বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬২৯ আশ্বিন, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

বাংলাদেশ

বৃষ্টির পানিতে প্লাবিত আশুলিয়া

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১ জুন ২০২১, ১৭:৫১

শেয়ার করুনঃ
বৃষ্টির পানিতে প্লাবিত  আশুলিয়া

ভোর থেকেই চলছিলো মুষল ধারে বৃষ্টি। বৃষ্টি থেমে গেছে কিন্তু এর পরবর্তী সময়ে পানি বের হতে না পেরে শিল্পাঞ্চল আশুলিয়ায় আস্তে আস্তে পানি আরও ভয়াবহ রূপ ধারণ করছে। ডুবে গেছে এ অঞ্চলের গুরুত্বপূর্ণ কিছু অংশ।

রাজধানী প্রবেশের গুরুত্বপূর্ণ টঙ্গী-আশুলিয়া-ইপিজেড সড়কসহ এ সড়কের সাথে সংযুক্ত বিভিন্ন শাখা সড়ক ও সড়ক ঘেষে থাকা অধিকাংশ দোকান, বাজার ও ঘরবাড়িতে ফেপে ফুলে উঠছে পানি। ডুবে গেছে আশুলিয়ার বাইপাইল, জামগড়া, পলাশবাড়ি, ভাদাইল, ইউনিক, ইপিজেড, ছয়তলা ও শিমুলতলা এলাকা। 

আরও

আত্রাইয়ে দুর্গাপূজার প্রস্তুতি শেষ পর্যায়ে, প্রতিমা সাজাতে ব্যস্ত শিল্পীরা

আত্রাইয়ে দুর্গাপূজার প্রস্তুতি শেষ পর্যায়ে, প্রতিমা সাজাতে ব্যস্ত শিল্পীরা

প্রতিবছর বর্ষার মৌসুমে এভাবে প্লাবিত হচ্ছে টঙ্গী-আশুলিয়া-ইপিজেড সড়কসহ এর আশে পাশে এলাকা। এরপরও বর্ষা পরবর্তী সময়ে সড়ক কর্তৃপক্ষ বিষয়গুলো আমলে নিয়ে কোন ব্যবস্থাই গ্রহণ করেননি।

মঙ্গলবার (০১ জুন) সকাল ৯টার দিকে আশুলিয়ার টঙ্গী-আশুলিয়া-ইপিজেড সড়ক দিয়ে নরশিংহপুর থেকে বাইপাইল ত্রীমোড় যাওয়ার সময় ছয়তলা থেকে বাইপাইল পর্যন্ত পানিতে ডুবে যাওয়ার এমন চিত্র দেখা গেছে। পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় বৃষ্টি হলেই এই চিত্র দেখা মেলে এই সড়কটির বিভিন্ন স্থানে।

আরও

বানারীপাড়া থানার ওসি-এসআইয়ের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার ও অপহরণের অভিযোগ

বানারীপাড়া থানার ওসি-এসআইয়ের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার ও অপহরণের অভিযোগ

কোনো ট্যাগ পাওয়া যায়নি

https://enews71.com/storage/ads/01M1TJ1Y03SG5Y5HBJA4PJG3XC.PNG

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

সড়কটিতে দেখা গেছে, পোশাক শ্রমিকরা খুব কষ্ট করে কর্মস্থলে যাচ্ছেন। তাদের প্রায় কোমড় পর্যন্ত পানি হয়ে গেছে।  আর পরিবহনগুলোর চাকা পানিতে ডুবে যাওয়ায় খুব ধীর গতিতে চলছে। সৃষ্টি হয়েছে প্রায় আড়াই কিলোমিটার রাস্তায় ব্যাপক যানজট। শুধু তাই নয় বৃষ্টিতে রাস্তাঘাটে, অলিগলিতে পানি জমে গেছে। তৈরি হয়েছে ভোগান্তির।

সড়কটির পানিতে হেটে চলা শ্রমিকদের ছবি তুলতে গেলে ক্ষোভে তারা বলে উঠেন, রাস্তা না ঠিক করে শুধু ছবি তুলতে আসেন। আমাদের এই কষ্ট কেউ দেখার নেই। আমাদের বাসায় পানি উঠেছে সেখানে গিয়ে ছবি উঠান।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

নারী পোশাক শ্রমিক মেহেনাজ। তিনি জামগড়ার একটি কারখানায় কাজ করেন। প্রতিদিন সকালে কারখানায় যান ও সন্ধ্যায় বাসায় ফিরেন। তিনি বলেন, একটু বৃষ্টি হলেই এই রাস্তায় পানি উঠে। আর এই ময়লা পনির ভিতর দিয়েই আমাদের সকাল-সন্ধায় যাতায়াত করতে হয়। অফিস যাওয়ার সময় আমাদের কাপর ভিজে যায় আর এই ভেজা কাপড় নিয়েই আমাদের কাজ করতে হয়। কোনো কোনো সময় অসুস্থ্য হয়ে পড়ি আমরা।

লাব্বাইক বাসের চালক বাবু  বলেন, বৃষ্টি হলে আমাদের গাড়ি চালাতে সমস্যা হয়। একটু বৃষ্টিতেই এই রাস্তায় পানি উঠে যায়। এর কারণে রাস্তার ভাঙ্গা চুড়া, গর্ত এসব আমরা দেখতে পাই না। তাই গাড়ি ধীর গতিতে চালাতে হয়। তাছাড়া গতি বাড়িয়ে গাড়ি চালালে হেটে যাওয়া পথচারীদের গা ভিজে যাওয়ার সম্ভবনা থাকে। ফলে যানজটের সৃষ্টি হয়।

জামগড়ায় রাস্তা পাশে টং চায়রে দোকান রহমতের। তার দোকানের নিচের অংশে পানি উঠে গেছে। তিনি বলেন, অল্প বৃষ্টিতেই দোকানের সামনে পর্যন্ত পানি চলে আসে। কখনো কখনো দোকানের ভেতরে পানি উঠে যেমন আজ উঠেছে।এসময় আমাদের বিক্রয় বন্ধ থাকে। যেমন আজ সকাল থেকে কিছুই বিক্রি করতে পারিনি। আমি আমাদের রাস্তা কতৃপক্ষকে এই বিষয়টি দেখা অনুরোধ জানাচ্ছি।

এই সড়কে পানি নিষ্কাশনের জন্য ঈদের আগে থেকে কাজ করছে সড়ক ও জনপথের এসএস এন্টার প্রাইজ নামের একটি ঠিকাদারী প্রতিষ্ঠান। ঠিকাদারী প্রতিষ্ঠানটির পরিচালক মো: লায়ন ইমাম। তার সাথে যোগাযোগ করেও তাকে পাওয়া যায়নি।

এ বিষয়ে সড়ক ও জনপথের ঢাকা বিভাগের উপ-সহকারী প্রকৌশলী বদিউজ্জামান  বলেন, আমরা ঈদের আগে থেকে কাজ করছি। গতকাল রাত তিনটা থেকে আমাদের শ্রমিকরা এখন পর্যন্ত কাজ করেছে। আসলে সড়কে পানি অনেক পোশাক কারখানা থেকে ডুকছে। এক একটি কারখানা ঘন্টায় ১০০ লিটার পর্যন্ত পানি ছাড়ে। সেই পানিগুলো সরাসরি সড়কে এসে পরে। আমাদের সড়কের পানি নির্গমনের জন্য যে পথ বের করা হয়েছিলো সেই পথ দিয়ে সড়কের পানি সুন্দর করে যেতে পারবে। কিন্তু যখন এলাকা ও কারখানার পানি সড়কের পানির সাথে মিশে যায় তখন আর সেই পথ দিয়ে পানি যেতে দেরি হয় এবং সড়কে জলবদ্ধতা সৃষ্টি হয়। তবুও আমরা চেষ্টা করছি যেনো সড়ক থেকে পানি নামিয়ে ফেলা যায়। 

বাইপাইল ট্রাফিক পুলিশে ইনস্পক্টের খসরু পারভেজ বলেন, রাতে বৃষ্টির পর সকালে অনেক বৃষ্টি হয়েছে ব্যস্ততম এই সড়কটির কিছু জায়গা পানিতে তলিয়ে গেছে। কোথাও কোথাও কোমড় সমান পানি জমেছে। এতে করে গাড়ি গুলো একেবারেই ধীর গতিতে চলছে। রাস্তার দুই পাশে ড্রেন না থাকার কারণে মাঝে মধ্যেই এই সমস্যার সৃষ্টি হয়। যানজট নিরসনে আমাদের ট্রাফিক পুলিশ অনেক কষ্ট করছে। এখানে পানি জমার বিষয়টি আমরা লিখিত ভাবে সওজকে জানিয়েছি। আমাদের এখানে ড্রেনেজ সিস্টেম করার দরকার এটা তাদের জানানো হয়েছে। কিন্তু কোন প্রতিকার হয়নি।

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশে স্টারলিংক চালু, উচ্ছ্বাস প্রকাশ ইলন মাস্কের

বাংলাদেশে স্টারলিংক চালু, উচ্ছ্বাস প্রকাশ ইলন মাস্কের

১৮ কোটি মানুষের পানির নিশ্চয়তায় বড় সমন্বিত উদ্যোগ সরকারের

১৮ কোটি মানুষের পানির নিশ্চয়তায় বড় সমন্বিত উদ্যোগ সরকারের

কোস্ট গার্ডের অভিযান: সেন্টমার্টিনে ৪২ কোটি টাকার ইয়াবা ও হেরোইন উদ্ধার

কোস্ট গার্ডের অভিযান: সেন্টমার্টিনে ৪২ কোটি টাকার ইয়াবা ও হেরোইন উদ্ধার

ফেরির ধাক্কায় পন্টুন ভাঙল, দৌলতদিয়ায় দীর্ঘ যানজট

ফেরির ধাক্কায় পন্টুন ভাঙল, দৌলতদিয়ায় দীর্ঘ যানজট

মঠবাড়িয়ায় এলপিজি সিলিন্ডার বিক্রিতে বাড়তি দাম, কোথাও মিলছে না গ্যাস

মঠবাড়িয়ায় এলপিজি সিলিন্ডার বিক্রিতে বাড়তি দাম, কোথাও মিলছে না গ্যাস

এ সম্পর্কিত আরও পড়ুন

টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১১ ইউনিট

টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১১ ইউনিট

গাজীপুরের টঙ্গীতে ড্রাগ ইন্টারন্যাশনাল নামে একটি ওষুধ কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট। বুধবার (১৪ অক্টোবর) সকাল ১০টার দিকে নগরীর চেরাগ আলী এলাকার বেক্সিমকো রোডে অবস্থিত কারখানাটিতে আগুন লাগে। ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সকাল ১০টা ১৫ মিনিটে কারখানাটিতে আগুন লাগার খবর পায় সংস্থাটি। খবর পাওয়ার পর দ্রুত ঘটনাস্থলে পৌঁছানোর প্রস্তুতি নেওয়া হয়। সকাল

আত্রাইয়ে দুর্গাপূজার প্রস্তুতি শেষ পর্যায়ে, প্রতিমা সাজাতে ব্যস্ত শিল্পীরা

আত্রাইয়ে দুর্গাপূজার প্রস্তুতি শেষ পর্যায়ে, প্রতিমা সাজাতে ব্যস্ত শিল্পীরা

নওগাঁর আত্রাইয়ে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজাকে ঘিরে ব্যাপক প্রস্তুতি চলছে। শরতের শুভ্র কাশফুল আর নীল আকাশের সঙ্গে প্রকৃতিতে ছড়িয়ে পড়েছে উৎসবের আমেজ। দেবী দুর্গাকে মর্ত্যে আহ্বানের মধ্য দিয়ে শুরু হতে যাওয়া এ উৎসব সামনে রেখে দিন-রাত প্রতিমা তৈরির কাজে ব্যস্ত সময় পার করছেন মৃৎশিল্পীরা। উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ ঘুরে দেখা গেছে, খড়, বাঁশ, কাঠ, সুতলি ও কাদামাটি দিয়ে তৈরি

বানারীপাড়া থানার ওসি-এসআইয়ের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার ও অপহরণের অভিযোগ

বানারীপাড়া থানার ওসি-এসআইয়ের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার ও অপহরণের অভিযোগ

বরিশালের বানারীপাড়ায় পুলিশ সদস্যদের বিরুদ্ধে পোশাকের অপব্যবহার, মারধর, ভয়ভীতি প্রদর্শন, অবৈধ আটক এবং এক নাবালিকা শিশুকে জোরপূর্বক নিয়ে যাওয়ার অভিযোগে আদালতে মামলা দায়ের করা হয়েছে। ভুক্তভোগী জালিছ মাহমুদ বাদী হয়ে বরিশালের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এ মামলা করেন। মামলার বিবাদীরা হলেন বানারীপাড়া থানার অফিসার ইনচার্জ মো: মজিবর রহমান, এসআই জাহিদসহ অজ্ঞাতনামা ৪/৫জন। মামলার নথি অনুযায়ী, বাদী পেশায় একজন রাজমিস্ত্রি। তাঁর অভিযোগ,

দেবীদ্বারে জমি দখল ও হত্যার হুমকির অভিযোগ, ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন

দেবীদ্বারে জমি দখল ও হত্যার হুমকির অভিযোগ, ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন

কুমিল্লার দেবীদ্বারে জমি দখল, গাছপালা কেটে ফেলা, রাতের আঁধারে ঘর নির্মাণের চেষ্টা ও হত্যার হুমকির অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন মো. কবির হোসেন নামে এক ব্যক্তি। নিজের জমি ও জীবনের নিরাপত্তা চেয়ে প্রশাসনের সহযোগিতা কামনা করেছেন তিনি। মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেল ৩টায় উপজেলার জাফরগঞ্জ ইউনিয়নের জাফরগঞ্জ বাজার মসজিদ মার্কেটে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে কবির হোসেন তাঁর জমি দখলের চেষ্টা

দুর্গাপূজার নিরাপত্তায় মাঠে নামছে প্রায় ১০ হাজার বিজিবি সদস্য

দুর্গাপূজার নিরাপত্তায় মাঠে নামছে প্রায় ১০ হাজার বিজিবি সদস্য

আসন্ন শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন ও শান্তিপূর্ণভাবে উদযাপন নিশ্চিত করতে সীমান্তবর্তী ও ব্যাটালিয়ন সদর দপ্তরের কাছাকাছি এলাকার ২ হাজার ৭২৭টি পূজামণ্ডপের নিরাপত্তায় দায়িত্ব পালন করবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আগামী ১৬ থেকে ২২ অক্টোবর পর্যন্ত সীমান্ত এলাকায় বিশেষ নজরদারিসহ সার্বিক নিরাপত্তায় নিয়োজিত থাকবেন প্রায় ১০ হাজার বিজিবি সদস্য। সোমবার (১২ অক্টোবর) বিজিবি সদর দপ্তরের পরিচালক (অপারেশন) লেফটেন্যান্ট কর্নেল মো. মাহবুব মুর্শেদ রহমান

সর্বশেষ সংবাদ

এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার না হলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার না হলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১১ ইউনিট

টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১১ ইউনিট

পাঁচ ধাপে সাড়ে চার হাজার ইউপি নির্বাচন, পেশিশক্তি ঠেকাতে কঠোর ইসি

পাঁচ ধাপে সাড়ে চার হাজার ইউপি নির্বাচন, পেশিশক্তি ঠেকাতে কঠোর ইসি

দুর্গাপূজায় সোনাহাট স্থলবন্দরে সাতদিন আমদানি-রপ্তানি বন্ধ

দুর্গাপূজায় সোনাহাট স্থলবন্দরে সাতদিন আমদানি-রপ্তানি বন্ধ

মধ্যপ্রাচ্যের সংঘাতে তেল সরবরাহে শঙ্কা, ঊর্ধ্বমুখী আন্তর্জাতিক বাজার

মধ্যপ্রাচ্যের সংঘাতে তেল সরবরাহে শঙ্কা, ঊর্ধ্বমুখী আন্তর্জাতিক বাজার