
প্রকাশ: ১৬ জুন ২০২১, ২:০

নওগাঁর রাণীনগরে অভিযান চালিয়ে গাঁজা ও হেরোইনসহ আব্দুস সামাদ প্রামানিক (৪৮) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। উপজেলার মালশন বাজার থেকে তাকে আটক করা হয়।
আটক আব্দুস সামাদকে বুধবার দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়। গ্রেফতারকৃত আব্দুস সামাদ উপজেলার বড়গাছা ইউনিয়নের মালশন গ্রামের লতিপাড়ার মৃত সন্তেশ আলীর ছেলে। তিনি দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসার সাথে যুক্ত বলে জানায় পুলিশ।
রাণীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহিন আকন্দ জানান, উপজেলার মালশন বাজারে চায়ের দোকানের আড়ালে মাদকের ব্যবসা করেন আব্দুস সামাদ প্রামানিক এমন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ মঙ্গলবার রাতে সেখানে অভিযান চালায়। পুলিশের উপস্থিতিটের পেয়ে আব্দুস সামাদ পালানোর চেষ্টা করলে পুলিশ তাকে আটক করে।
এ সময় আটক আব্দুস সামাদের দেয়া তথ্য মতে তার দোকান ঘর তল্লাশী করে ৫০ গ্রাম গাঁজা ও দেড় গ্রাম হেরোইন উদ্ধার এবং মাদক বিক্রয়ের ৯শ’ টাকা জব্দ করা হয়। আটক আব্দুস সামাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রয় আইনে মামলা করে আজ (বুধবার) দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়।
