সোমবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৬৩ ফাল্গুন, ১৪৩২
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

বাংলাদেশ

শ্রমিক-পুলিশ সংঘর্ষে মৃত্যু বেড়ে ৫ আহত অর্ধশতাধিক!

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৭ এপ্রিল ২০২১, ১৯:৩৭

শেয়ার করুনঃ
শ্রমিক-পুলিশ সংঘর্ষে মৃত্যু বেড়ে ৫ আহত অর্ধশতাধিক!

‘আমার ছেলে তো ছোট মানুষ, তোমরা বড় বড় মানুষ। আমার ছেলে না হয় ইফতার-সেহরির জন্য কিছু সময় দাবি করছিল। তোমরা সম্ভব হলে দিতা, না হলে দিতা না। কিন্তু এভাবে আমার ছেলেটার বুকে কেমনে গুলি চালাতে পারলা?’চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে এভাবেই গুলিবিদ্ধ ছেলে মোরশেদের পাশে বসে আহাজারি করছিলেন তার মা। পাশে দাঁড়িয়ে ছিলেন মোরশেদের বড় ভাই মো. ফারুক।

আরও

ঝালকাঠির কাঁঠালিয়ায় হামলা-ভাঙচুরের অভিযোগে মামলা, গ্রেপ্তার দুই

ঝালকাঠির কাঁঠালিয়ায় হামলা-ভাঙচুরের অভিযোগে মামলা, গ্রেপ্তার দুই

চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় এস আলম গ্রুপের মালিকানাধীন কয়লা বিদ্যুৎকেন্দ্রে শনিবার (১৭ এপ্রিল) দুপুরে শ্রমিকদের বিক্ষোভে গুলির ঘটনায় আহত হয়েছেন মোরশেদ। ওই ঘটনায় প্রাণ হারিয়েছেন পাঁচজন।গুলিবিদ্ধ শ্রমিকদের স্বজনের সঙ্গে কথা বলে জানা গেছে, গতকাল শুক্রবার (১৬ এপ্রিল) ইফতার এবং সেহরির জন্য কিছু সময় বরাদ্দ (বিরতি) ও কর্মঘণ্টা কমানোর দাবিতে আন্দোলন করেন শ্রমিকরা।

আজ শনিবার তাদের কিছু দাবি মানার কথা ছিল। দাবি মানলে শ্রমিকরা কাজে ফেরার কথা ছিল।এই দাবি নিয়েই সকালে জড়ো হন শ্রমিকরা। তবে কর্তৃপক্ষ ‘কোনো দাবি মানা হবে না’ বলে জানালে উত্তেজিত হয়ে পড়েন শ্রমিকরা। পরে বিদ্যুৎকেন্দ্র কর্তৃপক্ষ পুলিশকে খবর দেয়।

আরও

ঝালকাঠির কাঁঠালিয়ায় হামলা-ভাঙচুরের অভিযোগে মামলা, গ্রেপ্তার দুই

ঝালকাঠির কাঁঠালিয়ায় হামলা-ভাঙচুরের অভিযোগে মামলা, গ্রেপ্তার দুই
চট্টগ্রামবাঁশখালীবিদ্যুৎকেন্দ্রেশ্রমিকপুলিশগুলিমৃত্যুআহত
https://enews71.com/storage/ads/01JR36BQSKCPE69WB8Z3TARXE3.jpg

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01JR3CX28Y9BM01PRE4TXCNDWF.jpg

কিছুক্ষণ পর ঘটনাস্থলে আসে পুলিশ। উত্তেজনার এক পর্যায়ে শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ বাধে। শ্রমিকদের ছত্রভঙ্গ করতে চালানো হয় গুলি। সংঘর্ষে পাঁচ শ্রমিক নিহত হন। আহত হন অর্ধশতাধিক।এদের মধ্যে বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চারজনের মরদেহ রয়েছে। তারা হলেন- শুভ (২৩), মো. রাহাত (২৪), আহমদ রেজা (১৯) ও রনি হোসেন (২২)।

গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত কয়েকজনকে চমেক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক হাবিবুল্লাহ (১৯) নামে আরেক শ্রমিককে মৃত ঘোষণা করেন। বাকিদের হাসপাতালে রেখে চিকিৎসা দেয়া হচ্ছে।আহতদের সঙ্গে চমেক হাসপাতালে আসা গন্ডামারা ইউনিয়নের বাসিন্দা তৌহিদ ইনিউজ৭১ কে বলেন, ‘ওই বিদ্যুৎকেন্দ্রে শ্রমিক আছে ১০ হাজারের মতো।

তারা গতকাল ইফতার-সেহরির সময় কাজ বন্ধ ও কর্মঘণ্টা কমানোর দাবি নিয়ে আন্দোলন করছিলেন। দাবি মানার কথাও ছিল। কিন্তু আজকে পুলিশ গুলি চালালে এ হতাহতের ঘটনা ঘটে। তবে আন্দোলনে বেতন বাড়ানোর কোনো দাবি ছিল না।’স্থানীয় আরও কয়েকজনের সঙ্গে কথা বলে জানা যায়, শ্রমিকদের মূল দাবি ১০ ঘণ্টার ডিউটি রমজানে কমিয়ে আট ঘণ্টা করা। যেন শ্রমিকরা ইফতারের সময় পান।

https://enews71.com/storage/ads/01KE26RV3X2DEVSK9FXGRJNSKS.png

প্রয়োজনে রোজায় যেহেতু দুপুরে খাওয়া লাগে না, সেহেতু দুপুরের বিরতিও বাদ দিয়ে আট ঘণ্টা ডিউটি নির্ধারণের কথা বলে আসছিলেন তারা।পুলিশের পক্ষ থেকে দাবি করা হচ্ছে, এ ঘটনায় ইয়াসির (২৪), আহমদ কবির (২৬) ও আসাদুজ্জামান (২৩) নামে তিনজন পুলিশ সদস্য আহত হয়েছেন।

এ বিষয়ে জানতে চাইলে বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক কানিজ ফাতেমা রুম্পা  ইনিউজ৭১ কে বলেন, ‘গন্ডামারা এলাকায় সংঘর্ষের ঘটনায় এখন পর্যন্ত চারজনের মরদেহ হাসপাতালে আছে। আহতদের চিকিৎসা দেয়া হচ্ছে।’

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) শীলব্রত বড়ুয়া ইনিউজ৭১ কে বলেন, ‘বাঁশখালী এলাকা থেকে বেশ কয়েকজন গুলিবিদ্ধ শ্রমিককে হাসপাতালে আনা হয়। সেখানে একজনকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এছাড়া একই ঘটনায় আহত তিন পুলিশ কনস্টেবলকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।’

এ বিষয়ে জানতে চাইলে পুলিশের চট্টগ্রাম রেঞ্জের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) আনোয়ার হোসেন ইনিউজ৭১ কে বলেন, ‘ঘটনার বিষয়ে বিস্তারিত কর্তৃপক্ষ থেকে জেনে নিন। শ্রমিকরা পুলিশের ওপর আক্রমণ করেছে, তাই পুলিশ গুলি চালাতে বাধ্য হয়েছে। পুলিশ কখনো আগে গুলি করে না। এরপরও নিহতের স্বজনরা যদি অভিযোগ করে থাকেন, তবে পুলিশ কেন গুলি চালিয়েছে তা তদন্ত করা হবে।’

এ বিষয়ে বেশ কয়েকবার চেষ্টা করেও সংশ্লিষ্ট বিদ্যুৎকেন্দ্র কর্তৃপক্ষের কারও বক্তব্য পাওয়া যায়নি।এই বিদ্যুৎকেন্দ্র স্থাপনের সময়ও স্থানীয়দের সঙ্গে কর্তৃপক্ষের লোকজনের সংঘর্ষ বাধে। ২০১৬ সালের ৪ এপ্রিলের ওই সংঘর্ষে চারজন নিহত হয়েছিলেন।

#ইনিউজ৭১/তুষার/২০২১

সর্বশেষ সংবাদ

গোয়ালন্দে ফসল রক্ষার নামে পাখি নিধন বাড়ছে! হুমকিতে জীববৈচিত্র্য

গোয়ালন্দে ফসল রক্ষার নামে পাখি নিধন বাড়ছে! হুমকিতে জীববৈচিত্র্য

নতুন মন্ত্রিসভার জন্য প্রস্তুত ৩৭ সরকারি বাসভবন

নতুন মন্ত্রিসভার জন্য প্রস্তুত ৩৭ সরকারি বাসভবন

গণভোটে হ্যাঁ জয়ী, জুলাই সনদ বাস্তবায়নে আইনি পথ

গণভোটে হ্যাঁ জয়ী, জুলাই সনদ বাস্তবায়নে আইনি পথ

নতুন মন্ত্রিপরিষদ সচিব হলেন ড. নাসিমুল গনি

নতুন মন্ত্রিপরিষদ সচিব হলেন ড. নাসিমুল গনি

তারেক রহমানের সিক্রেট ফাইলে নতুন মন্ত্রিসভা তালিকা

তারেক রহমানের সিক্রেট ফাইলে নতুন মন্ত্রিসভা তালিকা

জনপ্রিয় সংবাদ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সাংবাদিক ও পর্যবেক্ষকদের ভোটকেন্দ্রে মোবাইল বহনের অনুমতি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সাংবাদিক ও পর্যবেক্ষকদের ভোটকেন্দ্রে মোবাইল বহনের অনুমতি

ভোট ও গণতন্ত্রের প্রতি সচেতন থাকার আহ্বান তারেক রহমানের

ভোট ও গণতন্ত্রের প্রতি সচেতন থাকার আহ্বান তারেক রহমানের

ভোটকেন্দ্রে সাংবাদিকদের মোবাইল নিষেধাজ্ঞা প্রত্যাহারের আশ্বাস ইসির

ভোটকেন্দ্রে সাংবাদিকদের মোবাইল নিষেধাজ্ঞা প্রত্যাহারের আশ্বাস ইসির

স্মার্ট ফোন ও মনিটরে ভোটকেন্দ্র নজরদারি করবেন গোয়ালন্দ উপজেলা প্রশাসন

স্মার্ট ফোন ও মনিটরে ভোটকেন্দ্র নজরদারি করবেন গোয়ালন্দ উপজেলা প্রশাসন

বরিশালে বিএনপিকে আসন দিতে চাই না: জকসু ভিপি

বরিশালে বিএনপিকে আসন দিতে চাই না: জকসু ভিপি

এ সম্পর্কিত আরও পড়ুন

কুড়িগ্রাম-১ আসনে ৩ জনের জামানত বাজেয়াপ্ত

কুড়িগ্রাম-১ আসনে ৩ জনের জামানত বাজেয়াপ্ত

কুড়িগ্রাম-১ (ভূরুঙ্গামারী-নাগেশ্বরী) আসন থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা তিন প্রার্থী তাদের জামানত হারিয়েছেন। নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী কোনো প্রার্থী যদি মোট প্রদত্ত ভোটের আট ভাগের এক ভাগ  ভোট না পান তবে তিনি জামানত হারাবেন। জামানত হারানো প্রার্থীরা হলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী হারিসুল বারি রনি, জাকের পার্টির আব্দুল হাই ও গণঅধিকার পরিষদের বিন ইয়ামীন মোল্লা।  প্রকাশিত ফলাফল সূত্রে জানা

রাজপথের ধুলো থেকে সংসদের আসনে রাজিব আহসান

রাজপথের ধুলো থেকে সংসদের আসনে রাজিব আহসান

টানা আন্দোলন-সংগ্রাম, রাজপথের লড়াই এবং তৃণমূল রাজনীতির অভিজ্ঞতা—এই পথ পেরিয়ে জাতীয় রাজনীতিতে গুরুত্বপূর্ণ অবস্থান তৈরি করেছেন মো. রাজিব আহসান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল–৪ (মেহেন্দীগঞ্জ–হিজলা) আসনে বিএনপির প্রার্থী হিসেবে বিপুল ভোটে জয়ী হয়ে তিনি এখন জাতীয় সংসদে প্রতিনিধিত্ব করবেন। নির্বাচনের আনুষ্ঠানিক ফলাফল অনুযায়ী, দুই উপজেলা মিলিয়ে রাজিব আহসান ১ লাখ ২৭ হাজার ১৯২ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোহাম্মদ

কিশোরগঞ্জে সড়ক দুর্ঘটনায় গোপালপুরের পুলিশ সদস্য নিহত

কিশোরগঞ্জে সড়ক দুর্ঘটনায় গোপালপুরের পুলিশ সদস্য নিহত

কিশোরগঞ্জে সড়ক দুর্ঘটনায় টাঙ্গাইলের গোপালপুরের এক পুলিশ সদস্যের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহতের নাম নজরুল ইসলাম দুদু (৫৫)। তিনি নগদা শিমলা ইউনিয়নের শিমলা গ্রামের মৃত বাদশা মিয়ার ছেলে। জানা গেছে, কিশোরগঞ্জের হোসেনপুর থানায় দায়িত্ব পালনকালে ডিউটির সময় সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন তিনি। পরে দ্রুত তাঁকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে আজ সকালে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। গোপালপুর থানার ভারপ্রাপ্ত

নির্বাচনের একদিন পরই মৌলভীবাজার স্বেচ্ছাসেবক লীগের কমিটি ঘোষণা

নির্বাচনের একদিন পরই মৌলভীবাজার স্বেচ্ছাসেবক লীগের কমিটি ঘোষণা

মৌলভীবাজার জেলায় ত্রয়োদশ জাতীয় নির্বাচনের একদিন পরই জেলা স্বেচ্ছাসেবক লীগের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ–এর মৌলভীবাজার জেলা শাখার আংশিক এই কমিটি মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) কেন্দ্র থেকে অনুমোদন দেওয়া হয়। কেন্দ্রীয় সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু এবং সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে। ঘোষিত কমিটিতে মোহাম্মদ জাকারিয়াকে সভাপতি এবং আনিসুল ইসলাম চৌধুরী

ধামইরহাটে কুকুর জবাই করে খাসির মাংস বলে বিক্রয়ের চেষ্টা!

ধামইরহাটে কুকুর জবাই করে খাসির মাংস বলে বিক্রয়ের চেষ্টা!

নওগাঁর ধামইরহাট উপজেলার মঙ্গলবাড়ী বাজারে খাসির গোস্ত বিক্রির আড়ালে কুকুর জবাইয়ের অভিযোগে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। রবিবার (১৫ ফেব্রুয়ারি) সকালে এ ঘটনা জানাজানি হলে স্থানীয়দের মধ্যে তীব্র উত্তেজনা দেখা দেয়। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রায় ২৫ কেজি কুকুরের মাংস উদ্ধার করে। স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবাড়ী বাজারের নেংড়াপীর–ইসবপুর সড়কের তেতুলতলী মোড়ে খাসির গোস্ত বিক্রেতা স্থানীয় কসাই এনতাজুল ও তার