
প্রকাশ: ৩১ মে ২০২১, ২১:৫৪

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা ফজিলাতুন্নেছা জাতীয় গোল্ডকাপ টুর্নামেন্টের ফাইনাল খেলা সোমবার (৩১ মে) গোয়ালন্দ নাজির উদ্দিন পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ চত্বরে বিকাল ৪ টায় অনুষ্ঠিত হয়েছে।
টুর্নামেন্টটি গত ২৮ মে গোয়ালন্দ উপজেলার ৪ টি ইউনিয়ন ও ১ টি পৌরসভা নিয়ে গোয়ালন্দ উপজেলা প্রশাসনের আয়োজনে শুরু হয়। এর মধ্যে গোয়ালন্দ পৌরসভা ও ছোট ভাকলা ইউনিয়ন ফাইনালে একে অপরের মুখোমুখি হয়। খেলায় গোয়ালন্দ পৌরসভা ২-০ গোলে ছোট ভাকলা ইউনিয়নকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। খেলায় দলের পক্ষে ২ টি গোল করেন সাগর ও নয়ন।
টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হয় ছোট ভাকলা ইউনিয়নের হৃদয়, সর্বোচ্চ গোলদাতার পুরস্কার পান ছোট ভাকলা ইউনিয়নের খেলোয়াড় মনোয়ার হোসেন, ম্যান অব দ্যা ম্যাচ গোয়ালন্দ পৌরসভার নয়ন ম্যান অব দ্যা ফাইনাল পৌরসভা একাদশের কামরুল। টুর্নামেন্টে সভাপতিত্ব গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আজিজুল হক খান মামুন।

ফাইনাল খেলার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ মোস্তফা মুন্সী। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, গোয়ালন্দ পৌরসভার মেয়র মোঃ নজরুল ইসলাম মন্ডল, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) বিপ্লব ঘোষ, ছোট ভাকলা ইউপি চেয়ারম্যান মোঃ আমজাদ হোসেন,সরকারি কামরুল ইসলাম কলেজের অধ্যাপক এনায়েত হোসেন জাকির, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি শহিদুল ইসলাম খান, গোলজার হোসেন মৃধা, গোয়ালন্দ পৌর ৯ নং ওয়ার্ড কাউন্সিলর, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন রনি, উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) রফিকুল ইসলাম সালু, উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ তুহিন দেওয়ান, সাধারণ সম্পাদক আবির হোসেন রিদয়, পৌর ছাত্রলীগের সভাপতি রাতুল আহমেদ, সাধারণ সম্পাদক আকাশ সাহা প্রমুখ।
কোনো ট্যাগ পাওয়া যায়নি
#ইনিউজ৭১/জিয়া/২০২১