
প্রকাশ: ২১ ফেব্রুয়ারি ২০২১, ১৩:৪৭

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বর্ণিল আয়োজনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে।রোববার একুশের প্রথম প্রহরে ভূরুঙ্গামারী পাবলিক লাইব্রেরী ও ক্লাব চত্ত্বরে নির্মিত শহীদ মিনারে উপজেলা প্রশাসন, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন এবং শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে পুস্পস্তবক অর্পণ করা হয়।
এর আগে সেখানে দেশাত্মবোধক ও ভাষার গান পরিবেশন করা হয়।শ্রদ্ধা জ্ঞাপন শেষে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান নূরুন্নবী চৌধুরি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপক কুমার দেব শর্মা।
