
প্রকাশ: ৩১ মে ২০২১, ২১:৩

টাঙ্গাইল সদরে শহরের রেজিষ্ট্রিপাড়া এলাকায় রেজিষ্ট্রেশনবিহীন, মেয়াদ উর্ত্তীণ ও নকল ওষুধ বিক্রির দায়ে তিন ফামের্সীকে ২ লক্ষ ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। সোমবার ৩১ মে বিকেলে টাঙ্গাইল র্যাব ও জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়।
টাঙ্গাইল র্যাব -১২ সিপিসি ৩ এর ভারপ্রাপ্ত কম্পানী কমান্ডার সহকারী পুলিশ সুপার মো: এরশাদুর রহমান জানান, সোমবার ৩১ মে বিকালে গোপন সংবাদের ভিত্তিতে সিপিসি-৩, এর ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার সহকারী পুলিশ সুপার মোঃ এরশাদুর রহমান এবং ম্যাজিস্ট্রেট মোঃ খায়রুল ইসলাম, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, সহকারী কমিশনার (ভূমি), টাঙ্গাইল সদর, এর নেতৃত্বে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে টাঙ্গাইল শহরের রেজিষ্ট্রিপাড়া এলাকায় রেজিষ্টেশনবিহীন, মেয়াদ উর্ত্তীণ ও নকল ওষুধ জব্দ করা হয়।

পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তিনটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়। এ সময় মধুবন ফার্মেসী ইউনানীর মালিক মোঃ আনিছুর রহমানকে ১ লক্ষ টাকা, রিমু-শিমু ঔষধালয়ের মালিক অরুন চন্দ্রকে ১ লক্ষ টাকা ও কাশেম ফার্মেসীর মালিক আঃ মজিদকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। পরে জব্দকৃত ওষুধ গুলো ধ্বংস করা হয়।