শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬১২ বৈশাখ, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

বাংলাদেশ

ফজরের নামাজের সময় মৃত্যুর আকুতি পূরণ হলো

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ৮ জানুয়ারি ২০২১, ১৫:৩৮

শেয়ার করুনঃ
ফজরের নামাজের সময় মৃত্যুর আকুতি পূরণ হলো

ফজরের আজান ভেসে আসছে মুয়াজ্জিনের মধুর কণ্ঠে। বাইরের আলো-আধাঁরিতে ঝিরিঝিরি বৃষ্টি। ঠিক এমনই এক মুহূর্তে যেন নিজের মৃত্যু হয়, আল্লাহর কাছে সেই কামনা করেছিলেন তাসনিম আহসান নামে এক যুবক। গত ৭ অক্টোবর এমন আকুতি জানিয়ে ফেসবুকে একটি পোস্ট দেন তিনি।

আরও

বরিশালে ট্রাকের ধাক্কায় ইজিবাইক চালক নিহত

বরিশালে ট্রাকের ধাক্কায় ইজিবাইক চালক নিহত

বৃহস্পতিবার ফজর নামাজের সময়ই না ফেরার দেশে পাড়ি জমান সেই যুবক (ইন্নালিল্লাহি...রাজিউন)। 

তাসনিমের সেই পোস্ট তিন মাস পর সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। জানা গেছে, সদ্যপ্রয়াত সেই যুবক মরণব্যাধী বোন মেরু ক্যান্সারে আক্রান্ত হয়ে দীর্ঘ সময় ধরে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

আরও

পশ্চিমবঙ্গ নির্বাচনে হিলি বন্দরে বাণিজ্য কার্যক্রম বন্ধ

পশ্চিমবঙ্গ নির্বাচনে হিলি বন্দরে বাণিজ্য কার্যক্রম বন্ধ

তাসনিমের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার স্ত্রী তমা আলম। বৃহস্পতিবার তাসনিমের ফেসবুক অ্যাকাউন্ট থেকেই মৃত্যুর বিষয়টি জানিয়ে স্ট্যাটাস দেন তমা।

তিনি লেখেন, ‘আমার স্বামী Tasneem Ahsan আজ ফজরের ওয়াক্তে আল্লাহর মেহমান হয়ে চলে গেছেন। আপনাদের সবার কাছে তার মাগফিরাত কামনা করে দোয়ার আবেদন করছি।’

তাসনিমের স্ট্যাটাস
https://enews71.com/storage/ads/01JR36BQSKCPE69WB8Z3TARXE3.jpg

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01JR3CX28Y9BM01PRE4TXCNDWF.jpg

নেটিজেনরা তাসনিমের স্ট্যাটাস শেয়ার করে তার আত্মার মাগফিরাত কামনা করছেন। স্ট্যাটাসটি নিজের অফিসিয়াল পেজে শেয়ার করেছেন দেশের জনপ্রিয় ইসলামি বক্তা শায়খ আহমাদুল্লাহ।

তিনি লেখেন, আহ! কী চমৎকার আকুতি! কতো সুন্দর প্রস্তুতি! বান্দার আকুতি কি দারুণভাবে পূরণ করেন মালিক! এর আগে জাভেদ কায়সার (রহ.) আল্লাহর কাছে মক্কার হারামে মৃত্যু কামনা করেছিলেন। বহু বছর পর তার সে দোয়া কবুল করেছেন মালিক। দোয়া কবুলের এসব কাহিনী যেন আমাদেরকে মালিকের দিকে অগ্রসর হতে সাহায্য করে। হে মালিক, এমন জীবন দিও যেন প্রস্তুত হয়ে যেতে পারি!

এরপর থেকে নিজের মৃত্যু নিয়ে তাসনিমের স্ট্যাটাসটি হু হু করে ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। অনেকের হৃদয়ে প্রচণ্ড রকম ঝাঁকুনি দিয়ে গেছেন তাসনিম। 

https://enews71.com/storage/ads/01KE26RV3X2DEVSK9FXGRJNSKS.png

তাসনিমের স্ট্যাটাস পড়ে অনেকেই চোখের জলে বুক ভিজিয়েছেন।

পাঠকের উদ্দেশে তাসনিমের সেই দীর্ঘ স্ট্যাটাসটির কিছু অংশ দেয়া হল: 

মাঝে মাঝেই ইদানীং আমি চিন্তা করি, আমার মৃত্যুর দিনটা কেমন হবে। যেদিন আমি একটা জলজ্যান্ত মানুষ থেকে ‘লাশে’ পরিণত হব, কেমন হবে সেই দিনটা? আমার বাসার মাঝখানে ড্রয়িংরুমের মাঝখানে কিছুটা ফাঁকা জায়গা আছে। আমি খুব ভালো বুঝতে পারি, লাশটা খুব সম্ভবত সেখানেই রাখবেন সবাই। আচ্ছা, আমার নাকে তো একটা তুলাও গুঁজে দেওয়া হবে, তাই না? আমার দাদীর লাশে আমি দেখেছিলাম ওরা তুলা ঠেসে দিয়েছিল। 

আমার মনে মনে খুব ইচ্ছা আমি যেন ফজরের ওয়াক্তে আল্লাহর কাছে যেতে পারি। আধো আলো, আধো ছায়া। প্রচণ্ড বৃষ্টি পড়ছে। না থাক। প্রচণ্ড বৃষ্টি দরকার নেই। মৃত্যুর আগ মুহূর্তে ঝিরিঝিরি বৃষ্টি হলেও চলবে। বিরামহীন হালকা আওয়াজে বৃষ্টির শব্দের সঙ্গে মিলিয়ে ফজরের অসাধারণ আযান সেই অদ্ভুত সময়ে কানে ভেসে আসুক, আল্লাহর কাছে আবদার। 

আচ্ছা, কতদিন বৃষ্টিতে ভিজি না জানেন? প্রায় ৩ বছর হতে চলল। সিঙ্গাপুরে যখন চিকিৎসার জন্য ছিলাম, তখন সেখানে ভীষণ বৃষ্টি পড়তো। কিন্তু সেই বৃষ্টিতে ভেজার সুযোগ ছিল না। কারণ, সে সময় চিকিৎসার প্রয়োজনে আমার হাতে একটা সেন্ট্রাল লাইন করা ছিল যেটা হার্ট পর্যন্ত কানেক্টেড। শরীরের ওই অংশটা আমার ভেজানো নিষেধ ছিল। আমি প্রায় টানা ১.৫ বছর গোসল করার সময়েও সে জায়গাটায় বিরামহীনভাবে পানি ঢালতে পারিনি। 

আমার আর সুস্থ হওয়াও হলো না। এখন পর্যন্ত বৃষ্টিতেও ভেজা হলো না। 

হঠাৎ করে মেঘ করলে ব্যস্ত ঢাকা শহর যেমন কালো হয়ে যায়, তখন আমার মৃত্যুর পরিবেশটা হলে বেশ হয়। বৃষ্টি আমি বড়ো ভালোবাসি।

জনপ্রিয় সংবাদ

বরিশালে বিএনপি নেতার অফিস ভাঙচুর, অভ্যন্তরীণ দ্বন্দ্বে উত্তেজনা চরমে

বরিশালে বিএনপি নেতার অফিস ভাঙচুর, অভ্যন্তরীণ দ্বন্দ্বে উত্তেজনা চরমে

বাম্পার ফলনেও শঙ্কায় মৌলভীবাজারের বোরো চাষিরা, জ্বালানি ও মজুত সংকট

বাম্পার ফলনেও শঙ্কায় মৌলভীবাজারের বোরো চাষিরা, জ্বালানি ও মজুত সংকট

জ্বালানি দাম বাড়ানো অপচয় ও পাচার ঠেকাতেই: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

জ্বালানি দাম বাড়ানো অপচয় ও পাচার ঠেকাতেই: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

ভূরুঙ্গামারীতে পরীক্ষা কেন্দ্রে বিশুদ্ধ পানি ও চকলেট বিতরণ

ভূরুঙ্গামারীতে পরীক্ষা কেন্দ্রে বিশুদ্ধ পানি ও চকলেট বিতরণ

ঘাটাইলে সড়ক দুর্ঘটনায় গোপালপুরের দুজন বাস শ্রমিক নিহত

ঘাটাইলে সড়ক দুর্ঘটনায় গোপালপুরের দুজন বাস শ্রমিক নিহত

সর্বশেষ সংবাদ

বরিশালে জাটকা রক্ষা অভিযানে হামলার ঘটনায় থানায় মামলা দায়েরর

বরিশালে জাটকা রক্ষা অভিযানে হামলার ঘটনায় থানায় মামলা দায়েরর

বর্তমান সরকারকে ফ্যাসিবাদী শাসনের ভূতে ধরেছে: গোলাম পরওয়ার

বর্তমান সরকারকে ফ্যাসিবাদী শাসনের ভূতে ধরেছে: গোলাম পরওয়ার

বরিশালে ট্রাকের ধাক্কায় ইজিবাইক চালক নিহত

বরিশালে ট্রাকের ধাক্কায় ইজিবাইক চালক নিহত

বড় অর্থনৈতিক চ্যালেঞ্জে পড়েছে বিএনপি সরকার: ক্রাইসিস গ্রুপের প্রতিবেদন

বড় অর্থনৈতিক চ্যালেঞ্জে পড়েছে বিএনপি সরকার: ক্রাইসিস গ্রুপের প্রতিবেদন

বরিশালে জাটকা অভিযানে তিন কর্মচারীর ওপর হামলা

বরিশালে জাটকা অভিযানে তিন কর্মচারীর ওপর হামলা

এ সম্পর্কিত আরও পড়ুন

বরিশালে জাটকা রক্ষা অভিযানে হামলার ঘটনায় থানায় মামলা দায়েরর

বরিশালে জাটকা রক্ষা অভিযানে হামলার ঘটনায় থানায় মামলা দায়েরর

বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলায় জাটকা ইলিশ রক্ষা অভিযানে যাওয়ার পথে মৎস্য অধিদপ্তরের তিন কর্মচারীর ওপর হামলার ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার (২৪ এপ্রিল) সকালে উপজেলা মৎস্য কর্মকর্তা ওমর সানী বাদী হয়ে মেহেন্দীগঞ্জ থানায় মামলাটি দায়ের করেন। মামলায় উপজেলার চুনারচর গ্রামের মোহাম্মদ হোসেন গাজীসহ ১৩ জনের নাম উল্লেখ করা হয়েছে এবং অজ্ঞাতনামা আরও ১১ জনকে আসামি করা হয়েছে। মোট ২৪ জনকে

বরিশালে ট্রাকের ধাক্কায় ইজিবাইক চালক নিহত

বরিশালে ট্রাকের ধাক্কায় ইজিবাইক চালক নিহত

ঢাকা-বরিশাল মহাসড়কে ট্রাকের ধাক্কায় এক ইজিবাইক চালকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (২৪ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে বরিশাল নগরের এয়ারপোর্ট থানাধীন কাশিপুর বাজার পোস্ট অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে। থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কাশিপুর চৌমাথা এলাকা থেকে ছেড়ে আসা একটি ইজিবাইক মহাসড়কে চলার সময় সামনে থাকা আরেকটি ইজিবাইককে ওভারটেক করার চেষ্টা করে। এ সময় বরিশালগামী একটি দ্রুতগতির ট্রাক

বরিশালে জাটকা অভিযানে তিন কর্মচারীর ওপর হামলা

বরিশালে জাটকা অভিযানে তিন কর্মচারীর ওপর হামলা

বরিশালের মেহেন্দীগঞ্জে জাটকা রক্ষায় পরিচালিত সরকারি অভিযানে অংশ নিতে যাওয়ার পথে মৎস্য দপ্তরের তিন কর্মচারীর ওপর ভয়াবহ হামলার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাত ১২টার দিকে পুরাতন স্টিমারঘাট এলাকায় এ হামলা হয়। জানা যায়, মেহেন্দীগঞ্জ উপজেলা মৎস্য দপ্তরের ফিল্ড এসিস্টেন্ট নাজিম উদ্দিন, মো. শামীম ও সিয়াম হোসেন স্পিডবোটে থাকা অভিযানিক দলের সঙ্গে যুক্ত হতে মোটরসাইকেলে যাচ্ছিলেন। পথে বালুমহাল স্টেডিয়ামের কাছে পৌঁছালে

উত্তর-পূর্বাঞ্চলে আকস্মিক বন্যার আশঙ্কায় সতর্কতা জারি

উত্তর-পূর্বাঞ্চলে আকস্মিক বন্যার আশঙ্কায় সতর্কতা জারি

উজানে ভারতের পাহাড়ি অঞ্চলে ভারি বৃষ্টিপাতের কারণে দেশের উত্তর-পূর্বাঞ্চলে আকস্মিক বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। পানি উন্নয়ন বোর্ড (পাউবো) জানিয়েছে, সিলেট বিভাগের চার জেলা ও নেত্রকোণাসহ মোট পাঁচ জেলায় বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাতে পাউবোর বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র এ সংক্রান্ত পূর্বাভাস প্রকাশ করে। এতে বলা হয়, উজানে ভারি বৃষ্টিপাতের প্রভাবে সুরমা-কুশিয়ারা নদীসহ উত্তর-পূর্বাঞ্চলের প্রধান নদীগুলোর পানির

পড়ার টেবিল থেকে লাশ, কিশোরী হত্যায় ধামরাইয়ে চাঞ্চল্য

পড়ার টেবিল থেকে লাশ, কিশোরী হত্যায় ধামরাইয়ে চাঞ্চল্য

ঢাকার ধামরাই উপজেলায় ঘরে ঢুকে নাহিদা আক্তার (১৬) নামে এক এসএসসি পরীক্ষার্থীকে কুপিয়ে হত্যার ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিকেলের দিকে ধামরাই পৌরসভার লাকুড়িয়াপাড়া এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত নাহিদা আক্তার ধামরাই পৌর এলাকার লাকুড়িয়াপাড়ায় তার নানি দেলোয়ারা বেগমের বাড়িতে বসবাস করত। সে ধামরাই সেন্ট্রাল স্কুল থেকে চলতি বছর এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছে। তার মা লিজা আক্তার