বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬২০ কার্তিক, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

কৃষিবাংলাদেশ

পিরোজপুরে সবজি চাষ করে স্বাবলম্বী কৃষি উদ্যোক্তা বৈরাগী দম্পতি

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৭ জানুয়ারি ২০২৪, ২:৪

শেয়ার করুনঃ
পিরোজপুরে সবজি চাষ করে স্বাবলম্বী কৃষি উদ্যোক্তা বৈরাগী দম্পতি

পিরোজপুরের কাউখালীতে সবজি চাষ করে স্বাবলম্বী হয়েছেন কৃষি উদ্যোক্তা বৈরাগী দম্পতি। হেন কৃষি নেই যার চাষ না করছেন ওই দম্পতি। টেনেটুনে চলা সংসারে আজ সাফল্যের বান ডেকেছে। উপজেলার কৃষি বিপ্লবে আজ তারা দৃষ্টান্ত হযে দাড়িযেছেন। উপজেলার সদর ইউনিয়নের নাঙ্গুলী গ্রামের ক্ষুদে কৃষক সুভাষ চন্দ্র বৈরাগী ও সহধর্মিনী পাপড়ি বৈরাগী একটু একটু করে চাষাবাদ করে আজ কৃষি উদ্যোক্তায় পরিনত হযেছেন। 

জানা গেছে, পৈত্রিক জমি থেকে মাত্র ৫০ শতাংশ জমি নিয়ে যাত্রা শুরু করলেও বর্তমানে তাদের চাষে রয়েছে নিজের ৭ বিঘা ও অন্যের কাছ থেকে খাজনায় নেওয়া ২ বিঘা মিলিয়ে বর্তমানে তাদের চাষে ৯ বিঘা সম্পত্তি। ওই জমির দুই বিঘার মধ্যে গড়ে তুলেছেন সবজির ক্ষেত যেখানে বাঁধাকপি, ফুলকপি, মিষ্টি কুমড়া, মুলা,ওলকপি(শালগম), গাজর, সিমসহ ভিন্ন প্রকারের শীতকালীন ও গ্রীশ্মকালীন সবজি চাষ করেন। পাশাপাশি রয়েছে পুষ্টি বাগান, ফলের বাগান, মাল্টার, আমের বাগান। গত মৌসুমে ৫০ মন মাল্টা আর ১০ মন আম বিক্রি করেছেন তারা। 

আরও

দেড় মন ধানের মূল্যে মিলছে এক শ্রমিক, উলিপুরে বিপাকে কৃষক

দেড় মন ধানের মূল্যে মিলছে এক শ্রমিক, উলিপুরে বিপাকে কৃষক

বাকী ৫ বিঘায় ধান চাষের পর সূর্যমুখি, মুগ,খেসারী, ভুট্টা,বাদাম চাষ করেন। তাদের সফলতার খবর গোটা উপজেলায় ছড়িয়ে পড়েছে। উপজেলা কৃষি অফিস থেকে সর্বাত্মক সহায়তা করে থাকেন বলে জানান দম্পতি । কৃষি মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব মো. আলী আকবর মাঠ দিবস হিসেবে তাদের ক্ষেত পরিদর্শন করেছেন।

শনিবার সকালে বৈরাগী বাড়ী গিয়ে জানাযায় তাদের সফলতার নানা কথা। সুভাষ চন্দ্র বৈরাগী বলেন, শিশু কাল থেকেই লেখা পড়ার ফাঁকে পিতার সাথে জমিতে কাজ করতেন। ৩৫ বছর আগে এসএসসি পাশ করার পর আর লেখা পড়া করা সম্ভব হয়ে ওঠেনি। ওনেমে পড়েন কৃষি কাজে। একসময় কৃষি অফিসের সহায়তায় পরিকল্পিত কৃষি খামার গড়ে তোলার কাজ শুরু করেন। তিন বছর পর বিয়ে করেন পাপড়ি বৈরাগীকে। সংসারে পাপড়ি বৈরাগীর আগমনের পর দু’জনার পরিশ্রম মিলিয়ে চাষাবাদে মনোযাগী হন। ধীরে ধীরে ক্ষেতের পরিধি বৃদ্ধিসহ আধুনিক চাষাবাদে মনোযোগী হন। এসময় পাশে পান উপজেলা কৃষি কর্মকর্তা, উপসহকারী কৃষি কর্মকর্তাদের। তারা জমি তৈরি থেকে মৌসুম অনুযায়ী চাষাবাদে উদ্বুদ্ধ করেন। বীজ, সার দিয়ে সহায়তা করেন। এভাবে চলছে তাদের কৃষি কাজ। ভার্মি কম্পোজ সার তৈরি করে বিক্রি করেন তারা। সবজি চাষের পাশাপাশি পারিবারিক পুষ্টি বাগান ও বিভিন্ন প্রজাতির ফলের বাগান করে আলোড়ন সৃষ্টি করেছেন গোটা কাঊখালী উপজেলায়। 

সবজি চাষ
https://enews71.com/storage/ads/01M1TJ1Y03SG5Y5HBJA4PJG3XC.PNG

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg
https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

আরও

২০ শতাংশ জমিতে কেরালা শিম চাষে দেড় লাখ টাকা লাভের স্বপ্ন

২০ শতাংশ জমিতে কেরালা শিম চাষে দেড় লাখ টাকা লাভের স্বপ্ন

পাপড়ি বৈরাগী বলেন, ৩০ বছর পূর্বে মাত্র ১৪ বছর বয়সে স্বামীর ঘরে আসেন পাপড়ি বৈরাগী। স্বামী কঠোর পরিশ্রমী মানুষ বিধায় কৃষি কাজ নিয়ে ব্যস্ত থাকেন। স্বামীর পরিশ্রমের পাশাপাশি নিজেও কৃষি কাজে সাহায্য করতেন। এরই মধ্যে তাদের সংসারে একটি মেয়ে একটি ছেলে আসে। স্বামী সুভাষ বৈরাগী যে আয় করেন তা দিয়ে তাদের সংসার কোন মতে চলত। সন্তানদের লেখাপড়ায় তেমন কোন অর্থ ব্যয় করার সামর্থ ছিল না। স্বামীর আয়ের পাশাপাশি সংসারের উন্নতির জন্য কঠোর পরিশ্রমের মাধ্যমে সবজি চাষ শুরু করেন পাপড়ি বৈরাগী। দুজনের পরিশ্রমে আজ তাদের সংসারে সমৃদ্ধি এসেছে। সফল কৃষি উদ্যোক্তায় পরিনত হয়েছেন। বৃদ্ধি পেয়েছে জমির পরিধি। সবজি চাষ করে আয়ের টাকা দিয়ে ছেলে-মেয়েদের লেখাপড়া করিয়ে সুনাগরিক গড়ে তুলছেন। মেয়ে অনার্সসহ এমএ পাশ করেছে। তাকে বিয়ে দিয়েছে। একমাত্র ছেলে কাউখালী ডিগ্রি কলেজে বিএ পড়ে। লেখা পড়ার ফাঁকে পিতা মাতার সাথে ক্ষেতে কাজ করে। বৈরাগী দম্পতির দাবী কঠোর পরিশ্রম আর কৃষি অফিসের সহায়তায় আজ তারা সাবলম্বি হয়েছে।

উপজেলা কৃষি কর্মকর্তা সোমা দাস বলেন, আবাদের জন্য প্রান্তিক চাষীদের মাঝে প্রণোদনা হিসেবে সার, বীজ সহ সার্বিক পরামর্শ দেওয়া হয়। ইউনিয়নের উপসহকারী কৃষি কর্মকর্তাদের মাধ্যমে চাষীদের সার্বিক অবস্থা মনিটরিং করা হয়। ফলে শাক সবজির উৎপাদন দিন দিন বৃদ্ধি পাচ্ছে। বৈরাগী দম্পতি তাদের পরিশ্রমে আজ তারা কৃষক থেকে কৃষি উদ্যোক্তায় রুপান্তরিত হয়েছেন। তাদের তৈরি ভার্মি কম্পোজ গোটা উপজেলায় আলোড়ন সৃষ্টি করেছেন।

তিনি বলেন উর্ধ্বতন কর্মকর্তারা কাউখালী এলেই ওই পরিবারের ক্ষেত দেখতে যান। কৃষি মন্ত্রনালয়ের মাননীয় অতিরিক্ত সচিব মো. আলী আকবর মহোদয় মাঠ দিবস হিসেবে তাদের ক্ষেত পরিদর্শন করেছেন।

সর্বশেষ সংবাদ

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ঘিরে দেশজুড়ে ব্যাপক কর্মসূচি

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ঘিরে দেশজুড়ে ব্যাপক কর্মসূচি

ফতুল্লায় বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, টিয়ারশেল নিক্ষেপ

ফতুল্লায় বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, টিয়ারশেল নিক্ষেপ

মালয়েশিয়া থেকে এক সপ্তাহে ৪৫ বাংলাদেশিসহ ১৮২ জনের প্রত্যাবাসন

মালয়েশিয়া থেকে এক সপ্তাহে ৪৫ বাংলাদেশিসহ ১৮২ জনের প্রত্যাবাসন

প্রযুক্তিনির্ভর সীমান্ত ব্যবস্থাপনায় গুরুত্ব দিচ্ছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রযুক্তিনির্ভর সীমান্ত ব্যবস্থাপনায় গুরুত্ব দিচ্ছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

ট্রাম্পের রসিকতা, ইসরায়েলে গিয়ে প্রধানমন্ত্রী হওয়ার ঘোষণা

ট্রাম্পের রসিকতা, ইসরায়েলে গিয়ে প্রধানমন্ত্রী হওয়ার ঘোষণা

এ সম্পর্কিত আরও পড়ুন

মৌলভীবাজারে আমনের বাম্পার ফলন, ন্যায্যমূল্য নিয়ে কৃষকের উৎকণ্ঠা

মৌলভীবাজারে আমনের বাম্পার ফলন, ন্যায্যমূল্য নিয়ে কৃষকের উৎকণ্ঠা

হেমন্তের সোনাঝরা রোদে মৌলভীবাজারের বিস্তীর্ণ মাঠজুড়ে এখন পাকা আমন ধানের সমারোহ। অনুকূল আবহাওয়া, সরকারি সহায়তা ও কৃষকদের নিরলস পরিশ্রমে জেলায় এবার আগাম আমনের বাম্পার ফলন হয়েছে। মাঠের পর মাঠ কম্বাইন হারভেস্টারের গর্জন আর কৃষকদের কাস্তে হাতে ধান কাটায় উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে। তবে ফলনের আনন্দের পাশাপাশি উৎপাদন খরচ ওঠানো এবং বাজারে ধানের ন্যায্যমূল্য পাওয়া নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন কৃষকরা। কৃষি বিভাগের তথ্য

২০ শতাংশ জমিতে কেরালা শিম চাষে দেড় লাখ টাকা লাভের স্বপ্ন

২০ শতাংশ জমিতে কেরালা শিম চাষে দেড় লাখ টাকা লাভের স্বপ্ন

দিনাজপুরের নবাবগঞ্জে প্রচলিত ফসলের বাইরে আগাম জাতের সবজি চাষ করে ভাগ্য বদলের স্বপ্ন দেখছেন কৃষকেরা। উপজেলার দাউদপুর ইউনিয়নের পাঁচগাছি ব্লকের মালদহ গ্রামের কৃষক রাজু মিয়া (৪০) মাত্র ২০ শতাংশ জমিতে আগাম জাতের ‘কেরালা শিম’ চাষ করে এলাকায় সাড়া ফেলেছেন। ২৭ অক্টোবরের আগে পাওয়া তথ্য অনুযায়ী, গাছের পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন তিনি। সরেজমিনে জানা গেছে, রাজু মিয়া তাঁর জমিতে ১৩৩টি শিমগাছ

ডিজেল ছাড়াই সেচ, বরেন্দ্র অঞ্চলে কৃষিতে নতুন সম্ভাবনা

ডিজেল ছাড়াই সেচ, বরেন্দ্র অঞ্চলে কৃষিতে নতুন সম্ভাবনা

সরকারি উদ্যোগে সৌরশক্তিচালিত সেচব্যবস্থা চালুর ফলে রাজশাহী বিভাগের বরেন্দ্র অঞ্চলে কৃষির চিত্র বদলে যাচ্ছে। বিদ্যুৎবিহীন, খরাপ্রবণ ও দুর্গম এলাকায় গত দুই বছরে ৩২টি সৌর সেচপাম্প স্থাপনের ফলে কৃষকদের সেচ ব্যয় প্রায় শূন্যের কোঠায় নেমেছে। একই সঙ্গে ফসলের নিবিড়তা বেড়েছে প্রায় ৫০ শতাংশ। ‘রাজশাহী বিভাগ কৃষি উন্নয়ন প্রকল্প’-এর আওতায় নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানো, সেচ ব্যয় কমানো এবং পানির পরিমিত ব্যবহার নিশ্চিত করতে

ব্লেডের নিখুঁত ছোঁয়ায় কোটি টাকার স্বপ্ন, ছড়াচ্ছে দেশজুড়ে

ব্লেডের নিখুঁত ছোঁয়ায় কোটি টাকার স্বপ্ন, ছড়াচ্ছে দেশজুড়ে

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় বনবেগুনের শক্ত শিকড়ের সঙ্গে উন্নত জাতের টমেটোর ডাল জুড়ে তৈরি হচ্ছে রোগ প্রতিরোধী ও অতি-ফলনশীল গ্রাফটিং চারা। বিশেষ এই চারার চাহিদা দেশের অন্তত ১০টি জেলায় ছড়িয়ে পড়েছে। কমলগঞ্জের নার্সারিগুলোতে প্রতি মৌসুমে উৎপাদন হচ্ছে প্রায় ৬৫ থেকে ৭০ লাখ চারা। এ খাতকে ঘিরে কয়েক মাসে প্রায় ৫ থেকে ৬ কোটি টাকার লেনদেন হচ্ছে। আদমপুর, জালালপুর, বনগাঁও, কান্দিগাঁও, মধ্যগাঁও ও

পাঁচবিবিতে অতিবৃষ্টিতে কমেছে পাটের ফলন, ভালো দামে খুশি চাষিরা

পাঁচবিবিতে অতিবৃষ্টিতে কমেছে পাটের ফলন, ভালো দামে খুশি চাষিরা

জয়পুরহাটের পাঁচবিবিতে চলতি মৌসুমে লাভের আশায় ১ হাজার ৪০ হেক্টর জমিতে পাট চাষ করেছেন কৃষকেরা। তবে মৌসুমের শুরু থেকেই টানা বৃষ্টিপাত ও বৈরী আবহাওয়ার কারণে উপজেলার বিভিন্ন এলাকায় পাটগাছের স্বাভাবিক বৃদ্ধি ব্যাহত হয়েছে। এতে গত বছরের তুলনায় এবার আঁশের ফলন কিছুটা কম হতে পারে বলে আশঙ্কা করছেন কৃষকেরা। অবশ্য বাজারে পাটের দাম ভালো থাকায় ফলন কম হলেও কিছুটা স্বস্তিতে রয়েছেন

জনপ্রিয় সংবাদ

বিদেশে বাংলাদেশিদের কনস্যুলার সহায়তায় ব্যর্থতার অভিযোগে হাইকোর্টে রিট

বিদেশে বাংলাদেশিদের কনস্যুলার সহায়তায় ব্যর্থতার অভিযোগে হাইকোর্টে রিট

সরকারি বাসা ভাড়া দিলে বরাদ্দ বাতিল, কঠোর ব্যবস্থা নিচ্ছে সরকার

সরকারি বাসা ভাড়া দিলে বরাদ্দ বাতিল, কঠোর ব্যবস্থা নিচ্ছে সরকার

নবাবগঞ্জে কিশোরকণ্ঠ ফাউন্ডেশনের মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত: অংশ নিল ১২৫৭ শিক্ষার্থী

নবাবগঞ্জে কিশোরকণ্ঠ ফাউন্ডেশনের মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত: অংশ নিল ১২৫৭ শিক্ষার্থী

বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের ৮৫তম জন্মদিন আজ

বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের ৮৫তম জন্মদিন আজ

মির্জাপুরে ট্রেন লাইনচ্যুত, উত্তরবঙ্গের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ

মির্জাপুরে ট্রেন লাইনচ্যুত, উত্তরবঙ্গের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ