
প্রকাশ: ২৭ মে ২০২১, ১৩:৪৫

টাঙ্গাইল র্যাব-১২, কোম্পানী-৩, এর অভিযানে পাবনা জেলার চাটমোহর থানার কচুগাড়ী পূর্বপাড়া হতে বৃহস্পতিবার ২৭ মে সকালে একটি পরিত্যাক্ত দেশীয় অস্ত্র উদ্ধার করেন।টাঙ্গাইল র্যাব-১২, সিপিসি-৩, টাঙ্গাইল এর ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার সহকারী পুলিশ সুপার মোঃ এরশাদুর রহমান জানান,
গোপন সংবাদের ভিত্তিতে একটি আভিযানিক দল কোম্পানী-৩, টাঙ্গাইল এর কোম্পানী কমান্ডার সহকারী পুলিশ সুপার মোঃ এরশাদুর রহমান এর নেতৃত্বে বৃহস্পতিবার ২৭ মে সকালে অভিযান চালিয়ে পাবনা জেলার চাটমোহর থানাধীন কচুগাড়ী পূর্বপাড়া গ্রামের জনৈক কিয়াম উদ্দিন এর বাড়ীর পাশে চাটমোহর রেল লাইন হতে কোয়াবাসীগামী পাকা রাস্তা সংলগ্ন কাঠাল গাছের নিচে ঝোপের মধ্যে থেকে দেশীয় তৈরি এক নালা পাইপ গান কাঠের বাটসহ সাদা প্লাস্টিকের বস্তার ভিতরে পরিত্যাক্ত অবস্থায় উদ্ধার করেন। উদ্ধারকৃত দেশীয় অস্ত্রটি নিরাপত্তা নিশ্চিত করেন এবং পাবনা জেলার চাটমোহর থানায় জমা করা হয়।
