
প্রকাশ: ২২ জুন ২০২১, ২:২৩

বরিশাল নগরীর প্রাণকেন্দ্র সংলগ্ন পোর্টরোড বাজার করোনার হটস্পট বলে মনে করেন বরিশালের সচেতন নাগরিকরা।
বরিশালসহ দক্ষিণাঞ্চলে করোনা আক্রান্তের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়লেও অধিকাংশ দোকানদার নিয়ম ভেঙে সারাদিন প্রতিষ্ঠান খোলা রাখছে। ক্রেতা-বিক্রেতা উভয়ই স্বাস্থ্যবিধি না মেনে বাজারে ভিড় করছেন।
আজ মঙ্গলবার সকালে বাজার থেকে ফিরে গণমাধ্যমকে এমনটাই জানিয়েছেন তারা। করোনা সংক্রমণ ঠেকাতে জেলায় কঠোর নিরাপত্তা থাকলেও তা সঠিকভাবে পালন হচ্ছেনা বলেও দাবি করেন তারা।

অন্যদিকে গতকাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে ২৪ ঘণ্টায় ৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ২ জনের করোনা পজিটিভ এবং অপর দুই জনের নমুনা পরীক্ষার রিপোর্ট এখনও পায়নি কর্তৃপক্ষ।
এদিকে মেডিকেল কলেজের আরটি পিসিআর ল্যাবে রবিবার রাত সাড়ে ৯টায় প্রকাশিত রিপোর্টে ১৯০ জনের নমুনা পরীক্ষায় ৫৭ জনের করোনা পজিটিভ হয়েছে।
জানা গেছে, বাজারের ব্যবস্থাপনা কমিটিকেও এ ব্যাপারে পদক্ষেপ নিতে বলা হয়েছে।