
প্রকাশ: ২৭ জুন ২০২১, ২:৩

জয়পুরহাটের পাঁচবিবি থানা ও পৌর বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ জহুরুল আলম তরফদার রুকুর স্ত্রী আজমা আরা (৬৫) ঢাকার কূর্মিটোলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ রবিবার ভোরে ইন্তেকাল করেছেন। ইন্না-লিল্লাহহির ওয়া ইন্না ইলাহি রাজিউন।
মৃত্যুকালে স্বামী,১ ছেলে ও ১ মেয়েসহ অসংখ্য গুনাগ্রাহী রেখে গেছেন। তিঁনি দীর্ঘ দিন যাবৎ কিডনি রোগে ভূগতে ছিলেন।

তার মৃত্যুতে শোকসপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন জেলা বিএনপির আহবায়ক অধ্যক্ষ ছামছুল ইসলাম,যুগ্ম আহবায়ক ও সাবেক পৌর মেয়র ফজলুর রহমান, মাসুদ রানা প্রধান, সাবেক থানা বিএনপির সভাপতি আব্দুর রব বুলু,
সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ডালিম,পাঁচবিবি পৌর প্রেসক্লাবের সভাপতি প্রভাষক আহসান হাবিব,সাবেক ছাত্রদল নেতা আবু তাহেরসহ অনেকে।