাকড়া গ্রামে নানা লতিফ সরদারের বাড়ীতে বেড়াতে আসে মা রাবেয়া বেগমের সাথে।
রবিবার বিকাল ৩ টার পর থেকে খোকা কে খুঝে পাওয়া যাচ্ছিল না। খোকার খোঁজে আশাশুনির বিভিন্ন এলাকায় গভীর রাত পর্যন্ত মাইকিং করে খোঁজ চলে। নানার বাড়ীর সকলেই গভির রাত পর্যন্ত অনেক খোজাখুজি করে কোন সন্ধান পাইনি রাকিবুল হাসান খোকাকে।
সোমবার সকাল সাড়ে ৫ টার দিকে ডিপ টিউবওয়েলের পানি নিতে আসা স্থানীয় মহিলারা পানি নিয়ে ফিরে যাওয়ার সময় হঠাৎ করে দেখতে পায় রাস্তার পাশে বেকু দিয়ে মাটি কেটে গর্ত করা হয়েছিল,আর সেই গর্তের পানিতেই রাকিবুল হাসান খোকার মৃত্যু দেহটি ভেসে উঠছে।

মহিলাদের চিৎকারে স্থানীয় লোকজন ছুটে এসে ভেসে থাকা রাকিবুল হাসানের মৃত্যুদেহটি উদ্ধার করে।
রাকিবুল হাসান খোকার মৃত্যুতে ইন্দ্রনগর সহ বাকড়া এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।