শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬৩১ শ্রাবণ, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

বাংলাদেশ

মসজিদ ভাঙ্গার অভিযোগ সভাপতি ও সেক্রেটারীর বিরুদ্ধে

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৬ মার্চ ২০২১, ১৪:২৯

শেয়ার করুনঃ
মসজিদ ভাঙ্গার অভিযোগ সভাপতি ও সেক্রেটারীর বিরুদ্ধে

জয়পুরহাটের পাঁচবিবিতে পূর্ব শত্রুতার জের ধরে ৬৩ বছরের পুরাতন মসজিদ ভাঙ্গার অভিযোগ মসজিদ কমিটির সভাপতি ও সেক্রেটারীর বিরুদ্ধে। উপজেলার ধরঞ্জী ইউনিয়নের সমসাবাদ গ্রামে এই ঘটনা ঘটে।

আরও

গ্যাস সংকটে জামালপুরে সিএনজি চালকদের মহাসড়ক অবরোধ

গ্যাস সংকটে জামালপুরে সিএনজি চালকদের মহাসড়ক অবরোধ

এদিকে মসজিদ কমিটির সভাপতি ও সেক্রেটারীর দাবী করছেন মসজিদটির সম্প্রসারণের করার জন্য ভাঙ্গা হয়েছে। মসজিদের মুসল্লীরা বলছেন,পারিবারিক কলহ ও পূর্ব শত্রুতার কারনে মসজিদ কমিটির সভাপতি ও সেক্রটারী একক সিন্ধান্তে এটি করছেন। 

মসজিদের মুলভবন ভেঙ্গে বাদ দিয়ে অন্যত্র স্থানান্তর নিয়ে দু’পক্ষের মধ্যে চরম অন্তোষ বিরাজ করছে। এত করে ঐ মসজিদের মুসল্লীদের মধ্যে বড় ধরণের সংঘর্ষের ঘটতে পারে। 

আরও

সীতাকুণ্ডে জাহাজভাঙা কারখানায় বিষাক্ত গ্যাসে নিহত বেড়ে ৮

সীতাকুণ্ডে জাহাজভাঙা কারখানায় বিষাক্ত গ্যাসে নিহত বেড়ে ৮

অভিযোগে সূত্রে জানা যায়,ভারত থেকে উঠে এসে অত্র এলাকার হিন্দু লোকজনের সাথে জায়গা বদল করে আনুমানিক ১৯৫৭ সালে সমসাবাদ পূর্ব মধ্যপাড়ার সামছুল হক মুন্সির মৌখিক দানকৃত স্থানে কিছু লোকজন নামাজ আদায় করতেন। এভাবে দীর্ঘদিন চলার পর মসজিদ ঘরটির বৈধ্যতার জন্য দাতা সামছুল হক মুন্সী সমসাবাদ মৌজায় সাবেক ৯৬৩ দাগে ১৯৮২ সালে

জয়পুরহাট
https://enews71.com/storage/ads/01KTB48CFAEJRYTN4T9G053ER9.png

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

১.৫ শতক জমি মসজিদের নামে দান করেন। উক্ত দানমূলে পরবর্তীতে সমসাবাদ মৌজায় ৬ নং খতিয়ানে ১৫২৪ দাগে মসজিদের নামে ২ শতক জমি  আর এস রেকর্ড হয়। কিন্তুু আর এস রেকর্ডের নকশায় মসজিদ ভবনটি যেখানে অবস্থিত সেখানে নকশা না করে মসজিদ ঘরটির পুর্ব পার্শ্বে নকশা করা হয়।

আবার ভুলবশত নকশায় ২ শতক জমির জায়গায় প্রায় ৪ শতকের ম্যাপ হওয়ায় বাকি ২ শতক  ১৫২৩ দাগে আর এস রেকর্ডের আবুল কাশেমের নিকট হতে ক্রয়সূত্রে মালিক মৃত কুরছিয়া বেগমের ছেলে রুকুনুজ্জামানের দখলকৃত জমির মধ্যে ঢুকে যায়। কিন্তু ১৫২৪ দাগে মসজিদের নামে রেকর্ডকৃত জমি ২ শতক মসজিদ সংলগ্ন মসজিদের দখলে আছে । 

সরেজমিনে গিয়ে দেখা যায়, মসজিদের মূল  ভবনের স্থানটি আছে এক স্থানে আর নকশায় অন্তর্ভূক্ত হয় ভবনের পূর্ব পাশে। সেক্ষেত্রে মসজিদ ভবনটি স্থানান্তর করার কোন বিধান না থাকায় দাতা সামছুল হক তার বাড়ির সামনে সাইড উল্লেখ করে ১৫২৩ তার নামে আর এস খতিয়ানে ১৭ শতকের মধ্য হতে

এবং দলিলের চৌহদ্দি উল্লেখ করে বর্তমানে যেখানে মসজিদের মূল ভবনটি অবস্থান করছে সেখানে সমসাবাদ মৌজায় ২০০৭ সালে ১৫২৩ দাগে  ৪.৫০ শতক জমি দান করেন। এর ফলে মসজিদ তৈরি হয় ১৯৫৭ সালে এবং মসজিদ যেখানে ছিল বর্তমানে সেখানেই অবস্থান করছে। সেটি মসজিদ কমিটির

সভাপতি,সেক্রেটারী তোয়াক্কা না করে জনৈক কুরছিয়া বেগমের ২১ বছর ধরে দখলকৃত সম্পত্তিতে মসজিদ সম্প্রসারণের অজুহাত দেখিয়ে তার লাগানো বিভিন্ন প্রজাতির গাছপালা ও বাঁশের বেড়া জোর পূর্বক অপসারণ করেন। এরপর সভাপতি ও সেক্রটারী এলাকায় প্রচার করেন,কুরছিয়া বেগমের জমি মসজিদের অংশে ঢুকে যাওয়ায় সেই জমি তার ছেলেরা দাবী করায় মসজিদের মূল ভবন ভেঙ্গে ফেলা হচ্ছে।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

ব্যক্তিগত ও পারিবারিক বিরোধের জের ধরে মসজিদ কমিটির সভাপতি ও সেক্রেটারী অন্য সদস্যদের মাঝে কোনরুপ আলোচনা ও রেজুলেশন ছাড়াই নিজেদের ব্যক্তিগত স্বার্থ চারিতার্থ করার হীন মানসিকতার প্রতিশোধ পরায়ন

হয়ে একক সিদ্ধান্তে মসজিদের মূল অংশ ভেঙ্গে ফেলা হচ্ছে বলে মসজিদের মুসল্লীরা অভিযোগ করেন। মসজিদের জমি সংক্রান্ত জটিলতার বিষয়টি সমাধানের প্রস্তাব দিলেও সভাপতি ও সেক্রটারী তা আমলে নিচ্ছে না বলে দাতা পরিবারের অভিযোগ।

এবিষয়ে মসজিদ কমিটির সাধারণ সম্পাদক আব্দুল আজিজের নিকট জানতে চাইলে তিনি বলেন, আমরা মসজিদ ভবনটি ভাঙ্গতে চাইনি, কিন্তুু তারা ভাঙ্গতে বাধ্য করেছে। তবে মসজিদ ভাঙ্গার বিষয়ে কমিটির রেজুলেশন আছে কিনা তা দেখতে চাইলে তিনি তা দেখাতে পারেননি। 

সভাপতি আইনুল হক বলেন,আমরা মসজিদের জায়গায় নতুন ভবন তৈরীর জন্য ভিত্তি স্থাপন করার সময় তারা বাধা দেয়। ফলে জটিলতা সৃষ্টি হয়। 

স্থানীয় ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা বলেন,ব্যক্তিগত প্রতিহিংসার কারনে মসজিদ কমিটির সভাপতি ও সেক্রেটারী মসজিদটি ভেঙ্গেছে। মসজিদটি ভাঙ্গার কোন প্রয়োজন ছিল না। 

এদিকে আল জামিয়াতুল ইসলামিয়া আল আজীজিয়া বাংলাহিলি হাকিমপুর মাদ্রাসার ফতোয়া বিভাগের অভিমত কোন স্থানে মালিকের অনুমতিক্রমে একবার মসজিদ নির্মাণ হয়ে কেয়ামত পর্যন্ত তা মসজিদ হিসাবেই বহাল থাকবে। ঐ স্থানে মসজিদ থাক বা ঘর থাক শরিয়তের দৃষ্টিতে তা মসজিদ হিসাবেই গণ্য হবে। ওই স্থান রদবদল বা কাউকে হিবাদান করা বা বিক্রি করা কোন অবস্থাতেই জায়েজ নেই বলে অভিমত প্রকাশ করেন। 

৬৩ বছরের পুরাতন মসজিদ ভবনটির মূল অংশ ভেঙ্গে অন্যত্র স্থানান্তর ও সম্প্রসারণ নিয়ে জটিলতা সৃষ্টি  তৈরী হওয়াই দাতা পরিবারের সদস্যদের মসজিদের মূল অংশটি অক্ষুন্ন রেখে মসজিদটি সম্প্রসারণের দাবী জানিয়েছেন। বিষয়টি নিয়ে উভয় পক্ষ বিভিন্ন দপ্তরে অভিযোগ দাখিল করেছেন।

 

এবিষয়ে পাঁচবিবি থানার ওসি (তদন্ত) সাইদুর রহমান বলেন, উভয় পক্ষের মধ্যে একটি আপস মিমাংসা করা হয়েছে। তারপরও কেন ঝামেলা হচ্ছে তা তার জানা নেই বলেও জানিয়েছেন তিনি।

জনপ্রিয় সংবাদ

মুক্তিযুদ্ধবিরোধীদের আর সুযোগ দেবে না জনগণ: রিজভী

মুক্তিযুদ্ধবিরোধীদের আর সুযোগ দেবে না জনগণ: রিজভী

সিলেটের বাসায় স্বামী-স্ত্রীসহ তিনজনের মরদেহ উদ্ধার

সিলেটের বাসায় স্বামী-স্ত্রীসহ তিনজনের মরদেহ উদ্ধার

হরমুজ নিয়ে অনিশ্চয়তায় বিশ্ববাজারে ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের দাম

হরমুজ নিয়ে অনিশ্চয়তায় বিশ্ববাজারে ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের দাম

হরমুজ প্রণালি পুরোপুরি নিয়ন্ত্রণে, দাবি ট্রাম্পের

হরমুজ প্রণালি পুরোপুরি নিয়ন্ত্রণে, দাবি ট্রাম্পের

বুধবার পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, অন্ধকারে ঢাকবে পৃথিবীর যেসব অঞ্চল

বুধবার পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, অন্ধকারে ঢাকবে পৃথিবীর যেসব অঞ্চল

সর্বশেষ সংবাদ

সীতাকুণ্ডে জাহাজভাঙা কারখানায় গ্যাসে ৯ শ্রমিকের মৃত্যু

সীতাকুণ্ডে জাহাজভাঙা কারখানায় গ্যাসে ৯ শ্রমিকের মৃত্যু

২৫০ দিন সমুদ্রে, মধ্যপ্রাচ্যে মার্কিন নাবিকদের জীবন নিয়ে উদ্বেগ

২৫০ দিন সমুদ্রে, মধ্যপ্রাচ্যে মার্কিন নাবিকদের জীবন নিয়ে উদ্বেগ

সীতাকুণ্ডে জাহাজভাঙা কারখানায় বিষাক্ত গ্যাসে নিহত বেড়ে ৮

সীতাকুণ্ডে জাহাজভাঙা কারখানায় বিষাক্ত গ্যাসে নিহত বেড়ে ৮

ঝিনাইদহে মাদকাসক্ত ছেলের হাতে মা খুন, আটক

ঝিনাইদহে মাদকাসক্ত ছেলের হাতে মা খুন, আটক

নিউরো চিকিৎসায় নতুন দিগন্ত, শয্যা বাড়ছে আরও পাঁচশ

নিউরো চিকিৎসায় নতুন দিগন্ত, শয্যা বাড়ছে আরও পাঁচশ

এ সম্পর্কিত আরও পড়ুন

সীতাকুণ্ডে জাহাজভাঙা কারখানায় বিষাক্ত গ্যাসে নিহত বেড়ে ৮

সীতাকুণ্ডে জাহাজভাঙা কারখানায় বিষাক্ত গ্যাসে নিহত বেড়ে ৮

চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারিতে জাহাজভাঙা কারখানায় স্ক্র্যাপ জাহাজের ট্যাংকে থাকা বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে আট শ্রমিক নিহত হয়েছেন। শুক্রবার (১৪ আগস্ট) সকাল ৯টার দিকে ভাটিয়ারি ইউনিয়নের স্টেশন রোড এলাকার ফেরদৌস স্টিল নামের কারখানায় এ দুর্ঘটনা ঘটে। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক ইশতিয়াক রহমান জানান, কারখানা থেকে দুই দফায় সাতজনকে হাসপাতালে আনা হয়। তাঁদের মধ্যে ছয়জনকে মৃত অবস্থায় আনা হয়েছে। মরদেহগুলো হাসপাতালের

ঝিনাইদহে মাদকাসক্ত ছেলের হাতে মা খুন, আটক

ঝিনাইদহে মাদকাসক্ত ছেলের হাতে মা খুন, আটক

ঝিনাইদহের মহেশপুরে মাদকের টাকা চাওয়াকে কেন্দ্র করে শখের বানু (৫৭) নামে এক নারীকে তাঁর ছেলে গলা কেটে হত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিহতের ছেলে ইখলাসুর রহমানকে আটক করেছে পুলিশ। শুক্রবার ভোররাতে উপজেলার পশ্চিমপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, ইখলাসুর রহমান মাদক সেবনে আসক্ত ছিলেন। মাদক কেনার টাকা নিয়ে প্রায়ই তাঁর সঙ্গে মা শখের বানুর কথা-কাটাকাটি হতো।

হিলিতে মাদক নিয়ন্ত্রনে পুলিশের সাঁড়াশি অভিযান, ৭ মাসে ৪৫২ জন আটক

হিলিতে মাদক নিয়ন্ত্রনে পুলিশের সাঁড়াশি অভিযান, ৭ মাসে ৪৫২ জন আটক

দিনাজপুরের সীমান্তবর্তী হিলিতে মাদকের বিস্তার ঠেকাতে সাঁড়াশি অভিযান শুরু করেছে পুলিশ। শুধু মাদক বহনকারী ও সেবনকারীদের আটক নয়, মাদকের নেপথ্যে থাকা সরবরাহকারী ও ব্যবসায়ীদের চিহ্নিত করতেও নজরদারি জোরদার করা হয়েছে। পুলিশের এমন তৎপরতাকে স্বাগত জানিয়েছে স্থানীয় সচেতন মহল। তাদের দাবি, মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিত চালিয়ে যেতে হবে। হাকিমপুর থানা সূত্রে জানা গেছে, গত বছরের ৮ ডিসেম্বর থেকে চলতি বছরের

টাকা-স্বর্ণের লোভেই ফরিদা ইয়াসমিনকে হত্যা: তদন্ত কর্মকর্তা

টাকা-স্বর্ণের লোভেই ফরিদা ইয়াসমিনকে হত্যা: তদন্ত কর্মকর্তা

কুমিল্লার দেবীদ্বারে আলোচিত ফরিদা ইয়াসমিন হত্যাকাণ্ডে টাকা-পয়সা ও স্বর্ণালংকারের লোভই হত্যার মূল কারণ বলে জানিয়েছেন মামলার তদন্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক সাগর বড়ুয়া। বুধবার (১৩ আগস্ট) দিবাগত রাতে তিনি এ তথ্য জানান। হত্যাকাণ্ডের পঞ্চম দিনে ঘাতক হিসেবে গ্রেপ্তার লাইলী আক্তারের তিন দিনের রিমান্ড শেষ হয়। বুধবার (১২ আগস্ট) দুপুরে তাকে আদালতে হাজির করা হলে বিচারকের কাছে হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করে

গ্যাস সংকটে জামালপুরে সিএনজি চালকদের মহাসড়ক অবরোধ

গ্যাস সংকটে জামালপুরে সিএনজি চালকদের মহাসড়ক অবরোধ

জামালপুরে চাহিদামতো সিএনজি গ্যাস সরবরাহ এবং আরও একটি ফিলিং স্টেশন নির্মাণের দাবিতে মহাসড়ক অবরোধ করেছেন সিএনজিচালিত অটোরিকশা চালকরা। বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকাল ৮টার দিকে শহরের বাইপাস এলাকায় জাবেদ ফিলিং স্টেশনের সামনে জামালপুর-টাঙ্গাইল-ঢাকা মহাসড়ক অবরোধ করেন তারা। এতে মহাসড়কে ছোট-বড় ও দূরপাল্লার যান চলাচল বন্ধ হয়ে যায়। চালকরা জানান, গ্যাস সংকটের কারণে প্রায় দুই মাস ধরে তারা চাহিদামতো সিএনজি গ্যাস পাচ্ছেন না।