
প্রকাশ: ২৮ মে ২০২১, ২৩:৭

নওগাঁয় কারাগারে দুলাল হোসেনে (৬০) নামে এক কয়েদির মৃত্যু হয়েছে। শুক্রবার বিকেল ৪টার দিকে সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নিহত দুলাল হোসেন নওগাঁর সাপাহার উপজেলা সদরের বাসিন্দা।
নওগাঁর জেল সুপার মো. ফারুক আহম্মেদ জানান, পারিবারিক ঝামেলায় তার স্ত্রীর দায়ের করা মামলা করেন। সেই মামলায় চলতি বছরের মার্চ মাসের ১৫ তারিখে জেল কারাগারে প্রেরণ করা হয় দুলাল হোসেনকে।
জেল সুপার বলেন, বৃহস্পতিবার রাত ১০টার দিকে রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন। এর রাত শুক্রবার রাত ৩টার দিকে তাহাজ্জতের নামাজ আদায় করে। নামাজ পড়ার পর আবার রাত ৪টার দিকে ঘুমান তিনি। তার পর ভোরে বুকে ব্যাথা অনুভব করলে তাকে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেলে তার মৃত্যু হয়।
কোনো ট্যাগ পাওয়া যায়নি

নওগাঁ সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মো. উজ্জল হোসেন বলেন, ভোরে কয়েদি দুলাল হোসেনকে হাসপাতালে আনা হয়। বিকেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্য হয়। স্ট্রোক করার কারনেই তার মৃত্য হয়েছে।
নওগাঁ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলাম জুয়েল জানান, কয়েদি দুলাল হোসেনের মূত্যর ঘটনায় থানায় একটি অপমৃত্যর মামলা ( ইউইডি ) হয়েছে। শুক্রবার বিকেল ৫টার দিকে নওগাঁ জেলা প্রসাশক কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রফিকুল ইসলাম এর উপস্থিতে মরদেহটির সুরতাহাল শেষে সন্ধ্যায় দুলাল হোসেনের মহরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।