শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬১২ বৈশাখ, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

বাংলাদেশ

মেহেন্দিগঞ্জে নির্বাচনী সহিংসতা: শেবাচিমে আ’লীগ নেতার মৃত্যু

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৮ জানুয়ারি ২০২১, ২০:৮

শেয়ার করুনঃ
মেহেন্দিগঞ্জে নির্বাচনী সহিংসতা: শেবাচিমে আ’লীগ নেতার মৃত্যু

বরিশালের মেহেন্দিগঞ্জ পৌরসভা নির্বাচনে সহিংসতায় ওয়ার্ড আওয়ামী লীগের সহ সভাপতি আফসার সিকদারের মৃত্যুর অভিযোগ উঠেছে। নিহত আফসার সিকদার পৌরসভার ৮নং ওয়ার্ডের বাসিন্দা ও  পেশায় মোটর সাইকেল মেকানিক ছিলেন।

আরও

ঘোড়াঘাটে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাকের চালক নিহত

ঘোড়াঘাটে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাকের চালক নিহত

সোমবার দুপুরের আগে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। রোববার মেহেন্দিগঞ্জের পাতারহাট আর সি কলেজ সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে।

জানাগেছে, মেহেন্দিগঞ্জ পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদে প্রতিন্দিতা করছিলেন সাকি কাওছার ওরফে নিপ্পন তালুকদার। তার প্রতীক উটপাখি। বিপরীতে নুরুল হক জোমাদ্দারের প্রতীক পাঞ্জাবী। উভয়ের মধ্যে নির্বাচনের পূর্বে থেকেই বিরোধ চলে আসছিল।

আরও

পশ্চিমবঙ্গ নির্বাচনে হিলি বন্দরে বাণিজ্য কার্যক্রম বন্ধ

পশ্চিমবঙ্গ নির্বাচনে হিলি বন্দরে বাণিজ্য কার্যক্রম বন্ধ

৮নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী নুরুল ইসলাম জোমাদ্দার বলেন, আমার কর্মী মোস্তাফিজুর রহমান ফয়েজ রোববার দুপুরে আমার বাসা থেকে নির্বাচনী প্রচারণার উদ্দেশ্যে বের হয়ে যায়। পথিমধ্যে আরসি কলেজের সামনে একটি সেলুনে ঢোকে।

বরিশাল
https://enews71.com/storage/ads/01JR36BQSKCPE69WB8Z3TARXE3.jpg

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01JR3CX28Y9BM01PRE4TXCNDWF.jpg

এসময়ে নিপ্পন তালুকদার ও তার সহযোগী রাকিব পোদ্দার এসে হামলা চালায় ফয়েজের উপর। ফয়েজ বিষয়টি ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি আফসার সিকদারকে জানায়। আফসার ঘটনাস্থলে আসতেই রাকিব পোদ্দার ও নিপ্পন তালুকদার তাকেও মারধর করেন।

এরপর তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে শঙ্কাজনক অবস্থায় কর্তব্যরত চিকিৎসক বরিশাল শেবাচিম হাসাপাতালে রেফার করে। সেখানে সোমবার চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কাউন্সিলর প্রার্থী নুরুল ইসলাম জমাদ্দার আরও জানিয়েছেন, আফসার সিকদার ওয়ার্ডে আমার হয়ে নির্বাচন করতো এবং আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী কামাল উদ্দিনের ওয়ার্ড কর্মী। বিগত নির্বাচনেও তিনি আমার কর্মী হয়ে কাজ করেছেন। যা প্রতিপক্ষরা মেনে নিতে পারেনি। এ ঘটনায় হত্যা মামলা দায়ের করা হবে বলেও জানান নুরুল ইসলাম জমাদ্দার। আর এ ঘটনার উপযুক্ত বিচার চান নির্বাচনী সহিংসতায় মারা যাওয়া আফসার সিকদারে ছেলে রিমন সিকদার।

https://enews71.com/storage/ads/01KE26RV3X2DEVSK9FXGRJNSKS.png

পাতারহাট আর.সি কলেজ সংলগ্ন সেলুনের মালিক শ্যামল ও চায়ের দোকানী ছোবাহান জানান, রবিবার দুপুরে আফসার সিকদারের মামাতো ভাই ফয়েজ সেলুনে বসা ছিল। এসময় ৮নং ওয়ার্ডের (উটপাখী) মার্কার কাউন্সিলর প্রার্থী সাকিও কাওসার (নিপ্পন তালুকদার) ও রাকিব পোদ্দার এর সাথে নির্বাচনী বিষয় নিয়ে ফয়েজের সাথে কথা কাটাকাটি ও হাতাহাতি হয়।

এক পর্যায়ে ফয়েজ দোকান থেকে বেড়িয়ে তার মামাতো ভাই আফসার সিকদারকে সংবাদ দিলে আফসার এসে কাউন্সিলর প্রার্থী সাকিও কাওসার (নিপ্পন তালুকদার) এর উপর চড়াও হয়ে রাস্তার পশ্চিম সাইট থেকে পূর্ব পার্শ্বে ইট আনতে গেলে পথিমধ্যে উপজেলা থেকে আসা একটি অটোর সাথে ধাক্কা লেগে রাস্তায় পড়ে যায় এবং অটোরিক্সাটি তাকে চাপা দেয়।

এসময় অটোরিক্সার চাপায় তার নাক-মুখ দিয়ে রক্ত বের হলে তাৎক্ষনিক স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে তার অবস্থার অবনতি হওয়ায় কর্তব্যরত ডাক্তার তাকে দ্রুত বরিশাল হাসপাতালে প্রেরণ করেন।

মেহেন্দিগঞ্জ থানার ওসি আবুল কালাম বলেন, মৌখিকভাবে শুনে তদন্ত করে দেখা হচ্ছে।  প্রাথমকিভাবে জেনেছি দুই গ্র“প কথা কাটাকাটি করার সময়ে উত্তেজিত হয়ে আফসার সিকদার প্রতিপক্ষ নিপ্পন তালুকদারকে আক্রমন করতে রাস্তার পাশের ইট তুলতে যায়। তখন একটি ব্যাটারী চালিত অটো এসে আফসারের মাথায় আঘাত করে। এরপর মৃত্যু হয় তার। তবে এটিই যে সত্য ঘটনা তা নাও হতে পারে। আমরা তদন্ত করে দেখছি।

 

=

সর্বশেষ সংবাদ

বাংলাদেশকে এডিবির ২৫০ মিলিয়ন ডলার ঋণ অনুমোদন

বাংলাদেশকে এডিবির ২৫০ মিলিয়ন ডলার ঋণ অনুমোদন

জাতীয় বিশ্ববিদ্যালয়ে সম্মান প্রথম বর্ষে ভর্তির লড়াই আজ শুরু

জাতীয় বিশ্ববিদ্যালয়ে সম্মান প্রথম বর্ষে ভর্তির লড়াই আজ শুরু

ইসলামাবাদে ইরান, যুক্তরাষ্ট্র সংলাপ ঘিরে নতুন কূটনীতি

ইসলামাবাদে ইরান, যুক্তরাষ্ট্র সংলাপ ঘিরে নতুন কূটনীতি

রপ্তানি কমছে, আমদানি বাড়ছে বাণিজ্য ঘাটতি উদ্বেগজনক

রপ্তানি কমছে, আমদানি বাড়ছে বাণিজ্য ঘাটতি উদ্বেগজনক

বরিশালে জাটকা রক্ষা অভিযানে হামলার ঘটনায় থানায় মামলা দায়েরর

বরিশালে জাটকা রক্ষা অভিযানে হামলার ঘটনায় থানায় মামলা দায়েরর

জনপ্রিয় সংবাদ

বরিশালে বিএনপি নেতার অফিস ভাঙচুর, অভ্যন্তরীণ দ্বন্দ্বে উত্তেজনা চরমে

বরিশালে বিএনপি নেতার অফিস ভাঙচুর, অভ্যন্তরীণ দ্বন্দ্বে উত্তেজনা চরমে

বাম্পার ফলনেও শঙ্কায় মৌলভীবাজারের বোরো চাষিরা, জ্বালানি ও মজুত সংকট

বাম্পার ফলনেও শঙ্কায় মৌলভীবাজারের বোরো চাষিরা, জ্বালানি ও মজুত সংকট

জ্বালানি দাম বাড়ানো অপচয় ও পাচার ঠেকাতেই: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

জ্বালানি দাম বাড়ানো অপচয় ও পাচার ঠেকাতেই: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

ভূরুঙ্গামারীতে পরীক্ষা কেন্দ্রে বিশুদ্ধ পানি ও চকলেট বিতরণ

ভূরুঙ্গামারীতে পরীক্ষা কেন্দ্রে বিশুদ্ধ পানি ও চকলেট বিতরণ

ঘাটাইলে সড়ক দুর্ঘটনায় গোপালপুরের দুজন বাস শ্রমিক নিহত

ঘাটাইলে সড়ক দুর্ঘটনায় গোপালপুরের দুজন বাস শ্রমিক নিহত

এ সম্পর্কিত আরও পড়ুন

বরিশালে জাটকা রক্ষা অভিযানে হামলার ঘটনায় থানায় মামলা দায়েরর

বরিশালে জাটকা রক্ষা অভিযানে হামলার ঘটনায় থানায় মামলা দায়েরর

বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলায় জাটকা ইলিশ রক্ষা অভিযানে যাওয়ার পথে মৎস্য অধিদপ্তরের তিন কর্মচারীর ওপর হামলার ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার (২৪ এপ্রিল) সকালে উপজেলা মৎস্য কর্মকর্তা ওমর সানী বাদী হয়ে মেহেন্দীগঞ্জ থানায় মামলাটি দায়ের করেন। মামলায় উপজেলার চুনারচর গ্রামের মোহাম্মদ হোসেন গাজীসহ ১৩ জনের নাম উল্লেখ করা হয়েছে এবং অজ্ঞাতনামা আরও ১১ জনকে আসামি করা হয়েছে। মোট ২৪ জনকে

বরিশালে ট্রাকের ধাক্কায় ইজিবাইক চালক নিহত

বরিশালে ট্রাকের ধাক্কায় ইজিবাইক চালক নিহত

ঢাকা-বরিশাল মহাসড়কে ট্রাকের ধাক্কায় এক ইজিবাইক চালকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (২৪ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে বরিশাল নগরের এয়ারপোর্ট থানাধীন কাশিপুর বাজার পোস্ট অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে। থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কাশিপুর চৌমাথা এলাকা থেকে ছেড়ে আসা একটি ইজিবাইক মহাসড়কে চলার সময় সামনে থাকা আরেকটি ইজিবাইককে ওভারটেক করার চেষ্টা করে। এ সময় বরিশালগামী একটি দ্রুতগতির ট্রাক

বরিশালে জাটকা অভিযানে তিন কর্মচারীর ওপর হামলা

বরিশালে জাটকা অভিযানে তিন কর্মচারীর ওপর হামলা

বরিশালের মেহেন্দীগঞ্জে জাটকা রক্ষায় পরিচালিত সরকারি অভিযানে অংশ নিতে যাওয়ার পথে মৎস্য দপ্তরের তিন কর্মচারীর ওপর ভয়াবহ হামলার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাত ১২টার দিকে পুরাতন স্টিমারঘাট এলাকায় এ হামলা হয়। জানা যায়, মেহেন্দীগঞ্জ উপজেলা মৎস্য দপ্তরের ফিল্ড এসিস্টেন্ট নাজিম উদ্দিন, মো. শামীম ও সিয়াম হোসেন স্পিডবোটে থাকা অভিযানিক দলের সঙ্গে যুক্ত হতে মোটরসাইকেলে যাচ্ছিলেন। পথে বালুমহাল স্টেডিয়ামের কাছে পৌঁছালে

উত্তর-পূর্বাঞ্চলে আকস্মিক বন্যার আশঙ্কায় সতর্কতা জারি

উত্তর-পূর্বাঞ্চলে আকস্মিক বন্যার আশঙ্কায় সতর্কতা জারি

উজানে ভারতের পাহাড়ি অঞ্চলে ভারি বৃষ্টিপাতের কারণে দেশের উত্তর-পূর্বাঞ্চলে আকস্মিক বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। পানি উন্নয়ন বোর্ড (পাউবো) জানিয়েছে, সিলেট বিভাগের চার জেলা ও নেত্রকোণাসহ মোট পাঁচ জেলায় বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাতে পাউবোর বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র এ সংক্রান্ত পূর্বাভাস প্রকাশ করে। এতে বলা হয়, উজানে ভারি বৃষ্টিপাতের প্রভাবে সুরমা-কুশিয়ারা নদীসহ উত্তর-পূর্বাঞ্চলের প্রধান নদীগুলোর পানির

পড়ার টেবিল থেকে লাশ, কিশোরী হত্যায় ধামরাইয়ে চাঞ্চল্য

পড়ার টেবিল থেকে লাশ, কিশোরী হত্যায় ধামরাইয়ে চাঞ্চল্য

ঢাকার ধামরাই উপজেলায় ঘরে ঢুকে নাহিদা আক্তার (১৬) নামে এক এসএসসি পরীক্ষার্থীকে কুপিয়ে হত্যার ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিকেলের দিকে ধামরাই পৌরসভার লাকুড়িয়াপাড়া এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত নাহিদা আক্তার ধামরাই পৌর এলাকার লাকুড়িয়াপাড়ায় তার নানি দেলোয়ারা বেগমের বাড়িতে বসবাস করত। সে ধামরাই সেন্ট্রাল স্কুল থেকে চলতি বছর এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছে। তার মা লিজা আক্তার