
প্রকাশ: ৫ জুন ২০২১, ২৩:১৬

শরীয়তপুরের জাজিরা উপজেলার পৃথক স্থানে বজ্রপাতে দুজন কৃষক নিহত হয়েছেন।শনিবার (৫ জুন) দুপুরে উপজেলার জয়সাগর ও ডাক্তার মফিজ রাড়ির কান্দি গ্রামে ঘটনা ঘটে।
নিহতরা হলেন- উপজেলার মূলনা ইউনিয়নের জয়সাগর গ্রামের বাসিন্দা তাজুল ইসলাম খলিফা (৬২)। পালেরচর ইউনিয়নে ডাক্তার মফিজ রাড়ির কান্দি গ্রামের বাসিন্দা মালেক পেদা (৪২)।
স্থানীয় জানান, দুপুর পৌনে ২টার দিকে মূলনা ইউনিয়নের নিহত কৃষক তাইজুল আকাশে মেঘ দেখে গরু নিয়ে ঘরে রাখার সময় গরু ঘরের খামের উপর বজ্রপাত হয় এতে তার মৃত্যু হয় আর পালেরচর ইউনিয়নের মালেক পেদা মেঘ দেখে জমিতে কাজ ফেলে বাড়ির দিকে যাওয়ার সময় গাছের নিচে আশ্রয় নেয় এসময় গাছের উপর বজ্রপাত হলে তার মৃত্যু হয়।।

বিষয়টি নিশ্চিত করে জাজিরা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মাহমুদুল হাসান বলেন, ‘দুপুরে বজ্রপাতে আঘাতপ্রাপ্ত দুই ব্যক্তিকে হাসপাতালে আনা হয়। তাদের দুজনকে মৃত্যু অবস্থায় আনা হয়েছিল।’