বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬২৯ আশ্বিন, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

বাংলাদেশ

নওগাঁয় চলছে সপ্তাহব্যাপী লকডাউন; কঠোর অবস্থানে প্রশাসন

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ৩ জুন ২০২১, ১৫:৬

শেয়ার করুনঃ
নওগাঁয় চলছে সপ্তাহব্যাপী লকডাউন; কঠোর অবস্থানে প্রশাসন

করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় নওগাঁয় জেলা প্রশাসনের পক্ষ থেকে এক সপ্তাহের বিশেষ লকডাউন ঘোষণা করা হয়েছে। বুধবা রাত ১২ টার পর থেকে লকডাউন কার্যকর হয়। গতকাল দুপুরে জেলা প্রশাসক হারুন অর রশীদ সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। আগামী ৯জুন রাত পর্যন্ত এ লকডাউন চলবে।

নওগাঁ পৌরসভা ও জেলার নিয়ামতপুর উপজেলা করোনা সংক্রমনের হার বেড়েছে। নিয়ামতপুর উপজেলার পাশের জেলা চাঁপাইনবাবগঞ্জ। সীমান্তবর্তী জেলা হওয়ায় সেখানে করোনা সংক্রমণের হার বেড়েছে। গত ৩০ মে জেলায় করোনা ভাইরাস সংক্রমনের বর্তমান পরিস্থিতি বিবেচনায় মন্ত্রিপরিষদ বিভাগে এক স্মারকে নির্দেশনা দেওয়া হয়।

আরও

পাঁচবিবিতে মিশুকচালককে হত্যা, ব্রিজের পাশে মরদেহ উদ্ধার

পাঁচবিবিতে মিশুকচালককে হত্যা, ব্রিজের পাশে মরদেহ উদ্ধার

সেই নির্দেশনা মোতাবেক গত ১ জুন জেলার করোনা পরিস্থিতি মোকাবেলায় করণীয় শীর্ষক এক সভা অনুষ্ঠিত হয়। সভায় সিদ্ধান্তক্রমে করোনা ভাইরাসের সংক্রমণ রোধকল্পে ১৫টি নির্দেশনা গ্রহন করা হয়। সে অনুযায়ী জেলা শহরসহ অভ্যন্তরীন ও দূরপাল্লার বাস চলাচল বন্ধ করা হয়েছে। নওগাঁ পৌরসভা এবং নিয়ামতপুর উপজেলার সব ধরনের গণপরিবহনের (বাস, মিনিবাস, মাইক্রোবাস, সিএনজি, অটোরিকশা, টমটম, রিকশা, মোটরসাইকেল ইত্যাদি) চলাচল বন্ধ রয়েছে।

এছাড়া জেলা শহরের সঙ্গে বাঁকী ১০ উপজেলায় যোগাযোগ থাকায় নওগাঁ পৌরসভাতেও সংক্রমণ বেড়েছে। এ কারণে জেলা শহরসহ অভ্যন্তরীণ ও দূরপাল্লাপর বাস চলাচল বন্ধ করা হয়েছে। লকডাউনে বৃহস্পতিবার সকাল থেকে শহরের বিভিন্ন স্থানে ব্যারিগেট দিয়ে পুলিশের চেকপোষ্ট বসানো হয়েছে। বাস বন্ধ থাকলেও মানুষ পায়ে হেটে চলাচল করতে দেখা গেছে। ঔষদের দোকানসহ নিত্য প্রয়োজনীয় দোকান খোলা থাকলেও অন্যান্য দোকান বন্ধ রয়েছে।

নওগাঁ
https://enews71.com/storage/ads/01M1TJ1Y03SG5Y5HBJA4PJG3XC.PNG

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

আরও

বানারীপাড়া থানার ওসি-এসআইয়ের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার ও অপহরণের অভিযোগ

বানারীপাড়া থানার ওসি-এসআইয়ের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার ও অপহরণের অভিযোগ

এদিকে জেলা প্রশাসনের পক্ষ থেকে ভ্রাম্যমান আদালতে মোটরসাইকেল ও অন্যান্য যান(সিএনজি,মটর সাউকেল) জরিমানা করা হচ্ছে।নওগাঁর অতিরিক্ত পুলিশ সুপার ( ক্রাইম ) কে,এম,এ মামুন খান চিশতী জানান,আজ (৩জুন ) থেকে আগামী ৯জুন পর্যন্ত নওগাঁ পৌরসভা ও নিয়ামপুর উপজেলায় কঠোর লকডাউন ঘোষনা করা হয়েছে। লকডাউন ঘোষনার পর থেকেই সরকারের দির্দেশনা অনুযায়ী পুলিশ প্রশাসন মাঠে কাজ করে যাচ্ছে।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

জরুরী প্রয়োজন ছাড়া যারা যারা বাহিরে বে হচ্ছেন তাদের কঠোর ভাবে বাসায় ফিরে যাওয়ার জন্য বলা অনুরোধ করা হচ্ছে। এছাড়া যারা প্রয়োজন ব্যতিত যানবাহনে যাতায়াত করছেন তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। তবে আমরা সবাইকে অনুরোধ করছি যাতা কেউ প্রয়োজন ছাড়া বাহিরে বে না হয়। নিত্য প্রযোজনীয় দোকানপাট ছাড়া যেন অন্য কোন দোকানপাট না খুলে রাখে সেদিকেও বিশেষ নজরদারী রাখা হচ্ছে।

জেলা প্রশাসক হারুন অর রশীদ জানান, জেলার নিয়ামতপুর উপজেলার পাশেই চাঁপাইনবাবগঞ্জ জেলা। সীমান্তবর্তী জেলা হওয়ায় সেখানে করোনা সংক্রমণের হার বেড়েছে। এ কারণে নিয়ামতপুর উপজেলাতেও সংক্রমণের হার বৃদ্ধি পেয়েছে। এ ছাড়া জেলা শহরের সঙ্গে বাকি ১০টি উপজেলার যোগাযোগ থাকায় নওগাঁ পৌরসভাতেও সংক্রমণ বেড়েছে যার কারনে নওগাঁ পৌরসভা ও নিয়ামতপুর উপজেলায় ৭দিনের কঠোর লকডাউন আজ ( বৃহস্পতিবার ) থেকে শুরু হয়েছে। লকডাউন কার্যকরে মাঠে আছে প্রশাসন।

জেলা সিভিল সার্জন অফিস সূত্রে জানা যায়, নওগাঁ জেলায় গত ২৪ঘন্টায় নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ২৩ ব্যাক্তি। এ সময় মোট নমুনা পরিক্ষা করা হয়েছে ১৫৬ জনের। আক্রান্তের হার  ১৪ দশমিক ৭০ শতাংশ প্রায়।  আক্রান্তদের মধ্যে সদর উপজেলায় ২ জন, মহাদেবপুর উপজেলায় ৫ জন, মান্দা উপজেলায় ১ জন, পতœীতলা উপজেলায় ৩ জন, ধামইরহাট উপজেলায় ৪ জন, নিয়ামতপুর উপজেলায় ৫ জন, সাপাহার উপজেলায় ২ জন এবং পোরশা উপজেলায় ১ জন। এ নিয়ে জেলায় মোট আক্রান্ত ব্যক্তির সংখ্যা ২৩৩৯ এবং মোট মৃত্য হয়েছে ৪৩জনের।

এ পর্যন্ত সর্বমোট সুস্থ্য হয়েছেন ২০৩৫ জন। বর্তমানে কোভিড-১৯ এ আক্রান্ত ব্যক্তি রয়েছেন ৩০৪ জন। গত ২৪ ঘন্টায় নতুন করে কোয়ারেনটাইনে নেয়া হয়েছে ১০৪ জনকে। এ পর্যন্ত সর্বমোট কোয়ারেন্টাইনে নেয়া হয় ২২৪১৭ জনকে। গত ২৪ ঘন্টায় ছাড়পত্র পেয়েছেন ৪৯ জন এবং এ পর্যন্ত সর্বমোট ছাড়পত্র পেয়েছেন ২১৩৯৩ জন। বর্তমানে কোয়ারেন্টাইনে রয়েছেন ১০২৪ জন।বর্তমানে আইসোলেশনে আছেন ১৭ জন এবং হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ১১ জন। 

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশে স্টারলিংক চালু, উচ্ছ্বাস প্রকাশ ইলন মাস্কের

বাংলাদেশে স্টারলিংক চালু, উচ্ছ্বাস প্রকাশ ইলন মাস্কের

১৮ কোটি মানুষের পানির নিশ্চয়তায় বড় সমন্বিত উদ্যোগ সরকারের

১৮ কোটি মানুষের পানির নিশ্চয়তায় বড় সমন্বিত উদ্যোগ সরকারের

কোস্ট গার্ডের অভিযান: সেন্টমার্টিনে ৪২ কোটি টাকার ইয়াবা ও হেরোইন উদ্ধার

কোস্ট গার্ডের অভিযান: সেন্টমার্টিনে ৪২ কোটি টাকার ইয়াবা ও হেরোইন উদ্ধার

ফেরির ধাক্কায় পন্টুন ভাঙল, দৌলতদিয়ায় দীর্ঘ যানজট

ফেরির ধাক্কায় পন্টুন ভাঙল, দৌলতদিয়ায় দীর্ঘ যানজট

মঠবাড়িয়ায় এলপিজি সিলিন্ডার বিক্রিতে বাড়তি দাম, কোথাও মিলছে না গ্যাস

মঠবাড়িয়ায় এলপিজি সিলিন্ডার বিক্রিতে বাড়তি দাম, কোথাও মিলছে না গ্যাস

এ সম্পর্কিত আরও পড়ুন

পাঁচবিবিতে মিশুকচালককে হত্যা, ব্রিজের পাশে মরদেহ উদ্ধার

পাঁচবিবিতে মিশুকচালককে হত্যা, ব্রিজের পাশে মরদেহ উদ্ধার

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় সাখাওয়াত হোসেন (২৭) নামে এক যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৪ অক্টোবর) সকালে উপজেলার আটাপুর ইউনিয়নের পাথরঘাটা ব্রিজের পাশ থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা মাথার পেছনে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে তাঁকে হত্যা করেছে এবং অটোচার্জার মিশুকটি ছিনতাই করেছে। নিহত সাখাওয়াত উপজেলার উচাই এলাকার মৃত আনোয়ার হোসেনের ছেলে। তিনি পেশায়

আজ ঐতিহাসিক আবাইপুর দিবস, মুক্তিযুদ্ধে শহীদ ১৮ জনের আত্মত্যাগ স্মরণ

আজ ঐতিহাসিক আবাইপুর দিবস, মুক্তিযুদ্ধে শহীদ ১৮ জনের আত্মত্যাগ স্মরণ

আজ ১৪ অক্টোবর, ঝিনাইদহবাসীর জন্য বেদনাবিধুর ও গৌরবগাথার দিন ঐতিহাসিক আবাইপুর দিবস। ১৯৭১ সালের এই দিনে ঝিনাইদহের শৈলকুপা উপজেলার আবাইপুর গ্রামে পাকিস্তানি হানাদার বাহিনীর সঙ্গে মুক্তিকামী বীর মুক্তিযোদ্ধাদের রক্তক্ষয়ী সম্মুখযুদ্ধ সংঘটিত হয়। দেশের স্বাধীনতার জন্য সেই যুদ্ধে ১৪ জন বীর মুক্তিযোদ্ধা এবং চারজন সাধারণ গ্রামবাসীসহ মোট ১৮ জন শহীদ হন। মুক্তিযুদ্ধের ইতিহাসে দিনটি বীরত্ব, আত্মত্যাগ ও দেশপ্রেমের অনন্য স্মারক হিসেবে বিবেচিত।

টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১১ ইউনিট

টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১১ ইউনিট

গাজীপুরের টঙ্গীতে ড্রাগ ইন্টারন্যাশনাল নামে একটি ওষুধ কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট। বুধবার (১৪ অক্টোবর) সকাল ১০টার দিকে নগরীর চেরাগ আলী এলাকার বেক্সিমকো রোডে অবস্থিত কারখানাটিতে আগুন লাগে। ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সকাল ১০টা ১৫ মিনিটে কারখানাটিতে আগুন লাগার খবর পায় সংস্থাটি। খবর পাওয়ার পর দ্রুত ঘটনাস্থলে পৌঁছানোর প্রস্তুতি নেওয়া হয়। সকাল

আত্রাইয়ে দুর্গাপূজার প্রস্তুতি শেষ পর্যায়ে, প্রতিমা সাজাতে ব্যস্ত শিল্পীরা

আত্রাইয়ে দুর্গাপূজার প্রস্তুতি শেষ পর্যায়ে, প্রতিমা সাজাতে ব্যস্ত শিল্পীরা

নওগাঁর আত্রাইয়ে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজাকে ঘিরে ব্যাপক প্রস্তুতি চলছে। শরতের শুভ্র কাশফুল আর নীল আকাশের সঙ্গে প্রকৃতিতে ছড়িয়ে পড়েছে উৎসবের আমেজ। দেবী দুর্গাকে মর্ত্যে আহ্বানের মধ্য দিয়ে শুরু হতে যাওয়া এ উৎসব সামনে রেখে দিন-রাত প্রতিমা তৈরির কাজে ব্যস্ত সময় পার করছেন মৃৎশিল্পীরা। উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ ঘুরে দেখা গেছে, খড়, বাঁশ, কাঠ, সুতলি ও কাদামাটি দিয়ে তৈরি

বানারীপাড়া থানার ওসি-এসআইয়ের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার ও অপহরণের অভিযোগ

বানারীপাড়া থানার ওসি-এসআইয়ের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার ও অপহরণের অভিযোগ

বরিশালের বানারীপাড়ায় পুলিশ সদস্যদের বিরুদ্ধে পোশাকের অপব্যবহার, মারধর, ভয়ভীতি প্রদর্শন, অবৈধ আটক এবং এক নাবালিকা শিশুকে জোরপূর্বক নিয়ে যাওয়ার অভিযোগে আদালতে মামলা দায়ের করা হয়েছে। ভুক্তভোগী জালিছ মাহমুদ বাদী হয়ে বরিশালের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এ মামলা করেন। মামলার বিবাদীরা হলেন বানারীপাড়া থানার অফিসার ইনচার্জ মো: মজিবর রহমান, এসআই জাহিদসহ অজ্ঞাতনামা ৪/৫জন। মামলার নথি অনুযায়ী, বাদী পেশায় একজন রাজমিস্ত্রি। তাঁর অভিযোগ,

সর্বশেষ সংবাদ

পাঁচবিবিতে মিশুকচালককে হত্যা, ব্রিজের পাশে মরদেহ উদ্ধার

পাঁচবিবিতে মিশুকচালককে হত্যা, ব্রিজের পাশে মরদেহ উদ্ধার

আজ ঐতিহাসিক আবাইপুর দিবস, মুক্তিযুদ্ধে শহীদ ১৮ জনের আত্মত্যাগ স্মরণ

আজ ঐতিহাসিক আবাইপুর দিবস, মুক্তিযুদ্ধে শহীদ ১৮ জনের আত্মত্যাগ স্মরণ

হুতিদের হামলার প্রভাবে সৌদিগামী ৮৬ ফ্লাইট বাতিল, বিপাকে যাত্রীরা

হুতিদের হামলার প্রভাবে সৌদিগামী ৮৬ ফ্লাইট বাতিল, বিপাকে যাত্রীরা

এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার না হলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী