
প্রকাশ: ২৫ জুন ২০২১, ২:৩৮

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রফিকুল ইসলাম এর হস্তক্ষেপে একটি বাল্যবিবাহ বন্ধ হয়েছে। ভ্রাম্যমান আদালতে বরপক্ষকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
ভ্রাম্যমান আদালত সূত্রে জানাযায়, শুক্রবার বিকালে উপজেলার ছোট ভাকলা ইউনিয়নের ৩ নং ওয়ার্ড এর মোঃ জব্বার (৭০) এর ছেলে ও মুন্নু শেখ এর কন্যার সাথে বাল্যবিবাহ চলাকালে আনছার বাহিনীর সদস্যগনকে সাথে নিয়ে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিট্রেট মোঃ রফিকুল ইসলাম হাতে নাতে ধরে ফেলেন।

এসময় তিনি ভ্রাম্যমান আদালত বসিয়ে বাল্যবিবাহ প্রতিরোধ আইন ২০১৭ এর ধারা ০৫ মোতাবেক ছেলেপক্ষকে ৪ হাজার টাকা জরিমানা ও এরকম কাজ করবে না মর্মে উভয় পক্ষ মুচলেকা গ্রহণ করেন।