বুধবার, ১২ আগস্ট, ২০২৬২৯ শ্রাবণ, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

বাংলাদেশ

নুন আনতে পান্তা ফুরায় শিক্ষক মুজিবুরের

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৪ এপ্রিল ২০২১, ১৭:১৪

শেয়ার করুনঃ
নুন আনতে পান্তা ফুরায় শিক্ষক মুজিবুরের

“সকালে উঠিয়া আমি মনেমনে বলি সারাদিন আমি যেন ভাল হয়ে চলি। লেখাপড়া করে যে গাড়ি ঘোড়ায় চড়ে সে” এ ছড়া পড়াতে পড়াতে তার শ্রেণিকক্ষ একসময় মুখরিত হত। তাঁর কণ্ঠে কণ্ঠ মিলিয়ে শিক্ষার্থীরাও যাদু দেখিয়েছে তাদের কন্ঠে।

আরও

বরিশাল আদালতের প্রধান ফটকের সামনে বোমা বিস্ফোরণ

বরিশাল আদালতের প্রধান ফটকের সামনে বোমা বিস্ফোরণ

সেই মহান শিক্ষাগুরুর নিকট থেকে শিক্ষা নিয়ে এলাকার অনেক শিক্ষার্থী আজ বড় বাড়িতে থাকেন আর চড়েন বিলাশবহুল গাড়িতে। কিন্তু সেই শিক্ষাগুরু আজ জীবনের শেষ সময়ে এসে নিজের বিদ্যাপীঠে শিক্ষার্থীদেরকে শেখানো সেই মহামূল্যবান বাণীর নিকট পরাজিত হয়ে সহায়-সম্বলহীন জীবন-জাপন করছেন।

শ্রেণিকক্ষের ব্লাকবোর্ডের চকের আঁচড়ে যে হাত শিক্ষার্থীদের আশা জাগিয়েছে। সেই হাত আজ  দু’মুঠো ভাতের জন্য অন্যের নিকট পাততে হয়। নাম মুজিবুর রহমান মন্ডল। বয়স ৮০। তিনি দিনাজপুর জেলার বিরামপুর উপজেলার ২নং মুকুন্দপুর ইউনিয়নের পটুয়াকোল গ্রামের মৃত ছলিম উদ্দিন মন্ডলের ছেলে। 

আরও

রাঙ্গামাটির ৩০০ দুর্গম বিদ্যালয়ে সোলার প্যানেল বসানোর পরিকল্পনা

রাঙ্গামাটির ৩০০ দুর্গম বিদ্যালয়ে সোলার প্যানেল বসানোর পরিকল্পনা
শিক্ষকপান্তামানবেতর
https://enews71.com/storage/ads/01KTB48CFAEJRYTN4T9G053ER9.png

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

জানা গেছে, শিক্ষক মুজিবুর রহমান ১৯৮০ সালে জেলার ফুলবাড়ি উপজেলার বলিভদ্রপুর দাখিল মাদ্রাসায় কারি মৌলবী পদে ৩’শ টাকার বেতনের চাকরি নিয়েছিলেন। দীর্ঘ ৩৪ বছর চাকরি করে ২০১৪ সালে সেই চাকরি থেকে অবসর নেন।

চাকরি থেকে অবসরকালে সরকারি তহবিল থেকে যা পেয়েছিলেন তা দিয়ে ব্যাংক ঋণের অংশবিশেষ পরিশোধ ও মেয়ের বিয়ের খরচ করতে গিয়ে “নুন আনতে পান্তা ফুরানো”র দশা নেমে এসেছে শিক্ষক মুজিবুর রহমানের জীবনে। বর্তমানে তার নিজের কোনো জমাজমি নেই।

শেষ সম্বল বলতে পৈত্রিকসূত্রে পাওয়া ১২ শতক জমি। সেটিও মোহরানা হিসেবে প্রিয় স্ত্রীকে অর্ধেক আর বাকি অর্ধেক লিখে দিয়েছেন তার একমাত্র ছেলে আবুল কালাম আজাদ (৩৬)কে। 

স্ত্রী, এক ছেলে ও তিন মেয়ের সুখের জন্য জীবনের অঙ্ক মেলাতে গিয়ে নিজের হিসেবের খাতাটি কখন যে শুণ্য হয়েছে খেয়াল করেননি মুজিবুর রহমান। এখন নিজেই হয়েছেন সম্বলহীন। স্ত্রীকে নিয়ে টিনের ছাউনি দেয়া এক ঝুঁপড়ি ঘরেই থাকেন।

শুধু তাই নয়, তার সংসারে অভাব-অনটন যখন নিত্যসঙ্গী তখনও তার মাথার উপর এক লক্ষ টাকারও বেশি ব্যাংক ঋণ চেপে রয়েছে। এ বিশাল ঋণ কীভাবে শোধ দেবে এই চিন্তায় তিনি মাঝেমধ্যে ভেঙে পড়েন বয়সের ভারে নুয়ে পড়া মুজিবুর রহমান। 

তার একমাত্র ছেলে আবুল কালাম আজাদ (৩৬) রাজমিস্ত্রির কাজে অন্যের বাড়িতে শ্রম দেন। স্ত্রী ও দুই সন্তান নিয়ে তারও অভাবের সংসারে চলে নিত্য টানাপোড়ন। গত কয়েকমাস আগে মুজিবুর রহমান নিজেই পেটের ক্ষুধার  জন্য দু’মুঠো ভাতের ব্যবস্থা করতে শুক্রবার করে এলাকার বিভিন্ন মসজিদে-মসজিদে গিয়ে সাহায্যের জন্য হাত পাততেন।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

একজন ভালো শিক্ষক হিসেবে বিভিন্ন এলাকায় তার জনপ্রিয়তা থাকায় অনেকেই তার জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দিতেন। কিন্তু কয়েক সপ্তাহ হলো তার দুই হাত-পায়ে প্রচন্ড ব্যথার কারণে তিনি আর বাহিরে চলাফেরা করতে পারছেন না। এছাড়া করোনা ভাইরাসের কারণে দেশে লকডাউন ঘোষণায় তিনি অনেকটাই অসহায় হয়ে পড়েছেন।

একদিকে পেটের জন্য ভাতের যোগান অন্যদিকে শরীরে বাসাবাধা তীব্র ব্যথা ও রক্তে হাই প্রেসার এর চিকিৎসা খরচ মেটানো এখন আকাশ-কুসুম কল্পনা!

বিরামপুরে কথা হয় অবসরপ্রাপ্ত মাদ্রাসা শিক্ষক মুজিবুর রহমান মন্ডলের সাথে। সংসারে অভাবের কথা বলতে গিয়ে তিনি ভাঙ্গা ভাঙ্গা কন্ঠে বলেন, “ বাবা যখন গায়ে শক্তি ছিল তখন বাড়ি থেকে প্রায় ৭ কিলোমিটার দূরে সাইকেল চালিয়ে মাদ্রাসায় চাকরি করেছি।

অবসর নেয়ার পর থেকেই রোগে-শোকে আর আগের মত চলাফেরা করতে পারি না। নিজের কোনো জমাজমি নাই। এখন আমার কোনো আয়-রোজগার নাই, তার উপর আবার ব্যাংক ঋণের বোঝা। এসব মনে পড়লে খুব অসুস্থ হয়ে পড়ি। আল্লাহর দয়ায় কোনোমতে বেঁচে আছি"। 

একই গ্রামের বাসিন্দা ইউসুফ আলী মাস্টার বলেন, “মুজিবুর রহমান একজন অত্যন্ত ভাল মানুষ। চাকরি থেকে অবসর নেয়ার পর তিনি আর্থিক অনটনে অনেকটাই অসহায় পড়েছেন। উপজেলা প্রশাসনের নিকট অনুরোধ করছি, অবসরপ্রাপ্ত শিক্ষক মুজিবুর রহমানের মত একজন ভূমিহীন ও অসহায় মানষকে সরকার থেকে মুজিব শতবর্ষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে একটি বাড়ি দেয়ার ব্যবস্থা করা হলে তার জন্য খুবই ভালো হতো। 

বিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পরিমল কুমার সরকার বলেন, “আমাদের সমাজে একজন মানুষ গড়া কারিগরের জীবনের শেষ সময়ে এসে এরকম ঘটনা অত্যন্ত দুঃখজনক যা আমাদের কারো কাম্য নহে"। এই মুহূর্তে সরকার থেকে শিক্ষক মুজিবুর রহমান মন্ডলের জন্য আর্থিক সহযোগিতা দেয়ার সুযোগ নেই।

তবে সরকারিভাবে আশ্রয়ণ প্রকল্পের মাধ্যমে বাড়ি করে দেয়ার বরাদ্দ আসলে তার জন্য বিষয়টি বিবেচনায় রাখা হবে। এছাড়াও অন্য কোনোভাবে সরকারি সুযোগসুবিধা দেয়ার সুযোগ থাকলে তা অবশ্যই তাকে দেয়ার চেষ্টা করা হবে।

#ইনিউজ৭১/জিয়া/২০২১

সর্বশেষ সংবাদ

হরমুজ নিয়ে অনিশ্চয়তায় বিশ্ববাজারে ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের দাম

হরমুজ নিয়ে অনিশ্চয়তায় বিশ্ববাজারে ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের দাম

মুক্তিযুদ্ধবিরোধীদের আর সুযোগ দেবে না জনগণ: রিজভী

মুক্তিযুদ্ধবিরোধীদের আর সুযোগ দেবে না জনগণ: রিজভী

সিলেটের বাসায় স্বামী-স্ত্রীসহ তিনজনের মরদেহ উদ্ধার

সিলেটের বাসায় স্বামী-স্ত্রীসহ তিনজনের মরদেহ উদ্ধার

হরমুজ প্রণালি পুরোপুরি নিয়ন্ত্রণে, দাবি ট্রাম্পের

হরমুজ প্রণালি পুরোপুরি নিয়ন্ত্রণে, দাবি ট্রাম্পের

বুধবার পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, অন্ধকারে ঢাকবে পৃথিবীর যেসব অঞ্চল

বুধবার পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, অন্ধকারে ঢাকবে পৃথিবীর যেসব অঞ্চল

এ সম্পর্কিত আরও পড়ুন

সিলেটের বাসায় স্বামী-স্ত্রীসহ তিনজনের মরদেহ উদ্ধার

সিলেটের বাসায় স্বামী-স্ত্রীসহ তিনজনের মরদেহ উদ্ধার

সিলেট নগরীর রায়নগর মিতালি আবাসিক এলাকার একটি বাসা থেকে স্বামী-স্ত্রীসহ তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১২ আগস্ট) সকাল ৯টার দিকে মিতালি আবাসিক এলাকার ১১১ নম্বর বাসা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। নিহতরা হলেন ওই বাসার বাসিন্দা হাজী আব্দুস সত্তার মিয়া, তার স্ত্রী এবং তাদের গৃহপরিচারিকা। স্থানীয় সূত্রে জানা গেছে, আব্দুস সত্তার মিয়ার বয়স ৮২ বছর। তার স্ত্রীর বয়স ৭২

গ্রাহকের অসন্তোষে বিদ্যুৎ স্থাপনার নিরাপত্তা চাইল পল্লী বিদ্যুৎ

গ্রাহকের অসন্তোষে বিদ্যুৎ স্থাপনার নিরাপত্তা চাইল পল্লী বিদ্যুৎ

নীলফামারীর ডোমারে ঘন ঘন ও দীর্ঘ সময়ের লোডশেডিং নিয়ে গ্রাহকদের মধ্যে অসন্তোষ দেখা দেওয়ার পর বিদ্যুৎ স্থাপনা ও কর্মীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ। গুরুত্বপূর্ণ বিদ্যুৎ স্থাপনাগুলোতে নিরাপত্তা বাড়ানো এবং রাতে নিয়মিত পুলিশ টহলের ব্যবস্থা করতে ডোমার থানায় লিখিত আবেদন করেছে নীলফামারী পল্লী বিদ্যুৎ সমিতির ডোমার জোনাল অফিস। মঙ্গলবার ১১ জুলাই রাতে ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হাবিবুল্লাহ

বরিশাল আদালতের প্রধান ফটকের সামনে বোমা বিস্ফোরণ

বরিশাল আদালতের প্রধান ফটকের সামনে বোমা বিস্ফোরণ

বরিশাল জেলা ও দায়রা জজ আদালতের প্রবেশের প্রধান ফটকের সামনে বোমার বিস্ফোরণ ঘটানো হয়েছে। বুধবার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন আদালত পুলিশের পরিদর্শক আনোয়ার হোসেন। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তি আদালতের প্রধান ফটকের সামনে একটি বোমার বিস্ফোরণ ঘটিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। বিস্ফোরণের সময় বিকট শব্দ হয় এবং মুহূর্তের মধ্যে চারদিকে ধোঁয়া ছড়িয়ে পড়ে। হঠাৎ বিস্ফোরণের

ছেলের সঙ্গে এসএসসি দিয়ে মা-ছেলে পেলেন জিপিএ-৫

ছেলের সঙ্গে এসএসসি দিয়ে মা-ছেলে পেলেন জিপিএ-৫

সংসারের দায়িত্ব সামলে ছেলের সঙ্গে একই সময়ে এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে জিপিএ-৫ অর্জন করেছেন রাজশাহীর সাদিয়া বেগম। আর তার ছেলে পেয়েছে গোল্ডেন জিপিএ-৫। মা-ছেলের এমন সাফল্যে পরিবার ও এলাকাজুড়ে আনন্দের পরিবেশ তৈরি হয়েছে। সাদিয়া বেগম রাজশাহী নগরীর রাজপাড়া থানার বসিলা এলাকার বাসিন্দা। প্রায় ১৯ বছর আগে বিয়ের পর পারিবারিক ও সংসারের নানা দায়িত্বে তার পড়াশোনায় ছেদ পড়ে। দীর্ঘ প্রায় ১৭ বছর

রাঙ্গামাটির ৩০০ দুর্গম বিদ্যালয়ে সোলার প্যানেল বসানোর পরিকল্পনা

রাঙ্গামাটির ৩০০ দুর্গম বিদ্যালয়ে সোলার প্যানেল বসানোর পরিকল্পনা

রাঙ্গামাটি জেলার ১০টি উপজেলায় বিদ্যুৎবিহীন ৩৮৯টি বিদ্যালয় রয়েছে। এর মধ্যে প্রায় ৩০০টি বিদ্যালয় অতি দুর্গম পাহাড়ি এলাকায় অবস্থিত। এসব বিদ্যালয়ে বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপনের পরিকল্পনা করছে সরকার। বিদ্যুৎ সংযোগের সুব্যবস্থা হলে দুর্গম এলাকার বিদ্যালয়গুলোতে মানসম্মত শিক্ষা নিশ্চিত করার পাশাপাশি শিক্ষার্থীদের আধুনিক শিক্ষার সুযোগ বাড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের নবায়নযোগ্য জ্বালানি অধিশাখার কর্মকর্তারা

জনপ্রিয় সংবাদ

গোপালপুরে ১,৫০০ মিটার অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ, আগুনে ধ্বংস

গোপালপুরে ১,৫০০ মিটার অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ, আগুনে ধ্বংস

ফেসবুক বিজ্ঞাপনের বিল পরিশোধে বিকাশ যুক্ত করার উদ্যোগ মেটার

ফেসবুক বিজ্ঞাপনের বিল পরিশোধে বিকাশ যুক্ত করার উদ্যোগ মেটার

জন্মের পর অন্য পরিবারের কাছে চলে গিয়েছিলেন রানি মুখার্জি

জন্মের পর অন্য পরিবারের কাছে চলে গিয়েছিলেন রানি মুখার্জি

পশ্চিমবঙ্গে শব্দদূষণ রোধে মসজিদ থেকে মাইক অপসারণ শুরু

পশ্চিমবঙ্গে শব্দদূষণ রোধে মসজিদ থেকে মাইক অপসারণ শুরু

শীর্ষ মাদক কারবারিদের তালিকা হচ্ছে, কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর

শীর্ষ মাদক কারবারিদের তালিকা হচ্ছে, কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর