
প্রকাশ: ৫ জুন ২০২১, ১৮:২৭

টেকনাফের হোয়াইক্যং চাকমারকুলে পাহাড় ধ্বসে নুর হাসিনা (২০) নামে এক রোহিঙ্গা নারীর মৃত্যু হয়েছে।
শনিবার (৫জুন) দুপুর ১টার দিকে উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের চাকমারকুল ২১নং রোহিঙ্গা ক্যাম্পের বøক নং-এ/২ এর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত নারী নুর হাসিনা (২০) ওই রোহিঙ্গা ক্যাম্পের বøক নং-এ/২ এর শাকেরের স্ত্রী বলে জানা গেছে।
বিষয়টি কক্সবাজার ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক মো.তারিকুল ইসলাম তারিক নিশ্চিত করেছেন।

তিনি জানান, শনিবার (৫জুন) দুপুর ১টার দিকে টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের চাকমারকুল ২১নং রোহিঙ্গা ক্যাম্পের ব্লক নং-এ/২ এর এলাকায় বসত ঘর সংলগ্ন পাহাড়ে প্রচন্ড বৃষ্টিতে হঠাৎ ধ্বসে পড়ে। এতে নারী শরনার্থী নুর হাসিনা মাটিতে চাপা পড়ে যায়।
উক্ত ঘটনার সংবাদ পেয়ে ক্যাম্পের অভ্যন্তরে টহলরত এপিবিএন পুলিশ সদস্যরা আশে-পাশের লোকজন তাৎক্ষণিক উদ্ধার কাজ শুর” করে এবং দ্র”ত তাকে উদ্ধার করে ক্যাম্পের সেভ দ্যা চিলড্রেন হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, বর্তমানে ক্যাম্প এলাকার পরিস্থিতি স্বাভাবিক ও নজরধারী বাড়ানো হয়েছে।