
প্রকাশ: ১৩ জুন ২০২১, ১৭:১৩

ঐতিহাসিক ৬ দফা, স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশত বার্ষিকী উপলক্ষ্যে বরিশালের হিজলা উপজেলায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। হিজলা উপজেলা আওয়ামীলীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে শনিবার ১২ জুন সন্ধ্যায় খুন্না বাজারে অনুষ্ঠিত আলোচনাসভায় সভাপতিত্ব করেন, হিজলা উপজেলা আওয়ামীলীগের সভাপতি সুলতান মাহমুদ টিপু।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এডভোকেট তালুকদার মোঃ ইউনুস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল জেলা আওয়ামীলীগের যুগ্ম -সাধারণ সম্পাদক এডভোকেট মনসুর আহমেদ, বরিশাল মহানগর আওয়ামীলীগের সহ-সভাপতি এডভোকেট আফজালুল করিম।

এছাড়াও উপস্থিত ছিলেন হিজলা উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আলহাজ্ব ইকবাল হোসেন মাতুব্বর, আলহাজ্ব এনায়েত হোসেন হাওলাদার, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও হরিনাথপুর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আঃ লতিফ খান সহ বিভিন্ন পর্যায়ের নেতা, কর্মীগণ। আলোচনাসভায় বক্তাগণ বলেন, ২১ জুন হিজলা উপজেলার ৪টি ইউনিয়নে ইউপি নির্বাচন অনুষ্ঠিত হবে। উক্ত নির্বাচনে যারা নৌকা প্রতীক পেয়েছেন, তাদেরকে বিজয়ী করে নৌকার সম্মান রক্ষা করতে হবে।
