প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৭:৪৩

কক্সবাজারের টেকনাফ সেন্টমার্টিনের ছেঁড়াদ্বীপ সংলগ্ন সমুদ্র এলাকায় বাংলাদেশের কোস্ট গার্ড এক বিশেষ অভিযান পরিচালনা করে ১৯ জন পাচারকারীকে আটক করেছে। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত করেন।
