বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬২০ কার্তিক, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

কৃষিবাংলাদেশ

শ্রীমঙ্গলে ফসলি জমি থেকে মাটি বিক্রি, বিপর্যস্ত কৃষি ও পরিবেশ

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২১ জানুয়ারি ২০২৫, ১:৪৯

শেয়ার করুনঃ
শ্রীমঙ্গলে ফসলি জমি থেকে মাটি বিক্রি, বিপর্যস্ত কৃষি ও পরিবেশ

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় কৃষি পণ্য উৎপাদনে সুনাম থাকলেও শুষ্ক মৌসুমে ফসলি জমি থেকে মাটি কাটার হিড়িক অব্যাহত রয়েছে। পরিবেশ আইনে নিষিদ্ধ থাকা সত্ত্বেও কিছু অসাধু মাটি ব্যবসায়ী প্রতিনিয়ত কৃষি জমির মাটি কেটে বিক্রি করছে, যার কারণে পরিবেশ, কৃষি এবং জনস্বাস্থ্য বিপর্যস্ত হয়ে পড়ছে। প্রতি বছর শুষ্ক মৌসুমে এ ধরনের কার্যক্রম বেড়ে যাওয়ায় কৃষি জমির উর্বরতা হারাচ্ছে, জীববৈচিত্র্য ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং ফসল উৎপাদনে নেতিবাচক প্রভাব পড়ছে। এছাড়া ভারী ট্রাকের চলাচল কারণে গ্রামীণ রাস্তাঘাট ও ব্রিজেরও ক্ষতি হচ্ছে।

এ বিষয়ে স্থানীয় কৃষি অফিস সূত্রে জানা গেছে, শ্রীমঙ্গল উপজেলার বেশিরভাগ জমিই তিন ফসলি এবং এখানে বিভিন্ন ধরনের ফসল উৎপাদিত হয়। কিন্তু মাটি কাটার কারণে জমির শ্রেণি পরিবর্তন হয়ে নালা বা জলকড়া জমিতে পরিণত হচ্ছে। কৃষকরা অর্থের প্রলোভন দেখিয়ে জমির এক থেকে দেড় ফুট মাটি বিক্রি করতে সম্মত হন, তবে এর ফলে জমির উর্বরতা ও উৎপাদন ক্ষমতা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।

আরও

দেড় মন ধানের মূল্যে মিলছে এক শ্রমিক, উলিপুরে বিপাকে কৃষক

দেড় মন ধানের মূল্যে মিলছে এক শ্রমিক, উলিপুরে বিপাকে কৃষক

বাংলাদেশ পরিবেশ রক্ষা আন্দোলনের (বাপা) সদস্য আ.স.ম. সালেহ সোহেল জানান, মাটির টপ সয়েল কেটে ফেলার কারণে দীর্ঘমেয়াদে কৃষি জমির ব্যাপক ক্ষতি হচ্ছে। এটি শুধু কৃষকদের জন্যই নয়, বরং পুরো এলাকার পরিবেশের জন্য বিপদজনক হয়ে দাঁড়িয়েছে। তিনি সরকারের সংশ্লিষ্ট বিভাগের কাছে এ বিষয়ে কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

শ্রীমঙ্গল উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. আলাউদ্দিন বলেন, “কৃষি জমির উপরিভাগের মাটি কাটা সম্পূর্ণ নিষিদ্ধ। এর ফলে কৃষকরা দীর্ঘমেয়াদি সমস্যায় পড়বেন এবং ফলনও কমে যাবে। এই ক্ষতি ২০ বছরেও পূরণ হবে না।” তিনি জানান, যদি এই কার্যক্রম অব্যাহত থাকে, তাহলে ভবিষ্যতে জমি চাষাবাদের জন্য অযোগ্য হয়ে পড়বে।

বিপর্যস্ত কৃষি ও পরিবেশ
https://enews71.com/storage/ads/01M1TJ1Y03SG5Y5HBJA4PJG3XC.PNG

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

আরও

পাঁচবিবিতে অতিবৃষ্টিতে কমেছে পাটের ফলন, ভালো দামে খুশি চাষিরা

পাঁচবিবিতে অতিবৃষ্টিতে কমেছে পাটের ফলন, ভালো দামে খুশি চাষিরা

শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. ইসলাম উদ্দিন জানান, এ বিষয়ে উপজেলা প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং ফসলি জমি থেকে মাটি কাটার বিরুদ্ধে আরও কঠোর পদক্ষেপ নেওয়া হবে।

এ বিষয়ে এলাকাবাসী প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন যাতে কৃষি জমি ও পরিবেশ রক্ষা করা যায়।

জনপ্রিয় সংবাদ

নবাবগঞ্জে কিশোরকণ্ঠ ফাউন্ডেশনের মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত: অংশ নিল ১২৫৭ শিক্ষার্থী

নবাবগঞ্জে কিশোরকণ্ঠ ফাউন্ডেশনের মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত: অংশ নিল ১২৫৭ শিক্ষার্থী

সরকারি বাসা ভাড়া দিলে বরাদ্দ বাতিল, কঠোর ব্যবস্থা নিচ্ছে সরকার

সরকারি বাসা ভাড়া দিলে বরাদ্দ বাতিল, কঠোর ব্যবস্থা নিচ্ছে সরকার

নবাবগঞ্জে বন বিভাগের গাছের টেন্ডারে নাম-দাম পরিবর্তনের অভিযোগ

নবাবগঞ্জে বন বিভাগের গাছের টেন্ডারে নাম-দাম পরিবর্তনের অভিযোগ

এলএনজি সরবরাহ কমছে, জাতীয় গ্রিডে গ্যাসের চাপ কমার শঙ্কা

এলএনজি সরবরাহ কমছে, জাতীয় গ্রিডে গ্যাসের চাপ কমার শঙ্কা

ফতুল্লায় বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, টিয়ারশেল নিক্ষেপ

ফতুল্লায় বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, টিয়ারশেল নিক্ষেপ

সর্বশেষ সংবাদ

আত্মসমর্পণের পর জামিন পেলেন চিত্রনায়িকা পরীমণি

আত্মসমর্পণের পর জামিন পেলেন চিত্রনায়িকা পরীমণি

মৌলভীবাজারে প্রতিপক্ষকে অস্ত্র দিয়ে ফাঁসানোর চেষ্টা, গ্রেফতার ১

মৌলভীবাজারে প্রতিপক্ষকে অস্ত্র দিয়ে ফাঁসানোর চেষ্টা, গ্রেফতার ১

প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বাংলাদেশ-চীন অর্থনৈতিক সহযোগিতায় সমঝোতা স্মারক

প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বাংলাদেশ-চীন অর্থনৈতিক সহযোগিতায় সমঝোতা স্মারক

একদিনের ব্যবধানে আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরিতে ৫৪৮২

একদিনের ব্যবধানে আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরিতে ৫৪৮২

শ্রমিক অসন্তোষে শিল্পাঞ্চলে থমথমে পরিস্থিতি, সতর্ক আইনশৃঙ্খলা বাহিনী

শ্রমিক অসন্তোষে শিল্পাঞ্চলে থমথমে পরিস্থিতি, সতর্ক আইনশৃঙ্খলা বাহিনী

এ সম্পর্কিত আরও পড়ুন

মৌলভীবাজারে আমনের বাম্পার ফলন, ন্যায্যমূল্য নিয়ে কৃষকের উৎকণ্ঠা

মৌলভীবাজারে আমনের বাম্পার ফলন, ন্যায্যমূল্য নিয়ে কৃষকের উৎকণ্ঠা

হেমন্তের সোনাঝরা রোদে মৌলভীবাজারের বিস্তীর্ণ মাঠজুড়ে এখন পাকা আমন ধানের সমারোহ। অনুকূল আবহাওয়া, সরকারি সহায়তা ও কৃষকদের নিরলস পরিশ্রমে জেলায় এবার আগাম আমনের বাম্পার ফলন হয়েছে। মাঠের পর মাঠ কম্বাইন হারভেস্টারের গর্জন আর কৃষকদের কাস্তে হাতে ধান কাটায় উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে। তবে ফলনের আনন্দের পাশাপাশি উৎপাদন খরচ ওঠানো এবং বাজারে ধানের ন্যায্যমূল্য পাওয়া নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন কৃষকরা। কৃষি বিভাগের তথ্য

২০ শতাংশ জমিতে কেরালা শিম চাষে দেড় লাখ টাকা লাভের স্বপ্ন

২০ শতাংশ জমিতে কেরালা শিম চাষে দেড় লাখ টাকা লাভের স্বপ্ন

দিনাজপুরের নবাবগঞ্জে প্রচলিত ফসলের বাইরে আগাম জাতের সবজি চাষ করে ভাগ্য বদলের স্বপ্ন দেখছেন কৃষকেরা। উপজেলার দাউদপুর ইউনিয়নের পাঁচগাছি ব্লকের মালদহ গ্রামের কৃষক রাজু মিয়া (৪০) মাত্র ২০ শতাংশ জমিতে আগাম জাতের ‘কেরালা শিম’ চাষ করে এলাকায় সাড়া ফেলেছেন। ২৭ অক্টোবরের আগে পাওয়া তথ্য অনুযায়ী, গাছের পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন তিনি। সরেজমিনে জানা গেছে, রাজু মিয়া তাঁর জমিতে ১৩৩টি শিমগাছ

ডিজেল ছাড়াই সেচ, বরেন্দ্র অঞ্চলে কৃষিতে নতুন সম্ভাবনা

ডিজেল ছাড়াই সেচ, বরেন্দ্র অঞ্চলে কৃষিতে নতুন সম্ভাবনা

সরকারি উদ্যোগে সৌরশক্তিচালিত সেচব্যবস্থা চালুর ফলে রাজশাহী বিভাগের বরেন্দ্র অঞ্চলে কৃষির চিত্র বদলে যাচ্ছে। বিদ্যুৎবিহীন, খরাপ্রবণ ও দুর্গম এলাকায় গত দুই বছরে ৩২টি সৌর সেচপাম্প স্থাপনের ফলে কৃষকদের সেচ ব্যয় প্রায় শূন্যের কোঠায় নেমেছে। একই সঙ্গে ফসলের নিবিড়তা বেড়েছে প্রায় ৫০ শতাংশ। ‘রাজশাহী বিভাগ কৃষি উন্নয়ন প্রকল্প’-এর আওতায় নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানো, সেচ ব্যয় কমানো এবং পানির পরিমিত ব্যবহার নিশ্চিত করতে

ব্লেডের নিখুঁত ছোঁয়ায় কোটি টাকার স্বপ্ন, ছড়াচ্ছে দেশজুড়ে

ব্লেডের নিখুঁত ছোঁয়ায় কোটি টাকার স্বপ্ন, ছড়াচ্ছে দেশজুড়ে

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় বনবেগুনের শক্ত শিকড়ের সঙ্গে উন্নত জাতের টমেটোর ডাল জুড়ে তৈরি হচ্ছে রোগ প্রতিরোধী ও অতি-ফলনশীল গ্রাফটিং চারা। বিশেষ এই চারার চাহিদা দেশের অন্তত ১০টি জেলায় ছড়িয়ে পড়েছে। কমলগঞ্জের নার্সারিগুলোতে প্রতি মৌসুমে উৎপাদন হচ্ছে প্রায় ৬৫ থেকে ৭০ লাখ চারা। এ খাতকে ঘিরে কয়েক মাসে প্রায় ৫ থেকে ৬ কোটি টাকার লেনদেন হচ্ছে। আদমপুর, জালালপুর, বনগাঁও, কান্দিগাঁও, মধ্যগাঁও ও

পাঁচবিবিতে অতিবৃষ্টিতে কমেছে পাটের ফলন, ভালো দামে খুশি চাষিরা

পাঁচবিবিতে অতিবৃষ্টিতে কমেছে পাটের ফলন, ভালো দামে খুশি চাষিরা

জয়পুরহাটের পাঁচবিবিতে চলতি মৌসুমে লাভের আশায় ১ হাজার ৪০ হেক্টর জমিতে পাট চাষ করেছেন কৃষকেরা। তবে মৌসুমের শুরু থেকেই টানা বৃষ্টিপাত ও বৈরী আবহাওয়ার কারণে উপজেলার বিভিন্ন এলাকায় পাটগাছের স্বাভাবিক বৃদ্ধি ব্যাহত হয়েছে। এতে গত বছরের তুলনায় এবার আঁশের ফলন কিছুটা কম হতে পারে বলে আশঙ্কা করছেন কৃষকেরা। অবশ্য বাজারে পাটের দাম ভালো থাকায় ফলন কম হলেও কিছুটা স্বস্তিতে রয়েছেন