বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬২৬ ভাদ্র, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

বাংলাদেশ

অন্যের জমিতে থাকেন বীর মুক্তিযোদ্ধা, ছেলে চালায় রিকশা

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১১ মার্চ ২০২১, ১৫:২৫

শেয়ার করুনঃ
অন্যের জমিতে থাকেন বীর মুক্তিযোদ্ধা, ছেলে চালায় রিকশা

স্বাধীনতার ৫০ বছর পরেও গাইবান্ধার সাঘাটা উপজেলার বীর মুক্তিযোদ্ধা রহমত উল্লাহ থাকেন অন্যের জায়গায়। চলেন ধার-দেনা করে। সরকারি সম্মানীর টাকায় জোড়াতালি দিয়ে চলছে সংসার। তার চিকিৎসা খরচ ও পরিবারের চাহিদা মেটাতে একমাত্র ছেলেকে রিকশা চালাতে হয়। তিন যুগ আগে সরকারিভাবে জমি দেয়া হলেও তা এখন প্রভাবশালীদের দখলে। তাই নিজের বসতভিটা না থাকায় পরের জমিতে টিনশেড ঘরে মানবেতর জীবনযাপন করছে এই বীর মুক্তিযোদ্ধার পরিবার।

গাইবান্ধার সাঘাটা উপজেলার উপজেলার রামনগর গ্রামের বাসিন্দা মুক্তিযোদ্ধা রহমত উল্লাহ। ১৯৬৫ সালে এসএসসি পাস করেন। গানের প্রতি ছিল তার অনেক টান। সেই সময় সরকারি বিভিন্ন অনুষ্ঠানে গান করতেন। তিনি গানকে যেমন ভালোবাসতেন তেমন ভালোবাসতেন জন্মভূমিকে।

আরও

হাকিমপুরে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

হাকিমপুরে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

জন্মভূমির প্রতি এই টান থেকেই ১৯৭১ সালে দেশ রক্ষার জন্য মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন। বাংলাদেশ আজ স্বাধীন। তবে দেশ স্বাধীনের ৫০ বছর অতিক্রান্ত হলেও এখনো নিজস্ব বসতবাড়ি জোটেনি এই বীর মুক্তিযোদ্ধার। সংসারে অভাব-অনটনের কারণে ছেলেমেয়েদের লেখাপড়া করাতে পারেননি। তাই তাদের কপালেও জোটেনি মুক্তিযোদ্ধা কোটায় সরকারি চাকরি।

মুক্তিযোদ্ধা রহমত উল্লাহ বলেন, ‘১৯৬৫ সালে এসএসসি পাস করি। মনে আশা ছিল চাকরি করব। কিন্তু সেসময় দেশের পেক্ষাপটে চাকরির সুযোগ পাওয়ার আগেই শুরু হয় যুদ্ধ। মুক্তিযুদ্ধে অংশগ্রহণের পরে পাকহানাদার বাহিনী আমার বাড়িতে তল্লাশি চালিয়ে আমার এসএসসি পাসের সনদসহ যাবতীয় কাগজ নিয়ে যায়।

আরও

পটুয়াখালীতে নলকূপ বসাতেই বের হচ্ছে গ্যাস, আগুন দেখতে ভিড়

পটুয়াখালীতে নলকূপ বসাতেই বের হচ্ছে গ্যাস, আগুন দেখতে ভিড়
গাইবান্ধা
https://enews71.com/storage/ads/01M1TJ1Y03SG5Y5HBJA4PJG3XC.PNG

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

এজন্য দেশ স্বাধীনের পরেও আমি আর চাকরির সুজোগ পাইনি। স্বাধীনতার পরে ১৯৮৬ সালে এরশাদ সরকারের শাসনামলে সরকারিভাবে ভাঙ্গালী নদীর চরে আমাকে সরকারি ৬ বিঘা জমি দেয়া হয়। কিন্তু সেই জমির ওপর ছিল শকুনের চোখ। আমাকে ও আমার পরিবারকে হত্যার হুমকি দিয়ে সেই জমি এখনো প্রভাবশালীদের দখলে।’

তিনি বলেন, ‘স্থানীয় প্রভারশালীরা জোর করে জমি লিখে নিয়েছে আবার অনেকেই এই জমি জোরপূর্বক এখনো দখল করে রেখেছে। নিরূপায় হয়ে শ্বশুরবাড়ি এলাকায় এসে পরের জায়গায় একটি টিনশেড বাড়ি করেছি। সংসার চলছে টেনেটুনে। পাঁচ মেয়ে ও এক ছেলের কেউ সরকারি চাকরি পায়নি। ফলে একমাত্র ছেলেকে রিকশা-ভ্যান চালিয়ে সংসারের হাল ধরতে হয়েছে।’

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

মুক্তিযোদ্ধা রহমত উল্লাহর স্ত্রী আকিসা বেগম বলেন, ‘সরকারের কাছে আমার চাওয়ার কিছু নেই। তবে সরকারিভাবে যদি ঘরের ব্যবস্থা করে দিতো তাহলে আমরা সুখে-শান্তিতে বাঁচতে পারতাম।’রহমত উল্লাহর ছেলে মো বাবলু ইসলাম বলেন, ‘সরকারিভাবে দেয়া বাবাকে জমি রক্ষা করতে গিয়ে আমাকে প্রাণনাশের হুমকি দেয়া হয়েছে। আমরা বাধ্য হয়ে সেই জমি ছেড়ে দিয়ে এখন অন্যের জমিতে মানবেতর জীবনযাপন করছি।’

তিনি বলেন, ‘আমি মুক্তিযোদ্ধার ছেলে হয়ে রিকশা চালাতে গিয়ে কখনো মুক্তিযোদ্ধা বাবার পরিচয় দেই না। বাবার চিকিৎসা খরচসহ সংসার চালাতে মাকে অন্যের বাড়িতে কাজ করতে হয়। আমরা চাই সরকার আমাদের দিকে সুদৃষ্টি দিক।’

সাঘাটা উপজেলার কচুয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য (মেম্বার) মো হাবিবুর রহমান বলেন, ‘মুক্তিযোদ্ধা রহমত উল্লাহর জন্য যদি সরকারিভাবে ঘর দেয়া হতো তাহলে তার পরিবের দুঃখ-কষ্ট লাঘব হতো। একজন জনপ্রতিনিধি হিসেবে আমি সরকারের সুদৃষ্টি কামনা করছি যেন মুক্তিযোদ্ধা রহমত উল্লার পাশে সরকার থাকে।’

গাইবান্ধা জেলা মুক্তিযোদ্ধা কমান্ড সংসদের ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা গৌতম চন্দ্র মোদক বলেন, ‘মুক্তিযোদ্ধাদের যে কোনো সমস্যা সমাধানের জন্য আমরা নিরলসভাবে কাজ করছি। মুক্তিযোদ্ধা রহমত উল্যার পরিবারকে সার্বিক সহযোগিতার জন্য জেলা মুক্তিযোদ্ধা কামান্ড সবসময় পাশে থাকবে।

এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে গাইবান্ধা জেলা প্রশাসক মো আব্দুল মতিন জাগো নিউজকে বলেন, ‘মুক্তিযোদ্ধাদের সরকারিভাবে বসতবাড়ি দেয়া হচ্ছে। সংশ্লিষ্ট ইউএনও বরাবর আবেদন করলে হলে ওনাকে অবশ্যই বসতবাড়ি দেয়া হবে।’

সর্বশেষ সংবাদ

ফ্যাসিবাদের আমলে নারী-শিশুরাই বেশি নির্যাতিত হয়েছেন: রিজভী

ফ্যাসিবাদের আমলে নারী-শিশুরাই বেশি নির্যাতিত হয়েছেন: রিজভী

ট্রাকেই সিগারেট তৈরির কারখানা, পূর্ণাঙ্গ সরঞ্জাম জব্দ

ট্রাকেই সিগারেট তৈরির কারখানা, পূর্ণাঙ্গ সরঞ্জাম জব্দ

দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপের ধাক্কা, হেলপার নিহত

দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপের ধাক্কা, হেলপার নিহত

হাকিমপুরে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

হাকিমপুরে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

পটুয়াখালীতে নলকূপ বসাতেই বের হচ্ছে গ্যাস, আগুন দেখতে ভিড়

পটুয়াখালীতে নলকূপ বসাতেই বের হচ্ছে গ্যাস, আগুন দেখতে ভিড়

জনপ্রিয় সংবাদ

জানুয়ারিতে দুই পর্বে বিশ্ব ইজতেমার প্রাথমিক তারিখ ঘোষণা

জানুয়ারিতে দুই পর্বে বিশ্ব ইজতেমার প্রাথমিক তারিখ ঘোষণা

তিন দফা কমার পর ফের বাড়ল স্বর্ণের দাম

তিন দফা কমার পর ফের বাড়ল স্বর্ণের দাম

সায়েদাবাদে থাকবে শুধু সিটি বাস, আন্তঃজেলা যাবে কাঁচপুরে

সায়েদাবাদে থাকবে শুধু সিটি বাস, আন্তঃজেলা যাবে কাঁচপুরে

পুনর্বাসনের দাবিতে টঙ্গীতে মহাসড়ক অবরোধ বস্তিবাসীদের

পুনর্বাসনের দাবিতে টঙ্গীতে মহাসড়ক অবরোধ বস্তিবাসীদের

রাশিয়ার কড়া বার্তা, ইরান ছাড়বে না মস্কো

রাশিয়ার কড়া বার্তা, ইরান ছাড়বে না মস্কো

এ সম্পর্কিত আরও পড়ুন

ট্রাকেই সিগারেট তৈরির কারখানা, পূর্ণাঙ্গ সরঞ্জাম জব্দ

ট্রাকেই সিগারেট তৈরির কারখানা, পূর্ণাঙ্গ সরঞ্জাম জব্দ

খুলনায় দুই ট্রাক থেকে সিগারেট তৈরির মেশিন, ১ হাজার ২৭৫ কেজি কাটিং তামাকসহ বিপুল পরিমাণ সরঞ্জাম জব্দ করেছে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কর্তৃপক্ষ। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) জানিয়েছে, প্রাথমিক যাচাইয়ে জব্দ করা মালামাল দেখে সিগারেট উৎপাদনের জন্য মোটামুটি একটি পূর্ণাঙ্গ কারখানার সেটআপ বলে মনে হয়েছে। বুধবার এনবিআরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তি অনুযায়ী, মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে

দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপের ধাক্কা, হেলপার নিহত

দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপের ধাক্কা, হেলপার নিহত

গোপালগঞ্জে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে পিকআপের সজোরে ধাক্কায় প্রবীর (৪০) নামে ওই পিকআপের হেলপার নিহত হয়েছেন। বুধবার (৯ সেপ্টেম্বর) সকালে ঢাকা-খুলনা মহাসড়কের সদর উপজেলার বিজয়পাশা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মালেক আলী সরদার জানান, বিজয়পাশা এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কের ওপর একটি ট্রাক দাঁড়িয়ে ছিল। এ সময় ঢাকা থেকে গোপালগঞ্জগামী একটি পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা ট্রাকটির

হাকিমপুরে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

হাকিমপুরে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

নানা আয়োজনের মধ্য দিয়ে দিনাজপুরের হাকিমপুর হিলিতে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের হাকিমপুর উপজেলা ও পৌর শাখার আয়োজনে সংগ্রাম, গৌরব ও ঐতিহ্যের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। আজ বুধবার সকাল ৮টায় দলটির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাংলাহিলি বাজারস্থ দলীয় কার্যালয়ে জাতীয় সংগীত পরিবেশনের মধ্যে দিয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং প্রতিষ্ঠা বার্ষিকীর সূচনা করেন।  এসময় উপজেলা বিএনপি, মহিলা দল সহ বিভিন্ন অঙ্গ

পটুয়াখালীতে নলকূপ বসাতেই বের হচ্ছে গ্যাস, আগুন দেখতে ভিড়

পটুয়াখালীতে নলকূপ বসাতেই বের হচ্ছে গ্যাস, আগুন দেখতে ভিড়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার চরমোন্তাজ ইউনিয়নের নয়ারচর গ্রামে গভীর নলকূপ বসানোর পর পাশের একটি কূপ থেকে গ্যাসের মতো পদার্থ বের হচ্ছে। ওই পদার্থে দিয়াশলাই ধরাতেই আগুন জ্বলে উঠছে। প্রায় ২৫ দিন ধরে একই অবস্থা চলায় বিষয়টি দেখতে প্রতিদিনই সেখানে ভিড় করছেন স্থানীয়রা। স্থানীয় বাসিন্দা মোহাম্মদ কামাল প্রায় এক মাস আগে নিজের বাড়িতে গভীর নলকূপ বসান। এক রাত ও এক দিন ধরে নলকূপ

বরিশালে ময়লার স্তূপে মিলল দুই নবজাতকের মরদেহ

বরিশালে ময়লার স্তূপে মিলল দুই নবজাতকের মরদেহ

বরিশাল নগরীর একটি ময়লার স্তূপ থেকে এক ছেলে ও এক মেয়ের দুই নবজাতকের নিথর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে নগরীর ১৯ নম্বর ওয়ার্ডের বগুড়া রোডসংলগ্ন নতুন বাজার ফরেস্ট অফিসের সামনে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, বরিশাল সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মীরা ওই এলাকায় প্রতিদিনের মতো পরিচ্ছন্নতা কার্যক্রম চালাচ্ছিলেন। এ সময় তারা সেখানে দুটি প্লাস্টিকের