সোমবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৬৪ ফাল্গুন, ১৪৩২
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

বাংলাদেশ

ভারতের সঙ্গে সীমান্ত বন্ধে বিশেষজ্ঞদের আহ্বান

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৪ এপ্রিল ২০২১, ২২:১০

শেয়ার করুনঃ
ভারতের সঙ্গে সীমান্ত বন্ধে বিশেষজ্ঞদের আহ্বান

ভারতে কোভিড-১৯ সংক্রমণ পরিস্থিতি খারাপ হওয়ায় এবং সেখানে শনাক্ত করোনার নতুন ধরনটির প্রবেশ ও ছড়িয়ে পড়া রোধ করতে প্রতিবেশী এই দেশের সঙ্গে বাংলাদেশের সীমান্ত বন্ধ রাখার আহ্বান জানিয়েছেন বিশেষজ্ঞরা।

গত মঙ্গলবার কোভিড-১৯ সংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শক কমিটির এক সভাতেও ভারতে সংক্রমণ পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত সীমান্ত বন্ধ রাখার প্রস্তাব করা হয়েছিল।

আরও

টেকনাফে পাচারকারীদের আস্তানা থেকে নারী-শিশুসহ উদ্ধার ১৫ জন

টেকনাফে পাচারকারীদের আস্তানা থেকে নারী-শিশুসহ উদ্ধার ১৫ জন

এ বিষয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) সাবেক উপাচার্য ও জাতীয় পরামর্শক কমিটির সদস্য অধ্যাপক ডা. নজরুল ইসলাম দ্য ডেইলি স্টারকে বলেন, ‘ভারতে সংক্রমণ পরিস্থিতি মারাত্মক হওয়ায় আমরা অবিলম্বে সরকারকে সীমান্ত করে দেওয়ার পরামর্শ দিয়েছিলাম।’

‘সীমান্ত যদি পুরোপুরি বন্ধ রাখা সম্ভব নাও হয়, তাহলে অবশ্যই ভারত থেকে আসা ব্যক্তিদের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন নিশ্চিত করতে হবে’, বলেন তিনি।

আরও

টেকনাফে পাচারকারীদের আস্তানা থেকে নারী-শিশুসহ উদ্ধার ১৫ জন

টেকনাফে পাচারকারীদের আস্তানা থেকে নারী-শিশুসহ উদ্ধার ১৫ জন
সীমানাকোভিট-১৯ভারতকরোনা
https://enews71.com/storage/ads/01JR36BQSKCPE69WB8Z3TARXE3.jpg

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01JR3CX28Y9BM01PRE4TXCNDWF.jpg

ভারতে করোনাভাইরাস সংক্রমণের যে দ্বিতীয় ঢেউ শুরু হয়েছে, তার পেছনে কোভিড-১৯’র নতুন ধরন ‘ডাবল মিউট্যান্ট’ কাজ করছে বলে ধারণা করা হচ্ছে। যে কারণে দেশটি ইতোমধ্যে ব্রাজিলকে ছাড়িয়ে দ্বিতীয় সর্বোচ্চ সংক্রমণের দেশে পরিণত হয়েছে। এখন ভারতের আগে রয়েছে কেবল যুক্তরাষ্ট্র।

এখন পর্যন্ত ভারতে করোনাভাইরাসে আক্রান্ত এক কোটি ৬৬ লাখ ১০ হাজার ৪৮১ জনকে শনাক্ত করা হয়েছে। মারা গেছেন এক লাখ ৮৯ হাজার ৫৪৪ জন।

ভারতে করোনাভাইরাসের নতুন এই ধরনটির নাম বি.১.৬১৭। যা শুরুতে দুটি মিউটেশনসহ শনাক্ত হয়। সেগুলো হচ্ছে ই৪৮৪কিউ ও এল৪৫২আর। গত বছরের শেষের দিকে ভারতের একজন বিজ্ঞানী নতুন এই ধরনটির কথা জানান। যা সম্প্রতি বিস্তারিত আকারে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) কাছে উপস্থাপন করা হয়।

বিবর্তনমূলক জীববিজ্ঞানের অংশ হিসেবে ভাইরাস সবসময় পরিবর্তিত হতে থাকে। কিছু মিউটেশন ভাইরাসকে দুর্বল করে দেয়। আবার কিছু মিউটেশন এটাকে শক্তিশালী করে তোলে। যা অপেক্ষাকৃত দ্রুত ছড়ায় ও সংক্রমণ বাড়ায়।

ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় গত মার্চের শেষের দিকে এই ‘ডাবল মিউট্যান্ট’র অস্তিত্বের বিষয়টি স্বীকার করে।

https://enews71.com/storage/ads/01KE26RV3X2DEVSK9FXGRJNSKS.png

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন বলছে, আজ টানা তৃতীয় দিনের মতো ভারতে করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্তের সংখ্যা ছিল বিশ্বে সর্বোচ্চ। এদিন শনাক্ত হয় তিন লাখ ৪৬ হাজার ৭৮৬ জন।

ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন আরও দুই হাজার ৬২৪ জন। এটিই এখন পর্যন্ত দেশটিতে একদিনে সর্বোচ্চ মৃত্যু। দেশটিতে বর্তমানে অক্সিজেন সংকট চলছে।

গত ১৬ এপ্রিল ভারত সরকারের এক বিবৃতিতে বলা হয়, ডাবল মিউটেশনের এই ধরনটি আরও কয়েকটি দেশে যেমন: অস্ট্রেলিয়া, বেলজিয়াম, জার্মানি, আয়ারল্যান্ড, নামিবিয়া, নিউজিল্যান্ড, সিঙ্গাপুর, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যেও পাওয়া গেছে। কিন্তু, এই ধরনটি দ্রুত হারে ছড়ানোর বিষয়টি এখনো প্রতিষ্ঠিত হয়নি।

সীমান্তে বিধি-নিষেধ আরোপের ক্ষেত্রে স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তারাও একই ধরনের পরামর্শ দিয়েছেন।

অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এবিএম খুরশীদ আলম বলেন, ‘আর কোনো বিপর্যয় এড়াতে এখন ভারতের সঙ্গে সীমান্ত বন্ধ রাখার উচিত। এ বিষয়ে আমাদের মতামত আমরা যথাযথ মন্ত্রণালয়ে পাঠিয়েছি। যদিও সরকারের উপরের মহল থেকেই এই সিদ্ধান্ত আসবে।’

অধিদপ্তরের সূত্র জানায়, গতকাল বেনাপোল সীমান্ত দিয়ে ভারত থেকে ৬১০ জন বাংলাদেশে প্রবেশ করেছে।

যদি এর মধ্যেই বাংলাদেশে করোনাভাইরাসের নতুন এই ধরনটি পাওয়া যায়, তাহলে কী হবে, জানতে চাইলে সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) উপদেষ্টা অধ্যাপক ডা. মুশতাক হোসেন বলেন, ‘এটা অসম্ভব নয়। কারণ প্রতিদিন প্রচুর মানুষ স্বাভাবিকভাবেই সীমান্ত অতিক্রম করছে।’

প্রখ্যাত এই রোগতত্ত্ববিদের মতে, সম্প্রতি সংক্রমণের ঊর্ধ্বগতির পেছনে করোনাভাইরাসের কোন ধরনটি আছে, তা দেখার জন্য বাংলাদেশের এখন জিনোম সিকোয়েন্সিংয়ের ওপর জোর দেওয়া উচিত।

কোভিড-১৯ সংক্রান্ত পরামর্শক কমিটির আরেক সদস্য, স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) সভাপতি অধ্যাপক ডা. ইকবাল আর্সলানও বাংলাদেশে করোনাভাইরাসের নতুন এই ধরনটির প্রবেশ ঠেকাতে সরকারের কঠোর উদ্যোগ নেওয়া উচিত বলে মনে করেন। তিনি আরও বলেন, ‘গত মঙ্গলবার পরামর্শক কমিটির সভায় আর কোন কোন জায়গা থেকে টিকা পাওয়া যেতে পারে, সে বিষয়েও আলোচনা হয়েছে।’

জনপ্রিয় সংবাদ

স্মার্ট ফোন ও মনিটরে ভোটকেন্দ্র নজরদারি করবেন গোয়ালন্দ উপজেলা প্রশাসন

স্মার্ট ফোন ও মনিটরে ভোটকেন্দ্র নজরদারি করবেন গোয়ালন্দ উপজেলা প্রশাসন

অবাধ নির্বাচন হলে বিএনপির নিরঙ্কুশ বিজয় অনিবার্য

অবাধ নির্বাচন হলে বিএনপির নিরঙ্কুশ বিজয় অনিবার্য

নির্বাচনে নিরাপত্তায় মোতায়েন প্রায় দশ লাখ সদস্য

নির্বাচনে নিরাপত্তায় মোতায়েন প্রায় দশ লাখ সদস্য

নির্বাচন সামনে রেখে সহিংসতা ও সাংবাদিক নির্যাতন বেড়েছে: আসক

নির্বাচন সামনে রেখে সহিংসতা ও সাংবাদিক নির্যাতন বেড়েছে: আসক

ভোটারদের নয়, ঝুঁকি নির্বাচন বানচালকারীদের: র‍্যাব ডিজি

ভোটারদের নয়, ঝুঁকি নির্বাচন বানচালকারীদের: র‍্যাব ডিজি

সর্বশেষ সংবাদ

বগুড়া-৬ আসন ছাড়লেন তারেক রহমান, চিঠি ইসিতে

বগুড়া-৬ আসন ছাড়লেন তারেক রহমান, চিঠি ইসিতে

জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করল এনসিপি প্রতিনিধিদল

জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করল এনসিপি প্রতিনিধিদল

খামেনির সঙ্গে সরাসরি বৈঠকে আগ্রহী ট্রাম্প

খামেনির সঙ্গে সরাসরি বৈঠকে আগ্রহী ট্রাম্প

গোয়ালন্দে মাদকবিরোধী অভিযানে দুই মাদকসেবী আটক, কারাদণ্ড

গোয়ালন্দে মাদকবিরোধী অভিযানে দুই মাদকসেবী আটক, কারাদণ্ড

পাঁচবিবিতে জি-৩ রুই মাছ চাষে প্রদর্শনী ফলাফল উপস্থাপন

পাঁচবিবিতে জি-৩ রুই মাছ চাষে প্রদর্শনী ফলাফল উপস্থাপন

এ সম্পর্কিত আরও পড়ুন

গোয়ালন্দে মাদকবিরোধী অভিযানে দুই মাদকসেবী আটক, কারাদণ্ড

গোয়ালন্দে মাদকবিরোধী অভিযানে দুই মাদকসেবী আটক, কারাদণ্ড

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় মাদকবিরোধী অভিযান চালিয়ে গাঁজা ও হেরোইন সেবনরত অবস্থায় দুই মাদকসেবীকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। সোমবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে পৌরসভার কুমড়াকান্দি ও দেওয়ানপাড়া এলাকায় পৃথক অভিযানে তাদের আটক করা হয়। অভিযানটি পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মুনতাসির হাসান খান। এতে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো. রাসেল আলীর তত্ত্বাবধান ছিল। গোপন সংবাদের ভিত্তিতে

পাঁচবিবিতে জি-৩ রুই মাছ চাষে প্রদর্শনী ফলাফল উপস্থাপন

পাঁচবিবিতে জি-৩ রুই মাছ চাষে প্রদর্শনী ফলাফল উপস্থাপন

মৎস্য খাত এর আওতায় জয়পুরহাটের পাঁচবিবিতে জি-৩ রুই মাছ চাষ বিষয়ক প্রদর্শনীর ফলাফল ও প্রতিরূপায়ণ সভা অনুষ্ঠিত হয়েছে।  সোমবার (১৬ ফেব্রুয়ারী) বিকালে জাকস ফাউন্ডেশনের আয়োজনে এবং পিকেএসএফের অর্থায়নে পাকুরিয়ার গ্রামের মৎস্যচাষী আমিনুল ইসলামের বাড়ির উঠানে জি-৩ রুই মাছ চাষ বিষয়ক প্রদর্শনীর ফলাফল ও প্রতিরূপায়ণ সভা অনুষ্ঠিত হয়। সভায় এলাকার শতাধিক মৎস্যচাষী অংশ নেয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন সংস্থার মৎস্য কর্মকর্তা মোঃ রাশিদুল

মাছ চুরির অপবাদে শরীয়তপুরে যুবককে নির্মম নির্যাতন, ভিডিও ভাইরাল

মাছ চুরির অপবাদে শরীয়তপুরে যুবককে নির্মম নির্যাতন, ভিডিও ভাইরাল

শরীয়তপুরের ডামুড্যা উপজেলায় মাছ চুরির অপবাদ দিয়ে সেলিম পাইক (৩০) নামের এক যুবককে হাত-পা বেঁধে মধ্যযুগীয় কায়দায় নির্যাতনের অভিযোগ উঠেছে। এ সময় তার ডান পা ভেঙে দেওয়া ও চোখ নষ্ট করার অভিযোগ রয়েছে। নির্যাতনের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে পুরো জেলায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, রোববার সকালে ডামুড্যা উপজেলার কনেশ্বর ইউনিয়নের ইকুরি এলাকায় সাবেক জেলা যুবলীগ

আরাকান আর্মির বন্দিশালা থেকে ফিরলেন ৭৩ জেলে

আরাকান আর্মির বন্দিশালা থেকে ফিরলেন ৭৩ জেলে

মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি–এর হাতে বিভিন্ন সময়ে আটক হওয়া ৭৩ জন জেলে দীর্ঘ প্রতীক্ষার পর বাংলাদেশে ফিরেছেন। সোমবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হানিফুর রহমান ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করেন। ফেরত আসা ব্যক্তিদের মধ্যে ৬৬ জন বাংলাদেশি নাগরিক এবং ৭ জন এফডিএমএন (রোহিঙ্গা) সদস্য রয়েছেন। জানা গেছে, ২০২৫ সালের বিভিন্ন সময়ে জীবিকার তাগিদে বঙ্গোপসাগরে

দেবরের অন্ডকোষ চেপে হত্যাচেষ্টা ভাবির! থানায় অভিযোগ

দেবরের অন্ডকোষ চেপে হত্যাচেষ্টা ভাবির! থানায় অভিযোগ

নলছিটি উপজেলার কুশঙ্গল ইউনিয়নের সেওতা এলাকায় পারিবারিক কবরস্থানের পথ ও সম্পত্তি নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে বাদল মাঝির ওপর হামলা ও হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে তার ভাবিসহ কয়েকজনের বিরুদ্ধে। এ ঘটনায় নারীসহ একাধিক ব্যক্তির বিরুদ্ধে মারধর ও শ্বাসরোধের চেষ্টার অভিযোগ এনে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা যায়, পৈত্রিক বসতবাড়ির কবরস্থানের পথ নিয়ে বাদল মাঝির সঙ্গে তার চাচাতো ভাইদের