
প্রকাশ: ২০ জুন ২০২১, ২:৫৮

‘আপনারা কারো লোক হবেন না, মনে রাখবেন আপনারা রাষ্ট্রের জন্য, জনগণের জন্য। নির্বাচনে সর্বোচ্চ সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। এর ব্যত্যয় হলে ব্যবস্থা নেয়া হবে।’

এ সময় ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোটার ও জনগণের নিরাপত্তায় পুলিশ সদস্যদের একযোগে কাজ করার আহ্বান জানান তিনি। এছাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচন যে কোনমূল্যে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার নির্দেশনা দিয়েছেন তিনি।।
বরিশালের পুলিশ সুপার মারুফ হোসেনের সভাপতিত্বে ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) শাহজাহান হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) ইকবাল হোসেনসহ অনেকে।