
প্রকাশ: ২৮ মে ২০২১, ৯:৪৭

নওগাঁর সাপাহারে স্বামীর সহযোগীতায় এক গৃহবধু (১৭) কে গণধর্ষণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় থানায় একটি ধর্ষণ মামলা দায়ের হয়েছে।বৃহস্পতিবার সকালে ধর্ষণকারী ২ জনকে গ্রেফতার করার বিষয়টি নিশ্চিত করেছেন সাপাহার থানার অফিসার্স ইনচার্জ (ওসি) তারেকুর রহমান সরকার।
গ্রেফতারকৃতরা হলো উপজেলার বলদিয়াঘাট গ্রামের বাবলু রহামান এর ছেলে সুমন হোসেন ওরফে ভোগা (১৯) এবং একই গ্রামের মৃত আব্দুস সালামের ছেলে আহাদ আলী (৩০) মামলার এজাহার ভুক্ত ৩ নং আসামী কলমুডাঙ্গা চৌমুহনী গ্রামের খালেক হোসেন এর ছেলে গোধা হোসেন (২৮) পলাতক রয়েছে।
মামলা সূত্রে জানা যায়, গত ১৯ মে উপজেলার পাতাড়ী ইউনিয়নের বলদিয়াঘাট গ্রামে স্বামীর সহযোগীতায় রাত ৩টার দিকে এক গৃহবধু (১৭) কে তিনজন মিলে গণধর্ষণ করে। আসামীদের সাথে তার স্বামীর রাজমিস্ত্রী কাজের সুবাদে পরিচয় ঘটে। এরই ধারাবাহিকতায় ঘটনার রাতে ওই গৃহবধূর স্বামীকে টাকা দিয়ে তারই সহযোগীতায় বাড়ীর রান্নাঘরে খড়ের উপর ফেলে গণহারে ধর্ষণ করে।


ধর্ষণের পর ওই গৃহবধুকে ফেলে পালিয়ে যায় ধর্ষনকারীরা। কিশোরী গৃহবধুর মা বিষয়টি জানতে পেরে ওই দিন সকালে থানায় তিন জনের বিরুদ্ধে ধর্ষণ মামলা দায়ের করে। এ ঘটনায় ১ নং আসামী ওই গৃহবধূর স্বামী সুমন হোসেন ও ২ নং আসামী আহাদ আলীকে বৃহস্পতিবার সকালে গ্রেফতার করে বিকেলে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।
এ বিষয়ে সাপাহার থানার অফিসার্স ইনচার্জ (ওসি) তারেকুর রহমান সরকার জানান, এজাহারভুক্ত তিন আসামীর বিরুদ্ধে ধর্ষণ মামলা দায়ের করা হয়েছে। এর মধ্যে দুইজনকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে বিকেলে জেল হাজতে পাঠানো হয়েছে। ৩নং আসামী উপজেলার কলমুডাঙ্গা চৌমহনী গ্রামের গোধা হোসেন পলাতক থাকায় তাকে গ্রেফতার করা যায়নি তবে গ্রেফতারের প্রক্রিয়া ও তদন্ত অব্যহত রয়েছে।