বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬১৬ শ্রাবণ, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

বাংলাদেশ

খালের উপর পাকা ছাদ নির্মাণ !

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৮ মে ২০২১, ১৮:৪১

শেয়ার করুনঃ
খালের উপর পাকা ছাদ নির্মাণ !

দেবীদ্বার উপজেলা পরিষদ চেয়ারম্যানের ব্যাক্তিগত সহকারীর বিরুদ্ধে রাজনৈতিক প্রভাব খাটিয়ে খালের উপর ছাদ নির্মান পূর্বক দখল করার অভিযোগ উঠেছে।

উপজেলার সুবিল ইউনিয়নের ঘোষঘর গ্রামের চৌরাস্তার মসজিদ সংলগ্ন মার্কেটের পাশের খালে ওই ঘটনা ঘটে। 

আরও

কুয়াকাটায় জালনোট প্রচলন রোধে জনসচেতনতামুলক কর্মশালা অনুষ্ঠিত

কুয়াকাটায় জালনোট প্রচলন রোধে জনসচেতনতামুলক কর্মশালা অনুষ্ঠিত

স্থানীয় অভিযোগকারীরা জানান, একটি প্রভাবশালী মহল ওই খালের দু’পাশে আরসিসি পিলার দিয়ে স্থায়ী দেয়াল নির্মান এবং খালের উপর ছাদ ঢালাই করে মার্কেট নির্মানের চেষ্টা চালিযে যাচ্ছে। উপজেলা সহকারী কমিশনার (ভূমি)’র বরাবরে একাধিকবার আবেদন করলেও কোন প্রতিকার নেই। প্রশাসনের মদদে একের পর এক প্লট দখলে দেয়াল নির্মান এবং ছাদ ঢালাইয়ের কাজ চালিয়ে যাচ্ছে।

আরও

শ্রীমঙ্গলে ডিবির অভিযানে ইয়াবা গাঁজাসহ তিনজন গ্রেফতার

শ্রীমঙ্গলে ডিবির অভিযানে ইয়াবা গাঁজাসহ তিনজন গ্রেফতার

স্থানীয় মো. মনু মিয়া, জসীম সরকার, দুলাল মিয়া, হুমায়ুন মিয়া অভিযোগ করে বলেন, ঘোষঘর গ্রামের মৃত এলাহী বক্সের পুত্র মো. মহসীন বক্স, আব্দুল মজিদ’র পুত্র আব্দুল্লাহ-আল মামুন (হিরন) সহ তাদের সহযোগীদের ওয়াহেদপুর মৌজার ঘোষঘর গ্রামের সরকারী খাসখতিয়ানের ৩৯৮৯, ৩৯৯১, ৩৯৯৩ ও ৩৯৬৫ দাগের পাশের্^ তাদের জমি থাকায় কোন ধরনের সরকারি অনুমোদন ছাড়া এবং বিল্ডিং কোড না মেনেই আরসিসি পিলার বসিয়ে ৩তলা ফাউন্ডেশন দিয়ে মার্কেটের ভবন নির্মানের কাজ চালিয়ে যাচ্ছেন। 

তারা আরো জানান, ঘোষঘর-বরকান্দা চৌরাস্তার পাশে একটি মসজিদ, কবরস্থান, ঈদগাহ ও একটি বাজার রয়েছে। এসব স্থাপনার বর্জ থেকে শুরু করে পয়নিষ্কাশন নির্ভর করা হয় ওই খালের উপর। তা ছাড়া খালটির বাজারের অংশের প্রায় একশত মিটারের উপরে স্রোতশীল খালের উত্তর এবং দক্ষিণের দু’পাশে কালভার্ট ছাড়াই ভরাট করায় খালটি বদ্ধ হয়ে গেছে। ওই খাল থেকে আহরিত মাছ জনগন খাওয়ার পরও বিক্রি করে মসজিদের তহবিলে দেয়া হয়। আর সে খালটি একটি প্রভাবশালী মহল রাজনৈতিক প্রভাবে জোরপূর্বক দখল করে নিয়ে যাচ্ছে।

অভিযোগকারী তারুমিয়া জানান, ঘোষঘর গ্রামের আব্দুল মজিদ’র পুত্র দেবীদ্বারে উপজেলা পরিষদ চেয়ারম্যানের ব্যাক্তিগত সহকারী আব্দুল্লাহ-আল মামুন (হিরন), মৃত; আব্দুল মান্নান’র পুত্র সুমন ও আল আমিন ইতিমধ্যে কোন ধরনের অনুমোদন বা বিল্ডিং কোড না মেনে ১২ ফুট প্রশস্ত ও ৭৪ ফুট দৈর্ঘ্যে তিন তলা ফাউন্ডেশন দিয়ে আরসিসি পিলার গেড়ে খালের দু’পাশে দেয়াল ও উপরে ছাদ নির্মান করে যাচ্ছেন।

সরকারী জায়গায় বিনা অনুমতিতে কেউ স্থাপনা নির্মানই নয়, একটি ইট বসানোরও কোন সুযোগ নেই। তার পরও খালের পাশের জমির মালিকগন প্রতিটি ভিট(দোকান)’র জন্য প্রশাসনিক ও স্থানীয় ঝামেলা এড়াতে আব্দুল্লাহ-আল মামুন (হিরন)’কে এক লক্ষ টাকা করে দেয়ার শর্তে যার যার জমির সামনে খালের উপর ভিট (দোকান) তৈরীর কাজ করে যাচ্ছেন। এক্ষেত্রে আরো ৮জন জমির মালিক একই নিয়মে খাল দখলের পায়তারা করছেন বলেও তিনি অভিযোগ করেন।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

এ ব্যাপারে অভিযুক্ত ঘোষঘর গ্রামের আব্দুল মজিদ’র পুত্র দেবীদ্বারে উপজেলা পরিষদ চেয়ারম্যানের ব্যাক্তিগত সহকারী আব্দুল্লাহ-আল মামুন (হিরন) বলেন, আমি প্রশাসনের অনুমতি নিয়েই নিজ খরচে খালের দু’পাশ আরসিসি পিলার দিয়ে এবং পারাপারের জন্য খালের পানির গতিপথ অব্যাহত রেখেই খাল ভরাট না করে খালের উপর ছাদ নির্মান করছি। এতে খালের সুরক্ষা, সরকারের সম্পদ রক্ষা এবং জমির মালিকদের নিরাপত্তায় কাজ করছি। খালের পেছনে আমার ১৪ শতাংশ জমি আছে।

ড্রেজার দিয়ে ওই জমি মাটি ভরাট করে স্থাপনা নির্মান করব। খালের দুই পাশের্^র এক পাশে আমার জমি আছে অপর পাশে সরকারী সড়ক আছে। আমার জমির মাটি রক্ষার পাশাপাশি সরকারী সড়ক রক্ষায় উভয় পার্শ্বের আর,সি,সি পিলার সহ রিটার্নিং ওয়াল নির্মাণ করেছি। আমি থানা ছাত্রলীগের সাবেক যুগ্ম-আহবায়ক, কলেজ হোষ্টেল ছাত্রলীগের সভাপতি, কলেজ শাখার ভাইস প্রেসিডেন্ট ছিলাম, আমি কোন প্রভাব খাটিয়ে কাজ করিনা।

এ ব্যাপারে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. গিয়াস উদ্দিন বলেন, ঘোসঘর এলাকায় খালের পাশে দেয়াল নির্মান বা খালের উপর ছাদ নির্মানের কোন অনুমতি দেয়া হয়নি। কেউ বলে থাকলে তার প্রমান দেখুন।

এ ব্যাপারে দেবীদ্বার উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আবুল কালাম আজাদ’র সাথে যোগাযোগ করলে তিনি জানান, আইন বহির্ভূত কোন কাজ বা সুবিধা গ্রহনে আমার প্রভাব খাটিয়ে কেউ পার পাবেনা। অভিযোগটা শোনেছি, এটা প্রশাসন দেখবে, খাল দখলে কারোর সংশ্লিষ্টতা থাকলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে। 

দেবীদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, ওই এলাকায় খাল ভরাট নিয়ে অভিযোগ দুইটা পেয়েছি। একটি অভিযোগে স্থানীয়রা খালের উপর দোকান নির্মান এবং খাল ভরাটে বাড়ি নির্মান করার অভিযোগ আর একটি অভিযোগ পেয়েছি উপজেলা পরিষদ চেয়ারম্যানের ব্যাক্তিগত সহকারী আব্দুল্লাহ-আল মামুন (হিরন) কর্তৃক খাল ভরাট করে মার্কেট নির্মানের অভিযোগ।

এক্ষেত্রে খালের দু’পাশে হিরনের জমি আছে, জমিগুলোতে মাটি ফেলবে, তার জমির মাটি যাতে খালে আসতে না পারে তার জন্য খালের দু’পাশে রিটার্নিং ওয়াল নির্মান এবং পারাপারের জন্য ব্রীজ নির্মাণ করেছে। খালের পানির স্রোতের গতিপথের কোন বাঁধা সৃষ্টি হবেনা। 

#ইনিউজ৭১/জিয়া/২০২১

দেবীদ্বারকুমিল্লাদখল
https://enews71.com/storage/ads/01KTB48CFAEJRYTN4T9G053ER9.png

সোশ্যাল মিডিয়াতে আমরা

সর্বশেষ সংবাদ

মালয়েশিয়ার শ্রমবাজারে নতুন দিগন্ত, শিগগিরই বাংলাদেশি কর্মী পাঠানোর প্রস্তুতি

মালয়েশিয়ার শ্রমবাজারে নতুন দিগন্ত, শিগগিরই বাংলাদেশি কর্মী পাঠানোর প্রস্তুতি

ঝিনাইদহে রাজনৈতিক নেতৃবৃন্দ ও সাংবাদিকদের সাথে রাশেদ খানের মতবিনিময়

ঝিনাইদহে রাজনৈতিক নেতৃবৃন্দ ও সাংবাদিকদের সাথে রাশেদ খানের মতবিনিময়

কুয়াকাটায় জালনোট প্রচলন রোধে জনসচেতনতামুলক কর্মশালা অনুষ্ঠিত

কুয়াকাটায় জালনোট প্রচলন রোধে জনসচেতনতামুলক কর্মশালা অনুষ্ঠিত

টেকনাফে কুরিয়ার সার্ভিস থেকে ১১,২০০ পিস ইয়াবা উদ্ধার

টেকনাফে কুরিয়ার সার্ভিস থেকে ১১,২০০ পিস ইয়াবা উদ্ধার

তিন দিনের সফরে ঢাকায় মার্কিন বিশেষ দূত সার্জিও গোর, গুরুত্ব পাচ্ছে কৌশলগত সম্পর্ক

তিন দিনের সফরে ঢাকায় মার্কিন বিশেষ দূত সার্জিও গোর, গুরুত্ব পাচ্ছে কৌশলগত সম্পর্ক

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

জনপ্রিয় সংবাদ

চা শ্রমিকের ওপর হামলার প্রতিবাদে শ্রীমঙ্গলে মানববন্ধন ও দুই ঘন্টা কর্মবিরতি

চা শ্রমিকের ওপর হামলার প্রতিবাদে শ্রীমঙ্গলে মানববন্ধন ও দুই ঘন্টা কর্মবিরতি

ইনানীতে কোটি টাকার ইয়াবাসহ নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা আটক

ইনানীতে কোটি টাকার ইয়াবাসহ নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা আটক

দেবীদ্বারে মাদকবিরোধী অভিযানে আটক ৭, ইয়াবা উদ্ধার

দেবীদ্বারে মাদকবিরোধী অভিযানে আটক ৭, ইয়াবা উদ্ধার

সরাইলের প্রধান সড়ক ভাঙনে চরম দুর্ভোগে হাজারো মানুষ

সরাইলের প্রধান সড়ক ভাঙনে চরম দুর্ভোগে হাজারো মানুষ

রাষ্ট্রপতির পদত্যাগের পর ভারপ্রাপ্ত দায়িত্বে স্পিকার

রাষ্ট্রপতির পদত্যাগের পর ভারপ্রাপ্ত দায়িত্বে স্পিকার

এ সম্পর্কিত আরও পড়ুন

ঝিনাইদহে রাজনৈতিক নেতৃবৃন্দ ও সাংবাদিকদের সাথে রাশেদ খানের মতবিনিময়

ঝিনাইদহে রাজনৈতিক নেতৃবৃন্দ ও সাংবাদিকদের সাথে রাশেদ খানের মতবিনিময়

ঝিনাইদহে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, সুধী সমাজ ও সাংবাদিক সমাজের সাথে এক সৌজন্য ও সার্বিক পরিস্থিতি বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ঝিনাইদহ জেলা বিএনপির উদ্যোগে এ সভার আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী (সচিব পদমর্যাদা)  মোঃ রাশেদ খান।  তিনি তাঁর বক্তব্যে এলাকার সার্বিক উন্নয়ন, বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং গণমাধ্যমের ভূূমিকা নিয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।

কুয়াকাটায় জালনোট প্রচলন রোধে জনসচেতনতামুলক কর্মশালা অনুষ্ঠিত

কুয়াকাটায় জালনোট প্রচলন রোধে জনসচেতনতামুলক কর্মশালা অনুষ্ঠিত

পর্যটন নগরী কুয়াকাটায় জালনোট প্রচলন রোধে বাংলাদেশ ব্যাংকের জনসচেতনতাবৃদ্ধিমুলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ৩০ জুলাই (বৃহস্পতিবার) বেলা সাড়ে ১১ টায় বাংলাদেশ পর্যটন করপোরেশনের যুব পান্থ নিবাস হল রুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ ব্যাংক, বরিশাল এ কর্মশালার আয়োজন করেন। এতে সহযোগিতা করেন কুয়াকাটা,আলীপুর, মহিপুর এলাকার ১৪ টি তফসীলী ব্যংক। কর্মশালায় ব্যংক কর্মকর্তা, গ্রাহক ও সাধারণ ব্যবসায়ীরা অংশগ্রহণ করে। অগ্রণী ব্যাংক পিলএসি, পটুয়াখালী আঞ্চলিক

টেকনাফে কুরিয়ার সার্ভিস থেকে ১১,২০০ পিস ইয়াবা উদ্ধার

টেকনাফে কুরিয়ার সার্ভিস থেকে ১১,২০০ পিস ইয়াবা উদ্ধার

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও পুলিশের যৌথ অভিযানে টেকনাফ পৌরসভার এক কুরিয়ার সার্ভিস থেকে সুকৌশলে লুকিয়ে রাখা বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করা হয়েছে। গত ২৯ জুলাই টেকনাফ পৌরসভার ইসলামাবাদ এলাকায় অবস্থিত স্টেডফাস্ট কুরিয়ার সার্ভিসের কার্গো স্টোরে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) ও টেকনাফ মডেল থানা পুলিশ এই তল্লাশি অভিযান পরিচালনা করে। ৩০ জুলাই সকালে বিজিবি সুত্রে জানান-গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত এই অভিযানে

পাঁচশ টাকা মজুরির দাবিতে শ্রীমঙ্গলে চা শ্রমিকদের কর্মবিরতি, বিক্ষোভ

পাঁচশ টাকা মজুরির দাবিতে শ্রীমঙ্গলে চা শ্রমিকদের কর্মবিরতি, বিক্ষোভ

দৈনিক ৫০০ টাকা মজুরি দ্রুত কার্যকর এবং বকেয়া মজুরি পরিশোধের দাবিতে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বিক্ষোভ সমাবেশ ও দুই ঘণ্টার কর্মবিরতি পালন করেছেন চা শ্রমিকরা। বৃহস্পতিবার সকালে উপজেলার রাজঘাট ইউনিয়নের টিপড়াছড়া চা বাগানে সাধারণ চা শ্রমিক ও ছাত্র-যুবকদের উদ্যোগে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মবিরতি শেষে বৃষ্টির মধ্যেই শ্রমিকরা বিক্ষোভ মিছিল বের করেন। সমাবেশে বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়ন সংস্কার কমিটির যুগ্ম আহ্বায়ক আকাশ দোষাদ

হবিগঞ্জে স্বাভাবিক পরিস্থিতিতে প্রত্যাহার হলো ১৪৪ ধারা

হবিগঞ্জে স্বাভাবিক পরিস্থিতিতে প্রত্যাহার হলো ১৪৪ ধারা

হবিগঞ্জ পৌর এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় জারি করা একশোচুয়াল্লিশ ধারার নির্দেশ প্রত্যাহার করেছে জেলা প্রশাসন। বৃহস্পতিবার জেলা ম্যাজিস্ট্রেট ড. জি. এম. সরফরাজ স্বাক্ষরিত এক আদেশে এ সিদ্ধান্ত জানানো হয়। আদেশটি অবিলম্বে কার্যকর হয়েছে। আদেশে উল্লেখ করা হয়, বুধবার হবিগঞ্জ পৌর এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, জনশান্তি বিঘ্নিত হওয়ার আশঙ্কা এবং সম্ভাব্য অপ্রীতিকর ঘটনা এড়াতে একশোচুয়াল্লিশ ধারা জারি করা হয়েছিল। তবে