
প্রকাশ: ৩০ মে ২০২১, ২২:৩৬

টাঙ্গাইলের কালিহাতীতে প্রান্তিক পরিবহণের একটি বাস খাদে পড়ে ২০ জন আহত হয়েছে। রোববার (৩০ মে) টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কের কালিহাতী উপজেলার বাংড়া নামক স্থানে এ ঘটনা ঘটে।
এলাকাবাসী জানান, প্রান্তিক পরিবহনের ওই বাসটি কালিহাতীর দিক থেকে টাঙ্গাইলের দিকে যাওয়ার সময় টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কের বাংড়া এলাকায় পৌঁছলে হঠাৎ বাসটির সামনের একটি চাকা ফেটে নিয়ন্ত্রন হারিয়ে মহাসড়কের পাশে খাদে পড়ে যায়। এতে কমপক্ষে ২০ জন আহত হয়।

কালিহাতী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মনজুরুল ইসলাম জানান, এ দুর্ঘটনায় ২০ জনের মতো আহত হয়েছে। তাদেরকে স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার করে কালিহাতী ও টাঙ্গাইল সদর হাসপাতালে পাঠানো হয়েছে তবে কোনো নিহতের ঘটনা ঘটেনি।
কোনো ট্যাগ পাওয়া যায়নি