
প্রকাশ: ২৩ জুন ২০২১, ০:৫১

সড়ক দুর্ঘটনা কমাতে দেশের বিভিন্ন স্থানে যে সকল ব্যাটারি বা মোটরচালিত রিকশা ও ভ্যান চলছে তা বন্ধের সিদ্ধান্ত নিয়েছে সরকার। তাই ব্যাটারি বা মোটরচালিত রিকশা ও ভ্যান পেলেই খুলে ফেলা হবে এর যন্ত্রাংশ তথা মোটর।
আজ বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. শরীফ মাহমুদ অপু স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তিতে তিনি বলেন, গত ২০ জুন রবিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সড়ক পরিবহন সেক্টরে শৃঙ্খলা জোরদার এবং দুর্ঘটনা নিয়ন্ত্রণে গঠিত টাস্কফোর্সের তৃতীয় সভা অনুষ্ঠিত হয়। সভায় সড়ক মহাসড়কে দুর্ঘটনা প্রতিরোধে যেসব প্যাডেলচালিত রিকশা ও ভ্যানে ব্যাটারি বা মোটর লাগানো হয়েছে শুধু সেসব রিকশা ও ভ্যান থেকে ব্যাটারি বা মোটর খুলে ফেলার সিদ্ধান্ত হয়েছে।