সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬১৪ বৈশাখ, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

বাংলাদেশ

প্রশাসনের মানবিকতায় সড়কে ঝড়ছে তাজা প্রাণ!

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ৩ মার্চ ২০২১, ১৩:৫২

শেয়ার করুনঃ
প্রশাসনের মানবিকতায় সড়কে ঝড়ছে তাজা প্রাণ!

বরিশালে দিন দিন বাড়ছে সড়ক দুর্ঘটনা। প্রতিদিনই কোন না কোন স্থানে সড়কে ঝড়ছে তাজা প্রাণ। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে দেখা যায়, সরকারি নিষেধাজ্ঞা উপেক্ষা করে মহাসড়কে থ্রি হুইলার, অটোরিক্সা ও অযান্ত্রিক যানবাহন চলাচল করায় দুর্ঘটনা বাড়ছে।

আরও

গোয়ালন্দে অভিভাবক বিশ্রামাগার ও হেল্প ডেস্ক পরিদর্শনে জেলা পরিষদ প্রশাসক

গোয়ালন্দে অভিভাবক বিশ্রামাগার ও হেল্প ডেস্ক পরিদর্শনে জেলা পরিষদ প্রশাসক

যদিও সড়কে দুর্ঘটনা কমিয়ে আনার লক্ষ্যে ২০১৫ সালে দেশের ২২টি মহাসড়কে ওই সকল যানবাহন চলাচল নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করে সরকার। তবে ওই নিষেধাজ্ঞা বাস্তবায়নে ধীরগতি, অশিক্ষিত ও অদক্ষ চালক, রাজনৈতিক সদিচ্ছার অভাব ও মানবিকতায় সড়কে তাজা প্রাণ ঝড়া রোধ করা যাচ্ছেনা বলে মত প্রকাশ করেন নিরাপদ সড়ক চাই (নিসচা)’র নেতৃবৃন্দ।

অপরদিকে পুলিশের পক্ষ বলা হচ্ছে, করোনার কারণে হার্ডলাইনে যেতে পারছেন না তারা। তবে ওইসব যানবাহন চলাচল বন্ধ করতে তাদের পক্ষ থেকে অভিযান ও প্রচার প্রচারণা অব্যাহত রয়েছে।সড়কে দুর্ঘটনা কমিয়ে নিরাপত্তা প্রতিষ্ঠার লক্ষ্যে ২০১৫ সালের ১ আগস্ট থেকে সারা দেশের মহাসড়কগুলোতে থ্রি হুইলার,

আরও

তিন কোটি টাকার স্লুইসগেট অচল, বিপাকে রাজনগরের কৃষক

তিন কোটি টাকার স্লুইসগেট অচল, বিপাকে রাজনগরের কৃষক
বরিশাল
https://enews71.com/storage/ads/01JR36BQSKCPE69WB8Z3TARXE3.jpg

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01JR3CX28Y9BM01PRE4TXCNDWF.jpg

অটোরিকশা ও অযান্ত্রিক যানবাহন (নছিমন, করিমন, ভটভটি) চলাচল নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করে সরকার। প্রথম দফায় ২২টি মহাসড়ক নির্ধারণ করে দেয়া হয়। যার মধ্যে ঢাকা-মাওয়া-কাওড়াকান্দি-ভাঙ্গা-বরিশাল-পটুয়াখালী মহাসড়ক ছিল। ঢাকা থেকে পটুয়াখালী পর্যন্ত ৩১৭ কিঃমিঃ মহাসড়ক রয়েছে। এই মহাসড়কে সরকারি নিষেধাজ্ঞাকে পাত্তা না দিয়ে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত থ্রি হুইলার (ইজিবাইক) ও মোটরচালিত রিকশা চলাচল করছে।

ওই সব যানবাহন ছাড়াও মহাসড়কে দূরপাল্লার পরিবহন, ভারি মালবাহী ট্রাক, পিকআপ, লোকাল বাস, মটরসাইকেল চলাচল করছে। আর দ্রুতগতির প্রতিযোগিতাতো থাকছেই। কখনো কখনো পুলিশের অভিযানের মুখে এগুলোর চলাচল সাময়িক বন্ধ থাকলেও অভিযান থেমে গেলে পরিস্থিতি ফিরছে আগের অবস্থায়। ফলে প্রতিদিনই কোন না কোন সড়কে দুর্ঘটনায় প্রাণ হারাচ্ছে মানুষ। 

নিরাপদ সড়ক চাই (নিসচা) কর্তৃক দুর্ঘটনার পরসিংখ্যান সূত্রে জানা গেছে, ২০২০ সালে বরিশাল বিভাগে মোট ২৪৪টি সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন ২৪৩ জন শিশুসহ নারী-পুরুষ। এতে আহত হয়েছেন ৪৫৭ জন। বরিশাল বিভাগে ২০২০ সালে সবচেয়ে আলোচিত ও মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে গত ৯ সেপ্টেম্বর বিকেলে।

ওইদিন ঢাকা-বরিশাল মহাসড়কের উজিরপুর উপজেলার আঁটিপাড়া এলাকায় মৃত নবজাতকের লাশ নিয়ে বাড়ি ফেরার পথে কাভার্ডভ্যান, অ্যাম্বুলেন্স ও যাত্রীবাহী বাসের ত্রিমুখী সংঘর্ষে নবজাতকের বাবাসহ একই পরিবারের পাঁচ সদস্য ও অ্যাম্বুলেন্স চালকের মর্মান্তিক মৃত্যু হয়। এর মধ্যে বরিশাল জেলায় ১০৪ সড়ক দুর্ঘটনায় ৯৩ জন নিহত ও আহত হয়েছেন ২৩৮ জন, ঝালকাঠিতে ২০ সড়ক দুর্ঘটনায় ১৮ জন নিহত ও আহত হয়েছেন ৬০ জন,

পিরোজপুরে ২০ সড়ক দুর্ঘটনায় ২২ জন নিহত ও আহত হয়েছেন ৯ জন, পটুয়ালীতে ৪২ সড়ক দুর্ঘটনায় ৪৩ জন নিহত ও আহত হয়েছেন ৪৬ জন, বরগুনায় ১৯ সড়ক দুর্ঘটনায় ২২ জন নিহত ও আহত হয়েছেন ৩১ জন, ভোলায় ৩৯ সড়ক দুর্ঘটনায় ৪৫ জন নিহত ও ৭৩ জন আহত হয়েছেন।

পরিসংখ্যান মতে, বিভাগের মধ্যে সবচেয়ে বেশি সড়ক দুর্ঘটনা ও প্রাণহানী হয়েছে বরিশাল জেলায়। বরিশাল জেলা পুলিশ মোঃ মারুফ হোসেন পিপিএম বলেন, সড়কে থ্রি-হুইলার চলাচল বন্ধে পুলিশের পক্ষ থেকে নিয়মিত অভিযান চালানো হচ্ছে। অবশ্য করোনার কারণে তাঁরা হার্ডলাইনে যেতে পারছেন না জানিয়ে তিনি বলেন, সড়ক দুর্ঘটনা এড়াতে নিয়মিত উঠান বৈঠক, সচেতনতামূলক প্রচারণা চলমান আছে। 

দুর্ঘটনায় দ্বিতীয় স্থানে থাকা পটুয়াখালী জেলা পুলিশ সুপার মোঃ মইনুল হাসান বলেন, মহাসড়কে থ্রি হুইলার চলাচল বন্ধে সব সময়ই অভিযান চলছে। যা একটি চলমান প্রক্রিয়া উল্লেখ করে তিনি বলেন, শুধু অভিযান চালিয়ে সড়ক দুর্ঘটনা রোধ করা সম্ভব নয়। এজন্য সকলের সচেতনতার পাশাপাশি দুর্ঘটনা এড়াতে সমন্বিত উদ্যোগের কথা বলেন তিনি।

https://enews71.com/storage/ads/01KE26RV3X2DEVSK9FXGRJNSKS.png

সূত্রমতে, জাতীয় মহাসড়কে ঘণ্টায় ৮০ কিলোমিটার, আঞ্চলিক মহাসড়কে ৬০ ও জেলা সড়কে ৪০ কিলোমিটার গতিবেগে গাড়ি চালানোর নিয়ম রয়েছে। কিন্তু চালকেরা এ নিয়মনীতির তোয়াক্কা করেন না। হাইওয়ে পুলিশের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ঢাকা-বরিশাল মহাসড়কের অংশের যা অবস্থা, তাতে কোনো অবস্থাতেই ৬০ কিলোমিটারের বেশি গতিতে গাড়ি চালানো উচিত নয়। কিন্তু দূরপাল্লার গাড়িগুলো এখানে ১০০ থেকে ১১০ কিলোমিটার গতিতে চলে।

জেলা শ্রমিক ইউনিয়নের এক নেতা বলেন, ব্যবসার প্রতিযোগিতায় টিকে থাকতে অনেকে বেশি গতিতে গাড়ি চালান। প্রতিনিয়ত চালকদের সঙ্গে সভা করে তাঁরা বেপরোয়া গতিতে গাড়ি চালাতে নিষেধ করছেন। পাশাপাশি সড়কে নছিমন, করিমন, ভটভটি, মাহিন্দ্রা, ইজিবাইকসহ বিভিন্ন যান চলে। এগুলোর চালকেরা দক্ষ নন। এটাও দুর্ঘটনার বড় কারণ বলে মনে করেন তিনি।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক থ্রি হুইলার চালক জানান, লোকাল গণপরিবহনে যাতায়াতে সময় বেশি ব্যয় হওয়ায় যাত্রীরা সিএনজি, আলফা মাহিন্দ্রা ও অটোরিকশায় যাতায়াত করে। এক প্রশ্নের জবাবে তারা বলেন, পেটের তাগিদে পুলিশের চোখ ফাঁকি দিয়েই তারা মহাসড়কে থ্রি হুইলার চালাচ্ছেন।

এদিকে জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২০ উদযাপন অনুষ্ঠানে গণভবন থেকে ভিডিও কনফারেন্সিংয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাদকাসক্ত অবস্থায় গাড়ি চালানো বন্ধে চালকদের ডোপ টেস্ট করানোর ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন। পাশাপাশি জনসচেতনতার কথাও বলেছেন তিনি। তবে তা বাস্তবায়নে শ্রমিক মালিক সংগঠন ও পুলিশের সমন্বয়হীনতার অভাব রয়েছে। তাছাড়া অনেক চালক ও তার সহযোগি যে মাদকাসক্ত তা কেউ প্রকাশ্যে স্বীকার করছে না। 

বরিশাল জেলা পুলিশ সুপার মোঃ মারুফ হোসেন পিপিএম বলেন, মহাসড়কে থ্রি হুইলার চলাচলের নিষেধাজ্ঞা বাস্তবায়নে কাজ করছে পুলিশ। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, চালকদের ডোপ টেস্ট কার্যক্রম চালাতে শ্রমিক ও মালিক সংগঠনগুলোর উদ্যোগ নিতে হবে। তারা যদি উদ্যোগ নেন তাহলে পুলিশের পক্ষ থেকে সহযোগিতা করা হবে বলেন তিনি।  

বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (ট্রাফিক) জাকির হোসেন মজুমদার  বলেন, মহাসড়কে থ্রি হুইলারের চলাচল সম্পূর্ণ অবৈধ। পুলিশ নিয়মিতভাবে এসব যানবাহনের বিরুদ্ধে অভিযান চালাচ্ছে। পাশাপাশি মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধির জন্য নিয়মিত প্রচার প্রচারণাও চালানো হচ্ছে বলেন তিনি।

নিরাপদ সড়ক চাই’র (নিসচা)’র চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন বলেন, অদক্ষ চালক, রাজনৈতিক সদিচ্ছার অভাব ও নিষেধাজ্ঞা বাস্তবায়ন না করা সহ বিভিন্ন কারণে প্রতিনিয়ত এসব দুর্ঘটনা ঘটছে। “আমাদের দেশ স্বল্প উন্নত থেকে উন্নত দেশে পরিনত হচ্ছে, দেশের উন্নয়ন হচ্ছে।

” করোনার কারণে মহাসড়কে থ্রি হুইলার বেড়েছে এটা যুক্তিসংগত নয় উল্লেখ করে তিনি বলেন, মহাসড়কে থ্রি হুইলার চলাচল বন্ধে হার্ডলাইনে গেলে পরিবহন সেক্টরে আন্দোলন হতে পারে। আর তেমনটি হলে দেশের উন্নয়ন বাধাগ্রস্ত হতে পারে মনে করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ মূলত: এ বিষয়ে শিথিলতা দেখাচ্ছে বলে মনে করেন তিনি।

চালকদের ডোপ টেস্ট করানোর ব্যাপারে তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী এ বিষয়ে আদেশ দিয়েছেন। তবে ডোপ টেস্ট করাতে হলে খরচ কে বহন করবে তা নির্ধারণে চিঠি চালাচালি হচ্ছে বলেন জানান তিনি।  

জনপ্রিয় সংবাদ

বরিশালে বিএনপি নেতার অফিস ভাঙচুর, অভ্যন্তরীণ দ্বন্দ্বে উত্তেজনা চরমে

বরিশালে বিএনপি নেতার অফিস ভাঙচুর, অভ্যন্তরীণ দ্বন্দ্বে উত্তেজনা চরমে

বাম্পার ফলনেও শঙ্কায় মৌলভীবাজারের বোরো চাষিরা, জ্বালানি ও মজুত সংকট

বাম্পার ফলনেও শঙ্কায় মৌলভীবাজারের বোরো চাষিরা, জ্বালানি ও মজুত সংকট

জ্বালানি দাম বাড়ানো অপচয় ও পাচার ঠেকাতেই: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

জ্বালানি দাম বাড়ানো অপচয় ও পাচার ঠেকাতেই: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

ঘাটাইলে সড়ক দুর্ঘটনায় গোপালপুরের দুজন বাস শ্রমিক নিহত

ঘাটাইলে সড়ক দুর্ঘটনায় গোপালপুরের দুজন বাস শ্রমিক নিহত

ভূরুঙ্গামারীতে পরীক্ষা কেন্দ্রে বিশুদ্ধ পানি ও চকলেট বিতরণ

ভূরুঙ্গামারীতে পরীক্ষা কেন্দ্রে বিশুদ্ধ পানি ও চকলেট বিতরণ

সর্বশেষ সংবাদ

সৌদি আরবে হজে চার বাংলাদেশির মৃত্যু

সৌদি আরবে হজে চার বাংলাদেশির মৃত্যু

এক বছর ধরে মেয়ের খোঁজে পথে-প্রান্তরে ঘুরছেন মা

এক বছর ধরে মেয়ের খোঁজে পথে-প্রান্তরে ঘুরছেন মা

প্রথম সরকারি সফরে যশোর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

প্রথম সরকারি সফরে যশোর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

সারা দেশে বৃষ্টির সম্ভাবনা, কমবে তাপপ্রবাহের তীব্রতা

সারা দেশে বৃষ্টির সম্ভাবনা, কমবে তাপপ্রবাহের তীব্রতা

বেনেট-লাপিদ জোটে চাপে নেতানিয়াহুর ক্ষমতা ভবিষ্যৎ

বেনেট-লাপিদ জোটে চাপে নেতানিয়াহুর ক্ষমতা ভবিষ্যৎ

এ সম্পর্কিত আরও পড়ুন

এক বছর ধরে মেয়ের খোঁজে পথে-প্রান্তরে ঘুরছেন মা

এক বছর ধরে মেয়ের খোঁজে পথে-প্রান্তরে ঘুরছেন মা

ঢাকার ডেমরা এলাকার এক অসহায় মা হারিয়ে যাওয়া মেয়ের সন্ধানে গত এক বছর ধরে দেশের পথে-প্রান্তরে ঘুরে বেড়াচ্ছেন। নিখোঁজ মেয়ের খোঁজ করতে করতে এবার তিনি এসে পৌঁছেছেন রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া যৌনপল্লী এলাকায়। ধারণা করা হচ্ছে, মেয়েটি মানবপাচারের শিকার হয়ে সেখানে থাকতে পারে—এই আশাতেই এখন বিভিন্ন মানুষের কাছে সাহায্য চাইছেন তিনি। অসহায় ওই মায়ের নাম আয়নামতি (৫০-৫৫)। তার স্বামী হযরত আলী

একদিনের ব্যবধানে রাউজানে গুলিতে যুবদল কর্মী নিহত

একদিনের ব্যবধানে রাউজানে গুলিতে যুবদল কর্মী নিহত

চট্টগ্রামের রাউজান উপজেলায় একদিনের ব্যবধানে আবারও গুলিতে নিহত হয়েছেন নাছির উদ্দীন (৪৫) নামে এক যুবদল কর্মী। রোববার (২৬ এপ্রিল) দিবাগত রাত ১২টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল নেওয়ার পথে তার মৃত্যু হয়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাত সাড়ে ৯টার দিকে কদলপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের দক্ষিণ শমশেরপাড়া গ্রামের পূর্ব পাশে আশ্রয়ণ প্রকল্প সংলগ্ন এলাকায় দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি

তিন কোটি টাকার স্লুইসগেট অচল, বিপাকে রাজনগরের কৃষক

তিন কোটি টাকার স্লুইসগেট অচল, বিপাকে রাজনগরের কৃষক

মৌলভীবাজারের রাজনগর উপজেলায় কৃষি উন্নয়ন ও সেচ সুবিধা নিশ্চিত করতে নির্মিত প্রায় তিন কোটি সাত লাখ টাকার দুটি স্লুইসগেট দশ বছর ধরে অচল পড়ে থাকায় ক্ষোভ ও হতাশা বিরাজ করছে স্থানীয় কৃষকদের মধ্যে। উপজেলার উত্তরভাগ ইউনিয়নের বড়দল ও চানভাগ এলাকায় পাহাড়ি ধামাইছড়ার ওপর নির্মিত গেট দুটি কৃষকদের জন্য আশীর্বাদ হওয়ার কথা থাকলেও বর্তমানে তা ‘গলার কাঁটা’ হয়ে দাঁড়িয়েছে। জানা যায়, বোরো

অসময়ে পদ্মার ভাঙনে আতঙ্কে দেবগ্রামবাসী, বিলীন কৃষিজমি

অসময়ে পদ্মার ভাঙনে আতঙ্কে দেবগ্রামবাসী, বিলীন কৃষিজমি

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দেবগ্রাম ইউনিয়নের কাউয়ালজানি ও মুন্সিবাজার এলাকায় অসময়ে পদ্মা নদীর তীব্র ভাঙন দেখা দিয়েছে। আকস্মিক এ ভাঙনে ইতোমধ্যে বিলীন হয়েছে বিস্তীর্ণ কৃষিজমি। নির্ঘুম রাত ও চরম আতঙ্কে দিন কাটছে পদ্মা পাড়ের বাসিন্দাদের। স্থানীয়দের ভাষ্য, প্রতিবছর ভাঙন শুরু হলে সাময়িকভাবে জিওব্যাগ ফেলা হলেও ততক্ষণে নদীগর্ভে হারিয়ে যায় ৫০ থেকে ৬০ বিঘা জমি। এভাবে ধীরে ধীরে মানচিত্র থেকেই মুছে যাচ্ছে বিভিন্ন

দৌলতদিয়ায় অভিযোগের পর মাঠে প্রশাসন, জব্দ বালু কাটার যন্ত্র

দৌলতদিয়ায় অভিযোগের পর মাঠে প্রশাসন, জব্দ বালু কাটার যন্ত্র

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ৭ নম্বর ফেরিঘাট এলাকায় রাতের আঁধারে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে অভিযান চালিয়ে মাটি কাটার একটি ভেকু মেশিনের ব্যাটারি জব্দ করেছে উপজেলা প্রশাসন। শনিবার (২৬ এপ্রিল) দিনগত রাত প্রায় ১১টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাথী দাসের নেতৃত্বে পরিচালিত অভিযানে এ ব্যবস্থা নেওয়া হয়। অভিযানকালে দৌলতদিয়া নৌ-পুলিশের ওসি ত্রিনাথ সাহাসহ সংশ্লিষ্ট প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রশাসন সূত্রে জানা যায়,