শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬৫ বৈশাখ, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

বাংলাদেশ

বিএনপি-জামাতের এজেন্ডা বাস্তবায়ন করছেন কৃষি কর্মকর্তা; এমপি শিউলি আজাদ

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৫ এপ্রিল ২০২১, ২১:৮

শেয়ার করুনঃ
বিএনপি-জামাতের এজেন্ডা বাস্তবায়ন করছেন কৃষি কর্মকর্তা; এমপি  শিউলি আজাদ

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা কৃষি কর্মকর্তা মর্জিনা বেগম এখানে বিএনপি-জামায়াতের এজেন্ডা বাস্তবায়নে কাজ করছেন। তিনি নিজেই বিএনপি রাজনীতি সমর্থন করেন। বলে মন্তব্য করেছেন সংরক্ষিত আসন ব্রাহ্মণবাড়িয়া ৩১২-এর সংসদ সদস্য ও সরাইল উপজেলা আওয়ামী লীগের প্রথম যুগ্ম আহবায়ক উম্মে ফাতেমা নাজমা বেগম ওরফে শিউলি আজাদ এমপি। 

আরও

মৌলভীবাজারে ডাকাত সর্দার রুবেলসহ ৩ জন গ্রেফতার, অস্ত্র উদ্ধার

মৌলভীবাজারে ডাকাত সর্দার রুবেলসহ ৩ জন গ্রেফতার, অস্ত্র উদ্ধার

রোববার (২৫ এপ্রিল) দুপুরে স্থানীয় গণমাধ্যম কর্মীদের কাছে দেয়া এক সাক্ষাৎকারে সংরক্ষিত আসন ব্রাহ্মণবাড়িয়া ৩১২-এর সংসদ সদস্য ও সরাইল উপজেলা আওয়ামী লীগের প্রথম যুগ্ম আহবায়ক উম্মে ফাতেমা নাজমা বেগম ওরফে শিউলি আজাদ, সরাইল কৃষি কর্মকর্তা মর্জিনা বেগমের বিরুদ্ধে এসব অভিযোগ আনেন। 

আরও

যুদ্ধ উত্তেজনায় চাহিদা বাড়লেও দেশে জ্বালানি সংকট নেই: জ্বালানিমন্ত্রী

যুদ্ধ উত্তেজনায় চাহিদা বাড়লেও দেশে জ্বালানি সংকট নেই: জ্বালানিমন্ত্রী

তিনি আরো বলেন, সরাইলে দায়িত্ব পাবার পর এই কর্মকর্তা নিজে লাভবান হয়ে বিএনপির লোকদের সুবিধা দিয়ে যাচ্ছেন। আর এতে সুবিধা বাগিয়ে নিয়ে এই দুর্নীতিবাজ কর্মকর্তাকে সহযোগিতা করে যাচ্ছে স্থানীয় কিছু নামধারী নেতা। মূলত আওয়ামী লীগের এই নামধারী নেতারা বহু আগেই আওয়ামী লীগ থেকে বহিস্কৃত। 

কৃষিজামাতবিএনপি
https://enews71.com/storage/ads/01JR36BQSKCPE69WB8Z3TARXE3.jpg

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01JR3CX28Y9BM01PRE4TXCNDWF.jpg

এসময়ে আওয়ামী লীগের এই নারী সাংসদ আরও বলেন, গত ৮ এপ্রিল সরকারের ৭০ শতাংশের ভর্তুকিতে সরাইল উপজেলার ১০ জন কৃষকের মাঝে কম্বাইন্ড হারভেস্টার মেশিন বিতরণ করা হয়েছে উপজেলা কৃষি কর্মকর্তার তত্ত্বাবধানে। সেই মেশিন বিতরণে চরম অনিয়ম ও দুর্নীতির আশ্রয় নেন কৃষি কর্মকর্তা মর্জিনা বেগম।

এলাকার প্রকৃত কৃষকের নাম ব্যবহার করে এই কর্মকর্তা স্থানীয় বিএনপি-জামায়াত রাজনীতির সঙ্গে জড়িত লোকদের হাতে এই মেশিন গুলো তুলে দিয়েছেন অবৈধভাবে নিজে লাভবান হয়ে। বিতরণ অনুষ্ঠানে নিয়ম থাকলেও আওয়ামী লীগের এমপিকে দাওয়াত করেননি তিনি। এমনকি এই এলাকায় দায়িত্বপ্রাপ্ত আওয়ামী লীগের এমপি হিসেবে এসব মেশিন প্রকৃত কৃষকদের মধ্যে বন্টনে আমার কোনো পরামর্শ নেননি এই কৃষি কর্মকর্তা। ফলে তিনি সরাইলে বিএনপি-জামায়াতের এজেন্ডা বাস্তবায়নে কাজ করে চলেছেন কৃষি কর্মকর্তা মর্জিনা বেগম। 

এদিকে সরাইল উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, কম্বাইন্ড হারভেস্টার মেশিন (আধুনিক ধান কাটার যন্ত্র) কৃষকের সময় ও অর্থ দুই-ই বাঁচায়। এই মেশিনে দ্রুত সময়ে ধান কেটে জমিতেই ধান মাড়াই করা হয়। ডিজেলে চালিত এই মেশিনে ঘন্টায় ১০০ শতক বা ১ হেক্টর জমির ধান কাটা যায়। কম্বাইন্ড হারভেস্টার মেশিনের একেকটির মূল্য ৩১ লাখ টাকা।

https://enews71.com/storage/ads/01KE26RV3X2DEVSK9FXGRJNSKS.png

এলাকার কৃষকদের সুবিধার্থে আওয়ামী লীগ সরকার ৭০ ভাগ ভর্তুকি দিয়ে কৃষকদের এই মেশিন দিয়েছে। এতে প্রতিটি মেশিনে সরকার ভর্তুকি দিয়েছে ১৯ লাখ ৬০ হাজার টাকা। বাকি টাকা দিয়েছেন সুফল ভোগী কৃষক। সরাইল উপজেলার শাহজাদাপুর ইউনিয়নে ৪টি, নোয়াগাঁও ইউনিয়নে ৪টি ও কালিকচ্ছ ইউনিয়নে ২টি মেশিন দেয়া হয় গত ৮এপ্রিল আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে। 

এ ব্যাপারে জানতে চাইলে রোববার বিকেলে সরাইল উপজেলা কৃষি কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মর্জিনা বেগম বলেন, আমি সরকারের সকল নিয়মনীতি অনুসরণ করেই এখানে প্রকৃত সুফল ভোগীদের মাঝে সেদিন ১০টি কম্বাইন্ড হারভেস্টার মেশিন বিতরণ করেছি। তিনি আরও বলেন, সেদিন বিতরণ অনুষ্ঠানে উনাকে (নারী এমপি শিউলি আজাদ) দাওয়াত করা আমার উচিত ছিল; কিন্তু আমি উনাকে দাওয়াত করিনি। এটা আমার ভুল হয়েছিল। 

কৃষি কর্মকর্তা মর্জিনা বেগম বলেন, আমি এখানে ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে আছি; এটা আমার মূল পদবি নয়। এক্ষেত্রে হয়তো নিয়মকানুন জানতে সেদিন আমার অনেককিছুই বুঝার ভুল হয়েছিল। আমি বুঝে উঠতে পারিনি। ভুল হয়েছে আমার।

জানতে চাইলে সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফুল হক মৃদুল বলেন, সবকিছু নীতিমালায় দেয়া থাকে না; এর বাইরেও কিছু করতে হয়। সেদিনের অনুষ্ঠানে এমপি শিউলি আজাদ মহোদয়কে দাওয়াত দেয়া উচিত ছিল। যেহেতু কৃষি অফিসার এখানে নতুন, তিনি বিষয়টি বুঝতে পারেননি। আমরা এমপি স্যারের সঙ্গে কথা বলেছি; ভবিষ্যতে এ ধরনের অনুষ্ঠানে উনাকে অবশ্যই দাওয়াত করবো আমরা।

ইউএনও আরও বলেন, এখনে বিএনপি-জামায়াতের এজেন্ডা বাস্তবায়ন করছে কেউ; এমন বিষয় আমার জানা নেই। ইউএনও বলেন, অনেকে তো অনেক কথাই বলে; কেউ যদি এমন অভিযোগ লিখিত আকারে দেন, তাহলে বিষয়টি অবশ্যই আমরা খতিয়ে দেখবো। 

#ইনিউজ৭১/জিয়া/২০২১

সর্বশেষ সংবাদ

হরমুজ প্রণালি খুলে দেওয়ার ঘোষণায় বিশ্ববাজারে তেলের বড় পতন

হরমুজ প্রণালি খুলে দেওয়ার ঘোষণায় বিশ্ববাজারে তেলের বড় পতন

হাসিনা ইস্যুতে কূটনৈতিক বার্তা, প্রথম প্রতিক্রিয়ায় যা বলল দিল্লি

হাসিনা ইস্যুতে কূটনৈতিক বার্তা, প্রথম প্রতিক্রিয়ায় যা বলল দিল্লি

লোডশেডিংয়ের প্রতিবাদে দেবীদ্বারে হাসনাত আব্দুল্লাহর মোমবাতি বিতরণ

লোডশেডিংয়ের প্রতিবাদে দেবীদ্বারে হাসনাত আব্দুল্লাহর মোমবাতি বিতরণ

লড়াই করেও মিডল অর্ডার ব্যর্থতায় হারল বাংলাদেশ

লড়াই করেও মিডল অর্ডার ব্যর্থতায় হারল বাংলাদেশ

শ্রীমঙ্গলে সাইটুলা মাদ্রাসা ভবণ নির্মাণ কাজের উদ্বোধন

শ্রীমঙ্গলে সাইটুলা মাদ্রাসা ভবণ নির্মাণ কাজের উদ্বোধন

জনপ্রিয় সংবাদ

খনন প্রকল্পেও কাটেনি মৌলভীবাজারের শাখা বরাক নদীর নাব্যতা সংকট

খনন প্রকল্পেও কাটেনি মৌলভীবাজারের শাখা বরাক নদীর নাব্যতা সংকট

দৌলতদিয়ায় অপচিকিৎসায় ভুগছে সুজন, চিকিৎসা সহায়তার আবেদন

দৌলতদিয়ায় অপচিকিৎসায় ভুগছে সুজন, চিকিৎসা সহায়তার আবেদন

১৫ বছর পর অতিরিক্ত ডিআইজি হলেন সেই কোহিনূর মিয়া !

১৫ বছর পর অতিরিক্ত ডিআইজি হলেন সেই কোহিনূর মিয়া !

হরমুজ প্রণালি সম্পূর্ণভাবে ইরানের নিয়ন্ত্রণাধীন, টোল দিতে হবে রিয়ালে

হরমুজ প্রণালি সম্পূর্ণভাবে ইরানের নিয়ন্ত্রণাধীন, টোল দিতে হবে রিয়ালে

আত্রাইয়ে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে স্থাপনা নির্মাণের অভিযোগ

আত্রাইয়ে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে স্থাপনা নির্মাণের অভিযোগ

এ সম্পর্কিত আরও পড়ুন

লোডশেডিংয়ের প্রতিবাদে দেবীদ্বারে হাসনাত আব্দুল্লাহর মোমবাতি বিতরণ

লোডশেডিংয়ের প্রতিবাদে দেবীদ্বারে হাসনাত আব্দুল্লাহর মোমবাতি বিতরণ

দেশব্যাপী তীব্র লোডশেডিং ও বিদ্যুৎ বিপর্যয়ের প্রতিবাদে কুমিল্লার দেবীদ্বারে ব্যতিক্রমী কর্মসূচি পালন করেছেন কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। শুক্রবার (১৭ এপ্রিল) বিকেলে উপজেলার রসুলপুর ইউনিয়নের খাইয়ার গ্রামে স্থানীয় সাধারণ মানুষের মাঝে মোমবাতি বিতরণের মাধ্যমে তিনি প্রতীকী প্রতিবাদ জানান। প্রতিবাদ কর্মসূচিতে অংশ নিয়ে হাসনাত আব্দুল্লাহ সরকারের কঠোর সমালোচনা করেন। তিনি বলেন, সরকার বাস্তব পরিস্থিতি স্বীকার করছে না। সংসদে বিদ্যুৎ ও

শ্রীমঙ্গলে সাইটুলা মাদ্রাসা ভবণ নির্মাণ কাজের উদ্বোধন

শ্রীমঙ্গলে সাইটুলা মাদ্রাসা ভবণ নির্মাণ কাজের উদ্বোধন

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার প্রাচীনতম দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান সাইটুলা ইসলামিয়া আরাবিয়া ইমদাদুল উলুম ইবতেদায়ি মাদ্রাসার দুইতলা বিশিষ্ট নতুন ভবণ নির্মাণ কাজের শুভ উদ্বোধন করা হয়েছে।  শুক্রবার (১৭ এপ্রিল) বাদ জুমআ সিন্দুরখান ইউনিয়নের সাইটুলা গ্রামে অবস্থিত মাদ্রাসার পূর্ব দক্ষিণ পাশে প্রকৌশলীর ড্রয়িং অনুযায়ী ভবণ নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।  এতে প্রধান অতিথি ছিলেন শ্রীমঙ্গল সিন্দুরখান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইয়াছিন আরাফাত রবিন, সিনিয়র সাংবাদিক

মেধাবী শিক্ষক ছাড়া শিক্ষা উন্নয়ন সম্ভব নয়: শিক্ষামন্ত্রী

মেধাবী শিক্ষক ছাড়া শিক্ষা উন্নয়ন সম্ভব নয়: শিক্ষামন্ত্রী

মেধাবী শিক্ষক ছাড়া মানসম্মত শিক্ষা ব্যবস্থা গড়ে তোলা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন। তিনি বলেন, শিক্ষকই জাতি গড়ার কারিগর, তাই শিক্ষক নিয়োগে মেধার কোনো বিকল্প নেই। শুক্রবার (১৭ এপ্রিল) দুপুর ১টায় দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শিক্ষামন্ত্রী বলেন, অতীতে শিক্ষক

টেকনাফে বিশেষ অভিযানে ২৪ ঘণ্টায় আটক ২০

টেকনাফে বিশেষ অভিযানে ২৪ ঘণ্টায় আটক ২০

কক্সবাজারের টেকনাফ উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন মামলার ২০ জন আসামিকে গ্রেফতার করেছে টেকনাফ মডেল থানা পুলিশ। শুক্রবার (১৭ এপ্রিল) দুপুর ২টার দিকে বিষয়টি নিশ্চিত করেন টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সাইফুল ইসলাম। পুলিশ সূত্র জানায়, উপজেলার বিভিন্ন এলাকায় একযোগে অভিযান পরিচালনা করে সাজাপ্রাপ্ত পলাতক আসামিসহ বিভিন্ন অপরাধে জড়িত ব্যক্তিদের আটক করা হয়। গ্রেফতারকৃতদের মধ্যে একটি জিআর

দৌলতদিয়ায় তেল নিতে এসে জরিমানা গুনলেন তিন মোটরসাইকেল চালক

দৌলতদিয়ায় তেল নিতে এসে জরিমানা গুনলেন তিন মোটরসাইকেল চালক

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় ড্রাইভিং লাইসেন্স ছাড়া মোটরসাইকেল চালানোর দায়ে তিন চালককে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করা হয়েছে। শুক্রবার (১৭ এপ্রিল) সকালে দৌলতদিয়া এলাকার কফিল ফিলিং স্টেশনে অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মুনতাসির হাসান খান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। অভিযানে দেখা যায়, তিনজন মোটরসাইকেল চালক ড্রাইভিং লাইসেন্স ছাড়াই মোটরসাইকেলে তেল নিতে ফিলিং স্টেশনে