
প্রকাশ: ১৪ জুন ২০২১, ১৮:৪৬

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মাঝুখান বাজারে সোমবার সকালে আগুনে বাজারের রাজু সুপার মার্কেটের ১৫টি দোকান পুড়ে গেছে।এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার মাঝুখান বাজারে লিটনের সেলুন থেকে আগুনের সূত্রপাত ঘটে। মুহুর্তের মধ্যে আগুনের লেলিহানে ওই মার্কেটের ১৫টি দোকান পুড়ে যায়
প্রথমে এলাকার স্থানীয় পান্ডা ফ্যাক্টরির ম্যানাজার সুমন বর্মন এর নির্দেশে ওই ফ্যাক্টরির টিম ফায়ার এক্সটিংগুইশার ৭০ বোতল দিয়ে আগুন কিছুটা নিয়ন্ত্রণে আনে। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুই ইউনিট আধা ঘণ্টা কাজ করার পর আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনেন।কালিয়াকৈর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা কবিরুল আলম জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত ঘটে। তবে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ণয় করা যায়নি।
