
প্রকাশ: ১৮ জুন ২০২১, ১৮:৪২

তরুন ইসলামী বক্তা আবু ত্বহা মুদাম্মদ মোহাম্মদ আদনান ও তার তিন সঙ্গীর সন্ধান চেয়ে মানববন্ধন করেছে বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসায় পড়–য়া শিক্ষার্থীরা। শুক্রবার বেলা সাড়ে এগারোটায় কলাপাড়া প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এসময় বক্তব্য রাখেন কলাপাড়া প্রেসক্লাবের সভাপতি হুমায়ুন কবির, তিতুমীর কলেজের অনার্স চতুর্থ বর্ষের ছাত্র তন্বয় ও মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজের তৃতীয় বর্ষের ছাত্র নজরুল ইসলাম। মানববন্ধনে বিভিন্ন স্কুল কলেজের শতাধিক শিক্ষার্থীরা অংশগ্রহন করেন।

বক্তারা দ্রুত সময়ের মধ্যে আবু ত্বহাসহ তার তিন সঙ্গীকে খুজে বের করতে সরকারকে কার্যকরী পদক্ষেপ নেয়ার অনুরোধ জানান।
গত ১০ জুন রাজধানীর গাবতলী থেকে নিখোজ হন তরুন ইসলামী বক্তা আবু ত্বহাসহ তার তিন সঙ্গী।