মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬১৭ চৈত্র, ১৪৩২
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

অর্থনীতিবাংলাদেশব্যবসা ও বাণিজ্য

বিলীনের পথে ঠাকুরগাঁওয়ের ঐতিহ্যবাহী মৃৎশিল্প

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ৬ মে ২০২১, ১৩:২৩

শেয়ার করুনঃ
বিলীনের পথে ঠাকুরগাঁওয়ের ঐতিহ্যবাহী  মৃৎশিল্প

 শিল্প  ও সংস্কৃতির বিভিন্ন মাধ্যমের  মধ্যে মৃৎশিল্প অতি প্রাচীন। মৃৎশিল্প এমন একটি মাধ্যম যা  মাটিকে নিয়ে আসে মানুষের কাছাকাছি। কালের আবর্তে বিলীনের পথে ঠাকুরগাঁওয়ের  ঐতিহ্যবাহী  মৃৎশিল্প। নানা প্রতিকূলতাকে জয় করে এশিল্প টিকে থাকলেও এসব কাজে জড়িত মৃৎ পরিবারগুলো তাদের পূর্বপুরুষদের এই আদি পেশা এখনও ধরে রেখেছেন কেউ কেউ।

আরও

ঘোড়াঘাটে দাঁড়িয়ে থাকা ট্রাকে অপর ট্রাকের ধাক্কায় হেলপার নিহত, চালক আহত

ঘোড়াঘাটে দাঁড়িয়ে থাকা ট্রাকে অপর ট্রাকের ধাক্কায় হেলপার নিহত, চালক আহত

গ্রাম বাংলার ঐতিহ্যবাহী  এ পেশার শিল্পীদের বাঁচিয়ে রাখতে এখনই সরকারী পৃষ্ঠপোষকতা প্রয়োজন বলে মনে করছেন সুশীল সমাজ।

মৃৎ কারিগরেরা বংশপরস্পরায় মৃৎশিল্পের সাথে জড়িত। বাপ-দাদার ব্যবসায়ের অভিজ্ঞতা নিয়ে পরিবারের সন্তানেরা বড় হয়। আর তাদের সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে সন্তানেরা হয়ে ওঠেন জাত শিল্পী বা মৃৎ এর কারিগর। পিতার পরে সন্তান,তারপর তার সন্তানেরা মৃৎ  পারিবারিক ঐতিহ্যপূর্ণ এই ব্যবসায়ের হাল ধরেন।

আরও

পেঁপে গাছে পানি দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

পেঁপে গাছে পানি দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

ঠাকুরগাঁওয়ের  সদর উপজেলার বড়গাঁও ইউনিয়নের কুমার পাড়া গ্রামের একাংশে প্রায় অর্ধশতাধিক  হিন্দু পরিবার মিলে গড়ে তুলেছিলেন যুগিপাড়া । আর সেই পাড়ার পুরুষ মহিলা কারিগরদের হাতের ছোঁয়ায় তৈরী হত  প্রাচীন শিল্প  মাটির ঘটি, টেপা পুতুল, ধুপতি, বড় ধুপতি ,মাটির ঘোড়া ,সৈলতা জ্বালানোর প্রদীপ, মাটির ব্যাংক, ছোট ছোট খেলনার মাটির হাড়ি-পাতিলসহ নানারকম পণ্য।

মৃৎশিল্প
https://enews71.com/storage/ads/01JR36BQSKCPE69WB8Z3TARXE3.jpg

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01JR3CX28Y9BM01PRE4TXCNDWF.jpg

বেশ কয়েক বছর আগে এসব জিনিসের চাহিদা থাকলেও বর্তমানে নানা রকম পণ্যের মাঝে এসব মাটির পন্য খুঁজে পাওয়া অসম্ভব হয়ে ওঠেছে। প্লাস্টিকসহ নান রকম পণ্যের কারণে এখন এসব মাটির পণ্য হারিয়ে যেতে বসেছে।  আগে বিভিন্ন  ধরনের অনুষ্ঠান  বাংলা নবর্ষষের মেলায় , হিন্দু ধর্মালম্বীদের  বিভিন্ন পূজা-প্লাবনে এই সব মাটির জিনিসগুলো বিক্রি করা হত ।

https://enews71.com/storage/ads/01KE26RV3X2DEVSK9FXGRJNSKS.png

কিন্ত এসব জিনিসের চাহিদা এখন আর আগের মতো নেই। তাই এসব পণ্য তৈরির আগ্রহ হারিয়ে ফেলেছেন মৃৎ কারিগরেরা। সেই সময়ে এই পেশার অনেক কদর থাকার কারণে এই যুগিপাড়ায় পাকিস্তান আমল  থেকে বর্তমানে যারা আছেন তাদের পূর্বপুরুষরা আগ্রহের সাথে এটিকে গ্রহণ করেছিলেন।

সম্প্রতি  সদর উপজেলার এ পাড়া ঘুরে জানা গেছে, প্রায় ২০ টি পরিবার জীবন-জীবিকার তাগিদে বাপ-শ্বশুরদের রেখে যাওয়া হাতের এই কাজকে  পেশা হিসেবে গ্রহন করেছিলেন। কথা হয় সেই পাড়ার সমলা দেবী,বন্যা, ননী বালা,ভারতী রাণী, মীনা দেবী এবং  সুরুবালা দেবী সহ কয়েকজন নারী শিল্পীর সাথে।

৮৫ বছরের জামনি দেবী জানান, এ পেশার সাথে জড়িত আমাদের পুর্বপুরুষেরা  কেউ কেউ চলে গেছেন ওপার বাংলা ভারতে। আবার কেউ কেউ জীবন-যাত্রার মান উন্নয়নের কারণে এ পেশা ছেড়ে অন্যান্য পেশা গ্রহন করেছেন।

পঞ্চম(৬১) নামের এক জনের সাথে কথা হলে তিনি বলেন, বাপ-দাদাদের রেখে যাওয়া এই ক্ষুদ্র পেশাটাকে গ্রহণ করি ।কারণ, সে সময়ে এই পেশার অনেক কদর ছিল । ক্ষুদ্র এই মৃৎশিল্পের  জিনিসগুলো আমাদের হিন্দু সম্প্রদায়ের জন্য অনেক প্রয়োজনীয়।  নানা রকমের পূজা, এমনকি বিয়ে বাড়িতে সৈলতা  প্রদীপ জ্বালানোর জন্য আমাদের  এই মাটির প্রদীপ ব্যবহার করা হয় ।

কিন্তু এখন দেখছি আমাদের এই  মাটির জিনিসের প্রতি মানুষের আগ্রহ দিন দিন কমে যাচ্ছে। তাই এই বাপ-দাদার এই পেশাটাকে  আমরা কিংবা আমাদের পরবর্তী প্রজন্মরা কি ধরে রাখতে পারবে ? বর্তমানে এই মৃৎশিল্পের জিনিসগুলোর ব্যবহার ও দামে কম এবং মাটির দাম বেশি হওয়ায় মনে হয়না আমরা এই পেশাটাকে ধরে রাখতে পারব।

দেশের বিভিন্ন স্থানে মেলার মাধ্যমে এই শিল্পের প্রদর্শনীর আয়োজন করে ক্ষুদ্র শিল্পের প্রয়োজনীয়তা তুলে ধরা এবং গ্রাম বাংলার ঐতিহ্যবাহী  এ পেশার শিল্পীদের বাঁচিয়ে রাখতে এখনই সরকারী পৃষ্ঠপোষকতা প্রয়োজন বলে মনে করছেন এলাকার বিভিন্ন সংগঠনসহ সামাজিক, সাংস্কৃতিক ব্যক্তিত্বরা।

সর্বশেষ সংবাদ

শ্রীমঙ্গলে সিএনজি-মাইক্রোবাস সংঘর্ষে দুইজন নিহত

শ্রীমঙ্গলে সিএনজি-মাইক্রোবাস সংঘর্ষে দুইজন নিহত

বরিশালে বস্তিতে আগুন, তিনটি ঘর পুড়ে ছাই

বরিশালে বস্তিতে আগুন, তিনটি ঘর পুড়ে ছাই

জাতীয় সংসদে তেলের সংকট নিয়ে তীব্র অভিযোগ এমপিদের!

জাতীয় সংসদে তেলের সংকট নিয়ে তীব্র অভিযোগ এমপিদের!

ইরানের খারগ দ্বীপ লক্ষ্যযুক্ত যুক্তরাষ্ট্রের শক্তিশালী হুমকি ট্রাম্পের

ইরানের খারগ দ্বীপ লক্ষ্যযুক্ত যুক্তরাষ্ট্রের শক্তিশালী হুমকি ট্রাম্পের

ভিভিআইপি লাউঞ্জে বসে সংসদ অধিবেশন পর্যবেক্ষণ জাইমা রহমানের

ভিভিআইপি লাউঞ্জে বসে সংসদ অধিবেশন পর্যবেক্ষণ জাইমা রহমানের

জনপ্রিয় সংবাদ

দৌলতদিয়ায় ফেরিতে ওঠার সময় নদীতে পড়ল যাত্রীবাহী বাস

দৌলতদিয়ায় ফেরিতে ওঠার সময় নদীতে পড়ল যাত্রীবাহী বাস

প্রকৃতি আর পাখির অনন্য স্বর্গরাজ্য মৌলভীবাজারের ‘বার্ড পার্ক’

প্রকৃতি আর পাখির অনন্য স্বর্গরাজ্য মৌলভীবাজারের ‘বার্ড পার্ক’

নৌকা-ই ভরসা, সেতুর অপেক্ষায় শালজোড়বাসীর জীবনযুদ্ধ

নৌকা-ই ভরসা, সেতুর অপেক্ষায় শালজোড়বাসীর জীবনযুদ্ধ

নাফ নদ থেকে ৩ নৌকাসহ ১৩ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

নাফ নদ থেকে ৩ নৌকাসহ ১৩ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

হিজলায় ’৯০-এর ছাত্রনেতাদের ঈদ পুনর্মিলনী, স্মৃতিতে ফিরে দেখা আন্দোলনের দিনগুলো

হিজলায় ’৯০-এর ছাত্রনেতাদের ঈদ পুনর্মিলনী, স্মৃতিতে ফিরে দেখা আন্দোলনের দিনগুলো

এ সম্পর্কিত আরও পড়ুন

আবার বাড়ল স্বর্ণের দাম, ভরিতে বেড়েছে ২,১৫৭ টাকা

আবার বাড়ল স্বর্ণের দাম, ভরিতে বেড়েছে ২,১৫৭ টাকা

দেশের বাজারে আবারও স্বর্ণের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী ২২ ক্যারেট স্বর্ণের প্রতি ভরিতে ২ হাজার ১৫৭ টাকা বাড়িয়ে দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩৭ হাজার ১২ টাকা। শনিবার (২৮ মার্চ) সকালে এক বিজ্ঞপ্তিতে সংগঠনটি এ তথ্য জানায়। বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণ বা পিওর গোল্ডের মূল্য বৃদ্ধি পাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায়

হিলি স্থলবন্দরে আট মাসে ২০৩ কোটি টাকার রাজস্ব ঘাটতি

হিলি স্থলবন্দরে আট মাসে ২০৩ কোটি টাকার রাজস্ব ঘাটতি

দিনাজপুরের হিলি স্থলবন্দরে চলতি ২০২৫–২৬ অর্থবছরের প্রথম আট মাসে (জুলাই–ফেব্রুয়ারি) রাজস্ব আহরণে বড় ধরনের ঘাটতি দেখা দিয়েছে। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) নির্ধারিত লক্ষ্যমাত্রার বিপরীতে এ সময়ে ২০৩ কোটি ২ লাখ টাকার ঘাটতি হয়েছে বলে জানিয়েছে হিলি স্থল শুল্ক স্টেশন কর্তৃপক্ষ। শুল্ক স্টেশনের তথ্যমতে, আট মাসে মোট রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা ছিল ৫৭৬ কোটি ৩ লাখ টাকা। কিন্তু বাস্তবে আদায় হয়েছে ৩৭৩ কোটি

বিশ্ববাজারে দাম বাড়লেও দেশে কমলো সোনার মূল্য

বিশ্ববাজারে দাম বাড়লেও দেশে কমলো সোনার মূল্য

বিশ্ববাজারে সাম্প্রতিক বড় পতনের পর আবারও ঊর্ধ্বমুখী হয়েছে সোনার দাম। বুধবার (২৫ মার্চ) আন্তর্জাতিক বাজারে সোনার দাম ২ শতাংশের বেশি বৃদ্ধি পেয়েছে। তবে এর বিপরীতে দেশের বাজারে সোনার দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। সংগঠনটি জানিয়েছে, প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট সোনার দাম ৫ হাজার ৪৮২ টাকা কমিয়ে নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৪১ হাজার ৪৪৫

দাম কমলেও তরমুজ কিনতে আগ্রহ কম ক্রেতাদের

দাম কমলেও তরমুজ কিনতে আগ্রহ কম ক্রেতাদের

রাজধানীতে তরমুজের দাম কমলেও আশানুরূপ ক্রেতা পাচ্ছেন না বিক্রেতারা। সদ্য শেষ হওয়া রমজান মাসের শুরুতে প্রতি কেজি তরমুজ ৯০ টাকায় বিক্রি হলেও পরে তা ৮০ টাকায় নামে। বর্তমানে বাজারে তরমুজ বিক্রি হচ্ছে ৬০ টাকা কেজিতে। তবে দাম কমলেও বিক্রি বাড়েনি বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। বিক্রেতাদের ভাষ্য, রমজান মাসে বাজারে আগাম ফলনের তরমুজ ছিল, যার কারণে দাম তুলনামূলক বেশি ছিল। এখন মূল মৌসুমের

শ্রমিকদের বেতন ঋণ সুবিধা চালু করল বাংলাদেশ ব্যাংক

শ্রমিকদের বেতন ঋণ সুবিধা চালু করল বাংলাদেশ ব্যাংক

বাংলাদেশ ব্যাংক সচল রপ্তানিমুখী শিল্পপ্রতিষ্ঠানের শ্রমিক-কর্মচারীদের বেতন সময়মতো পরিশোধ নিশ্চিত করতে বিশেষ ঋণ সুবিধা চালু করেছে। বৈশ্বিক ও অভ্যন্তরীণ অর্থনৈতিক চাপের কারণে উৎপাদন ও রপ্তানি কার্যক্রমে বিঘ্ন সৃষ্টি হওয়ায় অনেক প্রতিষ্ঠানে তারল্য সংকট দেখা দিয়েছে। এ পরিস্থিতি মোকাবিলায় কেন্দ্রীয় ব্যাংক মঙ্গলবার (৩ মার্চ) জারি করা সার্কুলারের মাধ্যমে তফসিলি ব্যাংকগুলোকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছে। সার্কুলারের মাধ্যমে দেওয়া ঋণের অর্থ শুধুমাত্র ২০২৬