
প্রকাশ: ৭ জুন ২০২১, ১৮:৪৯

দিনাজপুরের হাকিমপুর, হিলিতে আম কুড়াতে গিয়ে বজ্রপাতে দুই বোনের মৃত্যু হয়েছে।
ঘটনাটি ঘটেছে হিলির লোহাচড়া গ্রামে। মৃত দুই শিশু ঐ গ্রামের মফিজ উদ্দিনের মেয়ে আশরাফা খাতুন, (১০) ও মহাসিনা খাতুন(১২)।
সোমবার (৭ জুন) বিকেলে উপজেলার লোহাচড়া গ্রামে আম কুড়াতে গিয়ে বজ্রপাতে তাদের মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন হাকিমপুর, হিলি স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ গাদ্দাফি সিকদার।

স্থানীয় সাবেক মেম্বার আমজাদ হোসেন জানান, আজ বিকেলে ঝড় বৃষ্টিতে মফিজের দুই মেয়ে বাড়ির পাশে আম কুড়াতে যায়। এসময় খুব বজ্রপাত ও ঝড়-বৃষ্টি হচ্ছিলো। আর ওই সময় দুই শিশুর উপর বজ্রপাত পড়ে। তখন গ্রামবাসী সহ তাদের বাবা দ্রুত হিলি হাসপাতালে নিয়ে যায়। পড়ে চিকিৎসক শিশু দুটিকে মৃত্যু ঘোষণা করেন।
কোনো ট্যাগ পাওয়া যায়নি
এবিষয়ে হাকিমপুর,(হিলি) হাসপাতালের চিকিৎসক ডাঃ গাদ্দাফি বলেন, বিকেলে বজ্রপাতের কবলে পড়া দুইটি শিশুকে হাসপাতালে আনা হয়েছিল। তবে শিশু দুইটি হাসপাতালে আনার আগেই মারা গেছে। মৃত শিশু দুইটিকে তার পরিবার নিজ বাড়িতে নিয়ে গেছে।