
প্রকাশ: ২৫ জুন ২০২১, ২:১১

রাজবাড়ীর গোয়ালন্দে বিদ্যুৎ স্পর্শে সাবিনা আক্তার (৩২) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।
শুক্রবার (২৫ জুন) বেলা ১২ টার দিকে গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের রবিউল্ল্যা বেপারী পাড়ায় এ ঘটনা ঘটে।
গৃহবধূর স্বামীর নাম মাসুদ বেপারী।সে ওই গ্রামের মৃত তাইজদ্দিন বেপারীর ছেলে।মাসুদ গোয়ালন্দ বাজার আড়ৎপট্টি এলাকার একজন ব্যাবসায়ী। সংসারে তাদের ১ টি ছেলে ও ২ টি মেয়ে সন্তান রয়েছে।

মাসুদের মামা ও স্থানীয় বাসিন্দা আঃ রহিম মন্ডল জানান, বেলা ১২ টার দিকে তার ভাগনে বৌ সাবিনা বাড়ির গরুর ঘরে যায় গরুর খাবার দিতে।এ সময় সে ওই ঘরে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে পড়ে যায়।
কিছুক্ষন পর মাসুদ ও তার ছেলে গরুর ঘরে গিয়ে সাবিনাকে মাটিতে পড়ে থাকতে দেখে।এরপর তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার উদ্যোগ নেয়া হলেও ততক্ষনে মৃত্যু নিশ্চিত হওয়ায় আর হাসপাতালে নেয়া হয়নি।
বাদ আছর নামাজে জানাযা শেষে তাকে স্হানীয় কবরস্থানে দাফন করা হয়।
তার এ অকাল মৃত্যুতে নিহতের পরিবারসহ গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে বলে তিনি জানান।